Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
আদিবাসীদের ওপর হামলার নিন্দা, জড়িতদের শাস্তির দাবিতে নাগরিক বিবৃতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 January, 2025, 06:10 pm
Last modified: 18 January, 2025, 06:22 pm

Related News

  • আমির হামজার গাড়িতে হামলা: ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম
  • বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা
  • সরকারের অব্যবস্থাপনা-অদক্ষতায় বিদ্যুৎ ও গ্যাস সংকট চরমে: অভিযোগ জামায়াতের
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা
  • রাশিয়া-ইউক্রেন আকাশযুদ্ধে দীর্ঘতর হচ্ছে বেসামরিক প্রাণহানির মিছিল

আদিবাসীদের ওপর হামলার নিন্দা, জড়িতদের শাস্তির দাবিতে নাগরিক বিবৃতি

বিবৃতিতে বলা হয়, ‘আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে পাহাড় ও সমতলের আদিবাসীদের অংশগ্রহণ ছিল। ফ্যাসিবাদী শাসকের পতন ঘটেছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার এখনও অবসান ঘটেনি।’
টিবিএস রিপোর্ট
18 January, 2025, 06:10 pm
Last modified: 18 January, 2025, 06:22 pm
ফাইল ছবি/সংগৃহীত

পাঠ্যপুস্তক থেকে 'আদিবাসী' শব্দযুক্ত গ্রাফিতি সরিয়ে ফেলা, বিক্ষোভরত আদিবাসীদের ওপর হামলা এবং এর প্রতিবাদ করতে গেলে 'সংক্ষুব্ধ ছাত্র জনতা'র মিছিলে পুলিশের হামলা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৪৪ বাংলাদেশি নাগরিক।

আজ শনিবার (১৮ জানুয়ারি) গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্কের ব্যানারে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, 'আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে পাহাড় ও সমতলের আদিবাসীদের অংশগ্রহণ ছিল। ফ্যাসিবাদী শাসকের পতন ঘটেছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার এখনও অবসান ঘটেনি। অভ্যুত্থানের পরে উগ্র জাতিবাদী ফ্যাসিবাদী শক্তিকে নব উদ্যমে পাহাড়ে আগ্রাসন চালাতে দেখা যাচ্ছে।'

আরও বলা হয়, 'গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী সমাজ গঠন, তার বিরুদ্ধে দাঁড়িয়েই হামলা চালানো হচ্ছে। এ হামলা কেবল উগ্র জাতিবাদী-ফ্যাসিবাদী সংগঠনটির এবং পতিত ও নব্য ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির নয়, বরং প্রবলভাবে রাষ্ট্রশক্তিও এ আক্রমণে শরিক।'

বিবৃতিতে আদিবাসীদের সমাবেশে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনাসহ বেশ কয়েকটি দাবিও জানানো হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে- পাঠ্যপুস্তক বোর্ডের সামনে সংক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে হামলাকারী পুলিশ ও নির্দেশপ্রদানকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া,  পাঠ্যপুস্তক থেকে "আদিবাসী" শব্দযুক্ত গ্রাফিতি সরিয়ে ফেলার সিদ্ধান্ত প্রত্যাহার করা, এনসিটিবি'র চেয়ারম্যানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া, আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা, আদিবাসীদের যথাযথ সাংবিধানিক স্বীকৃতি দেওয়া, সংবিধানে 'উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়' এর বদলে 'আদিবাসী' পরিচয় প্রদান করা, জাতিসংঘের 'ডিক্লারেশন অন দ্য রাইটস অব ইন্ডিজেনাস পিপলস' (২০০৭) সনদে পরিপূর্ণভাবে অনুস্বাক্ষর করা, আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিত করা ইত্যাদি। 

বিবৃতিতে মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ ১৪৪ জন নাগরিক স্বাক্ষর করেন। 

উল্লেখ্য, পাঠ্যপুস্তক থেকে গ্রাফিতি সরিয়ে ফেলার সিদ্ধান্তের প্রতিবাদে গত বুধবার বেলা ১১টায় পাঠ্যপুস্তক ভবন ঘেরাওয়ের ঘোষণা দেয় 'সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতা' নামে আদিবাসী শিক্ষার্থীদের একটি সংগঠন। পরে 'স্টুডেন্টস ফর সভারেন্টি'ও একইসময়ে পাঠ্যপুস্তক ভবন ঘেরাও করার ঘোষণা দেয়।

ঘোষণা অনুযায়ী আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে শিক্ষার্থীরা বুধবার পাঠ্যপুস্তক ভবনের সামনে উপস্থিত হলে সেখানে আগে থেকে অবস্থান নিয়ে থাকা স্টুডেন্টস ফর সভারেন্টির সদস্যরা তাদের ওপর চড়াও হয় এবং বেধড়ক লাঠিপেটা করে। 

Related Topics

টপ নিউজ

নিন্দা / হামলা / পাঠ্যপুস্তক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • আমির হামজার গাড়িতে হামলা: ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম
  • বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা
  • সরকারের অব্যবস্থাপনা-অদক্ষতায় বিদ্যুৎ ও গ্যাস সংকট চরমে: অভিযোগ জামায়াতের
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা
  • রাশিয়া-ইউক্রেন আকাশযুদ্ধে দীর্ঘতর হচ্ছে বেসামরিক প্রাণহানির মিছিল

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net