Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
‘সিভিল সার্ভিসে পেশাদারিত্বকে প্রাধান্য দেওয়া হচ্ছে না’: আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 January, 2025, 02:00 pm
Last modified: 18 January, 2025, 02:04 pm

Related News

  • ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের রিট খারিজ, পরীক্ষা হতে বাধা নেই আগামীকাল
  • ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
  • ২৯তম বিসিএসে জালিয়াতি: ৩ উপসচিব ও এক এসপিসহ ২১ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন
  • ৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ
  • ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আল্টিমেটাম, সারা দেশে ‘ব্লকেড’ কর্মসূচির হুঁশিয়ারি

‘সিভিল সার্ভিসে পেশাদারিত্বকে প্রাধান্য দেওয়া হচ্ছে না’: আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে আয়োজিত ‘জন-আকাঙ্ক্ষা পূরণে প্রত্যাশিত সিভিল সার্ভিস’ শীর্ষক সেমিনারে এ দাবি করা হয়
টিবিএস রিপোর্ট
18 January, 2025, 02:00 pm
Last modified: 18 January, 2025, 02:04 pm
ছবি: টিবিএস

দেশে বিদ্যমান সিভিল সার্ভিস ব্যবস্থায় পেশাদারিত্বকে প্রাধান্য দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে 'আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ'।

সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডার নিয়ে গঠিত এ সংগঠনটি বলছে, নীতি নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ স্থানে কোনো রকম দক্ষতা ছাড়াই প্রশাসন ক্যাডারের সদস্যরা সব সেক্টরের শীর্ষে বসে সেক্টরগুলোকে অদক্ষ বানিয়ে রেখেছেন। নতুন সেক্টরে দায়িত্ব পালনে অভিজ্ঞতা ও দক্ষতা না থাকায় তারা অধিকাংশ ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন, এতে একদিকে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জনগণ।

আজ শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে আয়োজিত 'জন-আকাঙ্ক্ষা পূরণে প্রত্যাশিত সিভিল সার্ভিস' শীর্ষক সেমিনারে এ দাবি করা হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।

তিনি বলেন, "আমাদের বিদ্যমান সিভিল সার্ভিস ব্যবস্থায় প্রধান তিনটি সমস্যা রয়েছে। সেগুলো হলো— পেশাদারিত্বকে প্রাধান্য না দেওয়া, উপসচিব ও তদূর্ধ্ব পদে কোটা পদ্ধতি এবং আন্তঃক্যাডার বৈষম্য।"

তিনি বলেন, "জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক।"

মূল প্রবন্ধ উপস্থাপনে তিনি বলেন, "কোনো একটি সেক্টর সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায়, প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণ সেই সেক্টরে পদায়িত হয়ে সংশ্লিষ্ট ক্যাডারের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাকে পাশ কাটিয়ে কিছু রুটিন কাজ সম্পাদনের উদ্যোগ গ্রহণ করেন এবং ঘন ঘন সভা করেন। বছরের অধিকাংশ সময় এভাবে পার করে শেষ মুহূর্তে এসে তাড়াহুড়ো করে বরাদ্দকৃত অর্থ খরচের চেষ্টা করেন।" 

"কিছু দিন পর অন্য দপ্তরে চলে যাওয়ায় সংশ্লিষ্ট সেক্টরের গুরুত্বপূর্ণ কাজসমূহ দীর্ঘ সময় আটকে থাকে। এভাবে রাষ্ট্রীয় অর্থের অপচয় হয় এবং কাজে ধীরগতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে। ফলে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে জনগণও সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে।"

তিনি আরও বলেন, "রাজনৈতিক সরকারকে সকল কার্যক্রমে সহযোগিতা করেন সিভিল সার্ভিসের সদস্যগণ। কিন্তু, ভারসাম্যহীন সিভিল সার্ভিস ও একটি ক্যাডারের সীমাহীন আধিপত্যের মাধ্যমে রাজনৈতিক সরকারের নৈকট্য লাভ সহজ হয়। ফলে, তারা রাজনীতিতে স্বৈরাচারিত্ব কায়েম করার পরামর্শ দিয়ে এবং তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করে নিজেদের সুযোগ-সুবিধা নিশ্চিত করেন।"

তিনি বলেন, একটি ক্যাডারের হাতে নিরঙ্কুশ ক্ষমতা থাকার কারণে তারা নিজেদের স্বার্থে বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করে নেন— যা জনগণের কোনো কাজে লাগে না।"

সমাধান হিসেবে তিনি বলেন, "পেশাদারিত্ব নিশ্চিত করতে প্রত্যেক ক্যাডারকে তাদের স্ব-গোত্রীয় মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে।"

সিভিল সার্ভিসে বৈষম্য নিয়ে তিনি বলেন, "২৬টি ক্যাডারের নিয়োগ প্রক্রিয়া এক হলেও বিসিএস (প্রশাসন) ক্যাডার সার্ভিস প্রায় সকল মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান সচিব বা সিনিয়র সচিব হন এবং রাজনৈতিক মন্ত্রীগণ নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসন ক্যাডার ২৬টি ক্যাডারের একটি হলেও অন্য ২৫টি ক্যাডারকে নিয়ন্ত্রণ করছে। এই নিরঙ্কুশ ক্ষমতা ব্যবস্থার ফলে একদিকে ২৫টি ক্যাডারের ক্ষমতায়ন ক্ষুণ্ণ হচ্ছে; ফলে তাদের কাছ থেকে কাঙ্খিত সেবা পাওয়া যাচ্ছে না।"

সেমিনারে প্রফেসর নাসরিন বেগম বলেন, "সকল ক্যাডারের পাওয়ারের কেন্দ্রবিন্দু এক ক্যাডারের হাতে। আমরা এই বৈষম্যের নিরসন চাই।"

কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবাল বলেন, "আমরা এতোদিন দেখেছি, জেলাগুলোর ডিসি একটি রাজনৈতিক দলের সভাপতি এবং এসপি দলের সাধারণ সম্পাদকের মতো দায়িত্ব পালন করেছেন। তারা রাজনৈতিক দলের হয়ে সাধারণ মানুষের উপর তাদের কতৃত্ব দেখিয়েছেন। জনগণের সাথে সম্পৃক্তহীন একটি সরকারকে ক্ষমতায় রেখেছেন তারা।"

ছাত্র প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদেকুর রহমান সানি বলেন, "বিগত ১৬ বছর ফ্যাসিবাদী সিস্টেম চালু রেখেছিল একটি বিশেষ ক্যাডার। তারা আওয়ামী সরকারের একপাক্ষিক নির্বাচনে সহায়তা করেছে। আমরা এক কোটা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছি, এখন দরকার হলে আবার এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করবো। আমাদের কেন এমনটা হবে যে, কর্মস্থলে নিজ নিজ বিভাগের, সেক্টরের লোকজন থাকবে না?"
 

Related Topics

টপ নিউজ

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ / আন্তঃক্যাডার বৈষম্য / বিসিএস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের রিট খারিজ, পরীক্ষা হতে বাধা নেই আগামীকাল
  • ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
  • ২৯তম বিসিএসে জালিয়াতি: ৩ উপসচিব ও এক এসপিসহ ২১ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন
  • ৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ
  • ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আল্টিমেটাম, সারা দেশে ‘ব্লকেড’ কর্মসূচির হুঁশিয়ারি

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net