Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
'সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা'র ওপর 'স্টুডেন্টস ফর সভারেন্টি'র হামলার অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 January, 2025, 02:45 pm
Last modified: 21 January, 2025, 05:45 pm

Related News

  • দায়িত্বরত চিকিৎসকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
  • কুষ্টিয়ায় সরকারি খাল খনন প্রকল্পে দুর্বৃত্তদের হামলা, স্কেভেটরে আগুন   
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা দায়ের
  • কুষ্টিয়ায় দরবার শরীফের খাদেমের ওপর হামলা, থানায় অভিযোগ
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার; বিদেশি কূটনীতিক ও নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

'সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা'র ওপর 'স্টুডেন্টস ফর সভারেন্টি'র হামলার অভিযোগ

আহত একাধিক শিক্ষার্থীদের ভাষ্যে, সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারের সদস্যরা এনসিটিবির সামনে গেলে বিক্ষোভ চলাকালে বেলা সাড়ে ১২টার দিকে 'স্টুডেন্টস ফর সভরেনিটি'র সদস্যরা তাদের ওপর হামলা করে।
টিবিএস রিপোর্ট
15 January, 2025, 02:45 pm
Last modified: 21 January, 2025, 05:45 pm
ছবি: সংগৃহীত

পাঠ্যপুস্তকে 'আদিবাসী' শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও না রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচি চলাকালে হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

পাঠ্যপুস্তকে 'আদিবাসী' শব্দ প্রবেশ এবং জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ ৫ দফা দাবিতে আজ সকালে এনসিটিবি ভবন ঘেরাও করে 'স্টুডেন্ট ফর সভরেন্টি' নামের একটি সংগঠন।

অন্যদিকে 'সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা'র ব্যানারের সদস্যরা পাঠ্যবইয়ে গ্রাফিতিটি পাঠ্যপুস্তকের প্রচ্ছদে 'আদিবাসী' শব্দ বাতিলের প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যায়।

একাধিক আহতের ভাষ্যে, সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারের সদস্যরা এনসিটিবির সামনে গেলে বিক্ষোভ চলাকালে বেলা সাড়ে ১২টার দিকে 'স্টুডেন্টস ফর সভরেনিটি'র সদস্যরা তাদের ওপর হামলা করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈসানু মারমা টিবিএসকে বলেন, 'স্টুডেন্ট ফর সভরেনিটি নামে সেটেলারদের সংগঠনের সদস্যরা আমাদের ওপর হামলা চালিয়েছে। পুলিশেরও দায়িত্বে অবহেলা ছিল। তারা স্টাম্প নিয়ে আমাদের হামলা করে, পুলিশ কিছু করেনি।'

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক টিবিএসকে বলেন, নয়জন আহত হয়ে হাসপাতালের জরুরী বিভাগে এসেছে। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে সবাই আদিবাসী নয়। 

আহতদের মধ্যে রয়েছেন ধনজেতরা (২৮), অন্তত ধামাই (৩৫), ফুটন্ত চাকমা (২২), ইসাবা শুহরাত (৩২), রেংইয়ং ম্র (২৭), রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা (২৫), ডোনায়ই ম্রো (২৫), জুয়েল মার্ক (৩৫) ও শৈলী (২৭)। এর মধ্যে রেংইয়ং ম্রো, পাহাড়ি ছাত্র সংসদের সহ-সভাপতি এবং রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কার্যনির্বাহী সদস্য। 

সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতার সংগঠক অলিক মৃ টিবিএসকে বলেন, 'আমাদের আদিবাসী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে স্টুডেন্টস ফর সভারেন্টির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। হামলায় আমাদের ১১ জন আহত, দুইজনের অবস্থা গুরুতর। আগামীকাল ১৬ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ এবং ১৭ জানুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে'।

উল্লেখ্য, নবম ও দশম শ্রেণির 'বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি' বইয়ের পেছনের প্রচ্ছদে 'আদিবাসী' শব্দ থাকা একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল। স্টুডেন্ট ফর সভারেন্টি সংগঠন এর প্রতিবাদ জানিয়ে গ্রাফিতিটি বাতিলের দাবি জানায়। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার বিষয়টি আমলে নিয়ে গ্রাফিতিটি সরিয়ে নতুন একটি নকশা সংযোজন করে পাঠ্যবইয়ের পিডিএফ সংস্করণ প্রকাশ করে।

Related Topics

টপ নিউজ

আদিবাসী / হামলা / ঢাকা মেডিকেল কলেজ / স্টুডেন্টস ফর সভেরেন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • দায়িত্বরত চিকিৎসকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
  • কুষ্টিয়ায় সরকারি খাল খনন প্রকল্পে দুর্বৃত্তদের হামলা, স্কেভেটরে আগুন   
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মামলা দায়ের
  • কুষ্টিয়ায় দরবার শরীফের খাদেমের ওপর হামলা, থানায় অভিযোগ
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার; বিদেশি কূটনীতিক ও নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net