Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
শেখ হাসিনার পরিবারসহ ১০ গ্রুপের অর্থপাচার অনুসন্ধানে ১১ টিম পুনর্গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 January, 2025, 12:10 am
Last modified: 15 January, 2025, 12:12 pm

Related News

  • কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বিষয়ে ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে: শামা ওবায়েদ
  • হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ ভারতীয় নীতিনির্ধারকদের পরিকল্পিত: রিজভী
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • সবার হাতেই গণমাধ্যম আছে, চাইলেই হাসিনার বক্তব্য শুনতে পারবেন: রুমিন ফারহানা

শেখ হাসিনার পরিবারসহ ১০ গ্রুপের অর্থপাচার অনুসন্ধানে ১১ টিম পুনর্গঠন

অনুসন্ধান টিমের নেতৃত্বে থাকবে দুর্নীতি দমন কমিশন।
টিবিএস রিপোর্ট
15 January, 2025, 12:10 am
Last modified: 15 January, 2025, 12:12 pm
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত

দেশের শীর্ষ পর্যায়ের ১০ শিল্পগোষ্ঠীর অবৈধ অর্থ উপার্জন, কর ফাঁকি ও অর্থপাচার খতিয়ে দেখতে যৌথ তদন্ত কমিটিগুলো বাতিল করে একইদিনে ১১টি তদন্ত টিম পুনর্গঠন করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এই অনুসন্ধানে শীর্ষ ১০ গ্রুপের সঙ্গে শেখ হাসিনার পরিবারকেও যুক্ত করা হয়েছে। অনুসন্ধান টিমের নেতৃত্বে থাকবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে, গত ৬ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে বিএফআইইউকে টিম গঠনের নির্দেশনা দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বিএফআইইউকে উল্লেখ করে বলা হয়, "শীর্ষ এই গ্রুপগুলোর দুর্নীতি, প্রতারণা ,জালিয়াতি , মুদ্রা পাচার এবং কর ও শুল্ক সংক্রান্ত অপরাধসহ মানি লন্ডারিংয়ে অনুসন্ধানে দুদক, বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমন্বয়ে যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা যেতে পারে। এই তদন্তে দুদক নেতৃত্ব দেবে।"

বিএফআইইউ'র একজন কর্মকর্তা বলেন, "টেকনিক্যাল কিছু ত্রুটির কারণে আমাদের আগের করা ১০টি টিম নতুন করে পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার পরিবারকে যুক্ত করা হয়েছে। তবে কোনো টিমকে বাতিল করা হয়নি। অনুসন্ধান টিমের কর্মকর্তাদের মধ্যে পরিবর্তন আনা হয়েছে।"

এর আগে দেশের শীর্ষ পর্যায়ের ১০ শিল্পগোষ্ঠীর অবৈধ অর্থ অর্জন, কর ফাঁকি ও অর্থ পাচার খতিয়ে দেখতে যৌথ তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এর মধ্যে ৬টি গ্রুপের তদন্তের নেতৃত্ব ছিল দুদক ও ৪টির নেতৃত্বে ছিল সিআইডি। তদন্ত শেষে এসব প্রতিবেদন আদালতে দাখিল করার কথা ছিল সংস্থা দুটির।

দুদক ও সিআইডির যৌথ এই তদন্ত সমন্বয় করছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আর তাদের আইনি সহায়তা দিচ্ছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে এই তদন্ত শুরু হয়েছিল।

Related Topics

টপ নিউজ

অর্থপাচার / অনুসন্ধান / দুদক / এনবিআর / শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বিষয়ে ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে: শামা ওবায়েদ
  • হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ ভারতীয় নীতিনির্ধারকদের পরিকল্পিত: রিজভী
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • সবার হাতেই গণমাধ্যম আছে, চাইলেই হাসিনার বক্তব্য শুনতে পারবেন: রুমিন ফারহানা

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net