Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 January, 2025, 09:15 am
Last modified: 15 January, 2025, 11:01 am

Related News

  • ছাগল-কাণ্ডের মতিউরের এত সম্পদ! বিশ্বাস হচ্ছে না এলাকাবাসীর
  • ‘ছাগলকাণ্ডের’ মতিউরের চার ফ্ল্যাট ও ৮৬৬ শতাংশ জমি জব্দের নির্দেশ আদালতের
  • মতিউর রহমান, তার স্ত্রীরা–সন্তানেরা কোথায়?
  • আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান, তার প্রথম স্ত্রী ও ছেলের বিদেশগমনে নিষেধাজ্ঞা

ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
টিবিএস রিপোর্ট
15 January, 2025, 09:15 am
Last modified: 15 January, 2025, 11:01 am
এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান, ভাইরাল হওয়া ১৫ কোটি টাকা মূল্যের ছাগল সহ তার ছেলে এবং তার প্রথম স্ত্রী লায়লা কানিজ (নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান)। ছবি: সংগৃহীত

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। 

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তাদের দুইজনকেই দুর্নীতি দমন কমিশনের (দুদকের) মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। 

এর আগে, গেল ঈদুল আজহার সময়ে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১৫ লাখ টাকায় ছাগল কেনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে।

ছাগল-কাণ্ডের মতিউরের এত সম্পদ! বিশ্বাস হচ্ছে না এলাকাবাসীর

এর পর থেকে মতিউর রহমানের ছেলের দামি ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন; মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে-বেনামে সম্পত্তি থাকার বিষয়ে একের পর এক খবর প্রকাশিত হতে থাকে।

ওই পরিস্থিতিতে গত বছরের ২৩ জুন মতিউর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়। একইসাথে সংযুক্ত করা হয়  অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে।

মতিউর রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসি-র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তবে আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে তাকে ব্যাংকের বোর্ড থেকেও সরিয়ে দেওয়া হয়। 

‘ছাগলকাণ্ডের’ মতিউরের চার ফ্ল্যাট ও ৮৬৬ শতাংশ জমি জব্দের নির্দেশ আদালতের

সেইসঙ্গে, মতিউরের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে তিন সদস্যের টিম গঠন করে দুদক। 

এসব ঘটনার পর মতিউর, তার স্ত্রী নরসিংদীর রায়পুরার উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ ও তাদের ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবকে বিদেশগমনে নিষেধাজ্ঞা দেন আদালত।

Related Topics

টপ নিউজ

ছাগলকাণ্ড / মতিউর / দুর্নীতি / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ছাগল-কাণ্ডের মতিউরের এত সম্পদ! বিশ্বাস হচ্ছে না এলাকাবাসীর
  • ‘ছাগলকাণ্ডের’ মতিউরের চার ফ্ল্যাট ও ৮৬৬ শতাংশ জমি জব্দের নির্দেশ আদালতের
  • মতিউর রহমান, তার স্ত্রীরা–সন্তানেরা কোথায়?
  • আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান, তার প্রথম স্ত্রী ও ছেলের বিদেশগমনে নিষেধাজ্ঞা

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net