Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
ছাত্রদের ওপর হামলার অভিযোগে আওয়ামীপন্থী ৮ আইনজীবী কারাগারে

বাংলাদেশ

খুলনা ব্যুরো
12 January, 2025, 08:15 pm
Last modified: 12 January, 2025, 08:25 pm

Related News

  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীসহ ৫ বিল পাস
  • শিরীন শারমিনের শুনানিতে আইনজীবীদের হট্টগোল, এজলাসের বাইরে ‌‘জয় বাংলা’ স্লোগান
  • কারাগার থেকে হাসপাতালে দীপু মনি
  • কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় খুলতে ১৫২ মিলিয়ন ডলার বাজেট প্রস্তাব করেন ট্রাম্প

ছাত্রদের ওপর হামলার অভিযোগে আওয়ামীপন্থী ৮ আইনজীবী কারাগারে

রোববার (১২ জানুয়ারি) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
খুলনা ব্যুরো
12 January, 2025, 08:15 pm
Last modified: 12 January, 2025, 08:25 pm
ফাইল ছবি

খুলনায় জেলা আইনজীবী সমিতির আওয়ামীপন্থী আট আইনজীবীকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১২ জানুয়ারি) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খুলনায় ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সশস্ত্র হামলার অভিযোগে ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। গত ২১ সেপ্টেম্বর করা ওই মামলায় আজ ১৫ জনকে জামিন দিয়েছেন বিচারক।

মামলায় অন্য এজাহারভুক্ত আসামি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আইনজীবী মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আইনজীবী তারিক মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী সুজিত কুমার অধিকারী, যুবলীগ নেতা আইনজীবী আনিসুর রহমান ও জেসমিন পারভীন পলাতক রয়েছেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- আব্দুল কুদ্দুস, আল আমিন উকিল, সোহেল পারভেজ, সুমন্ত কুমার বিশ্বাস, তমাল কান্তি ঘোষ, শেখ শামীম আহমেদ, সাইদুর রহমান ও মেহেদী হাসান।

তাদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব আইনজীবী নুরুল হাসান।

তিনি বলেন, 'গত ২১ সেপ্টেম্বর খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য মো. এনাম হোসেন বাদী হয়ে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামসহ ২৮ জনের নাম উল্লেখ করে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। গত ৩ ডিসেম্বর আসামিদের মধ্যে ২৩ জন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নিয়েছিলেন। আজ রোববার তারা খুলনা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন।'

তিনি আরও বলেন, 'বিচারক তাদের মধ্যে ১৫ জনের জামিন মঞ্জুর করেছেন, আর আটজনের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।'

মামলার এজাহার সূত্রে জানা গেছে, 'খুলনায় ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে বিএনপি আয়োজিত মিছিলে অংশগ্রহণ করার জন্য বাদীসহ অর্ধশতাধিক আইনজীবী বিএনপির কাযালয়ের দিকে যাচ্ছিলেন। তারা জেলা স্টেডিয়ামের কাছে পৌঁছালে সমিতির তৎকালীন সভাপতি ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামসহ কয়েকজন আইনজীবীসহ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা করেন।

এসময় তাদের লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। ভয়ে আইনজীবীরা পালিয়ে প্রাণ রক্ষা করেন।

Related Topics

টপ নিউজ

খুলনা / আইনজীবী / আওয়ামী লীগ / কারাগার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীসহ ৫ বিল পাস
  • শিরীন শারমিনের শুনানিতে আইনজীবীদের হট্টগোল, এজলাসের বাইরে ‌‘জয় বাংলা’ স্লোগান
  • কারাগার থেকে হাসপাতালে দীপু মনি
  • কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় খুলতে ১৫২ মিলিয়ন ডলার বাজেট প্রস্তাব করেন ট্রাম্প

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net