Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 January, 2025, 09:45 pm
Last modified: 04 January, 2025, 09:49 pm

Related News

  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • 'ছাত্রলীগ' অ্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছাত্রশক্তির নেতা-কর্মীদের মারধরের অভিযোগ
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রাজশাহীতে আ.লীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে 

কাজী আব্দুল ওয়াদুদ দারা তিন মেয়াদে এমপি এবং সর্বশেষ প্রতিমন্ত্রী থাকার সময় মুন্টু মাষ্টার এলাকার সমস্ত নিয়োগ বাণিজ্যে আব্দুল ওয়াদুদ দারার হয়ে সমঝোতা করে দিতেন। একারণে এলাকায় তাকে ‘শিক্ষামন্ত্রী’ হিসেবে সবাই ডাকতেন।
টিবিএস রিপোর্ট
04 January, 2025, 09:45 pm
Last modified: 04 January, 2025, 09:49 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় আলিউজ্জামান মুন্টু (৬২) নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদল কর্মীদের বিরুদ্ধে। আলিউজ্জামান পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। এছাড়াও তিনি সাবেক প্রতিমন্ত্রী, রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াদুদ দারার চাচা।

আজ শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বিড়ালদহ মাজারের সামনে মারধরের ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীরা এ সময় রড দিয়ে পিটিয়ে মুন্টুর পা ভেঙে দেয় বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আলিউজ্জামান মুন্টু আত্মগোপনে ছিলেন। গত বৃহস্পতিবার তিনি বাড়ি ফেরেন। তার বিরুদ্ধে পুঠিয়া থানায় কোন মামলা নেই। তবে কাজী আব্দুল ওয়াদুদ দারা তিন মেয়াদে এমপি এবং সর্বশেষ প্রতিমন্ত্রী থাকার সময় মন্টু মাষ্টার এলাকার সমস্ত নিয়োগ বাণিজ্যে আব্দুল ওয়াদুদ দারার হয়ে সমঝোতা করে দিতেন। একারণে এলাকায় তাকে 'শিক্ষামন্ত্রী' হিসেবে সবাই ডাকতেন।

আহত আওয়ামীলীগ নেতা অলিউজ্জামান মুন্টু বলেন, শনিবার সকালে টিস্যু কিনতে বিড়ালদহ বাজারে গেলে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী মিলে আমাকে বিদ্যুতের পোলে বেঁধে ধারালো অস্ত্র, রড ও হাতুড়ি দিয়ে মারপিট করে পা ভেঙ্গে দিয়েছে। মারপিটে অংশ নেয় বিড়ালদহ গ্রামের বিএনপি ও যুবদল কর্মী বিড়ালদহ এলাকার মিঠুন (৩২) আহসান হাবীব (৩৪) আহাদ আলী (২৮) জুয়েল (৩৬) ওয়াসিমসহ (৩৯) কয়েকজন।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বিএনপির কর্মী মো. মিঠুন বলেন, আমার মামা মারা গেছেন। মামার জানাজা নিয়ে ব্যস্ত। কাউকে মারধরের প্রশ্নই আসে না। যারা আমার বিরুদ্ধে অভিযোগ তুলছে তারা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আমার বাবা এবং ভাইকে হত্যা করেছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতা মুন্টু মাস্টার এলাকায় 'শিক্ষামন্ত্রী' নামে পরিচিত। এই মুন্টু মাস্টার তিন শতাধিক মানুষকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে আত্মসাৎ করেছে। এসব কারণে প্রতারিতরা হামলা করতে পারে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, কয়েকজন দুর্বৃত্ত মুন্টু মাস্টারকে ধরে পিটিয়ে জখম করেছে বলে শুনেছি। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে তার আগেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ নেতা / মারধর / রাজশাহী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • 'ছাত্রলীগ' অ্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছাত্রশক্তির নেতা-কর্মীদের মারধরের অভিযোগ
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net