Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
১২ জানুয়ারি থেকে রাজধানীর ২০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি করবে বিপিএ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 January, 2025, 04:20 pm
Last modified: 05 January, 2025, 03:29 pm

Related News

  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার
  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম
  • বাংলাদেশসহ ৪০ দেশ থেকে হাঁস-মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব
  • রোজার সময় ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনির মতো মুখরোচক খাবারের রীতি এল যেভাবে

১২ জানুয়ারি থেকে রাজধানীর ২০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি করবে বিপিএ

খামারিদের জন্য একটি সুষ্ঠু বাজার ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে সুমন হাওলাদার বলেন, খামারিদের উৎপাদন বাড়াতে সহায়তার জন্য ঋণ ও ভর্তুকি ব্যবস্থা চালু করা জরুরি।
টিবিএস রিপোর্ট
04 January, 2025, 04:20 pm
Last modified: 05 January, 2025, 03:29 pm
ছবি: টিবিএস

আসন্ন রমজান মাস উপলক্ষে আগামী ১২ জানুয়ারি থেকে রাজধানীর ২০টি পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম ও মুরগি বিক্রি করবে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি সুমন হাওলাদার।

তিনি বলেন, 'আসন্ন রমজান উপলক্ষে স্মার্ট বাজার ব্যবস্থাপনার মাধ্যমে আগামী ১২ জানুয়ারি থেকে ঢাকা শহরের ২০টি পয়েন্টে এবং পরবর্তীকালে পর্যায়ক্রমে ১০০টি পয়েন্টে সীমিত লাভে ডিম, ফ্রোজেন মুরগি ও অন্যান্য কৃষিজাত পণ্য ন্যায্যমূল্যে বিক্রির কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে করপোরেট প্রতিষ্ঠানগুলো খাদ্য ও বাচ্চার পাশাপাশি ডিম ও মুরগি উৎপাদন করছে। ফলে ছোট খামারিরা বাজারে প্রতিযোগিতা করতে পারছেন না। এজন্য করপোরেট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ফিড ও বাচ্চার উৎপাদনেই সীমাবদ্ধ রাখা উচিত বলে দাবি করেন তিনি। যাতে প্রান্তিক খামারিরা তাদের উৎপাদন চালিয়ে যেতে পারেন।

তিনি আরও বলেন, সিন্ডিকেটের মাধ্যমে ফিড ও মুরগির বাচ্চার অযৌক্তিক মূল্য বাড়ানো হয়, যা প্রান্তিক খামারিদের জন্য বড় সমস্যা। এ কারণে খামারিরা তাদের উৎপাদন খরচ সামাল দিতে পারছেন না। এ সিন্ডিকেট বন্ধ করে খামারিদের জন্য সাশ্রয়ী মূল্যে ফিড ও বাচ্চা সরবরাহ নিশ্চিত করতে হবে।

খামারিদের জন্য একটি সুষ্ঠু বাজার ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে সুমন হাওলাদার বলেন, খামারিদের উৎপাদন বাড়াতে সহায়তার জন্য ঋণ ও ভর্তুকি ব্যবস্থা চালু করা জরুরি। ক্ষুদ্র খামারিদের উৎপাদন বৃদ্ধি, প্রশিক্ষণ, এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য সহজ শর্তে ঋণ ও ভর্তুকি প্রদান করা হলে তারা দ্রুত বৃদ্ধি পাবে এবং দেশীয় পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী করতে পারবে। 

সংবাদ সম্মেলনে সংগঠনটির সহ-সভাপতি বাপ্পি কুমার দে, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কাউছার আহমেদসহ বিভিন্ন জেলার খামারিরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ডিম / মুরগি / পোল্ট্রি / সিন্ডিকেট / মূল্য / রমজান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার
  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম
  • বাংলাদেশসহ ৪০ দেশ থেকে হাঁস-মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব
  • রোজার সময় ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনির মতো মুখরোচক খাবারের রীতি এল যেভাবে

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net