Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবির প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের অবস্থান

বাংলাদেশ

বুলবুল হাবিব
02 January, 2025, 03:05 pm
Last modified: 02 January, 2025, 03:07 pm

Related News

  • ‘হেয়ার কাট’ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান 
  • তারেক রহমানকে শুভেচ্ছা জানানো শিক্ষকের ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস, 'মানসিক চিকিৎসার' দাবি ছাত্রদলের
  • পোস্টাল ব্যালটে ‘পক্ষপাতিত্বের’ অভিযোগ: ইসির সামনে ছাত্রদলের অবস্থান
  • বাংলার আকাশে মার্কিন শকুন
  • পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ৬ ডিন

পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবির প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের অবস্থান

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সকাল ৯টা ৪৫ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর সকাল ১০টায় ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন তারা।
বুলবুল হাবিব
02 January, 2025, 03:05 pm
Last modified: 02 January, 2025, 03:07 pm
ছবি: টিবিএস

পোষ্য কোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। এতে প্রায় পৌনে চার ঘণ্টা ধরে প্রশাসনিক ভবনে কেউ ঢুকতে বা বের হতে পারছে না। ফলে কার্যত স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর সকাল ১০টায় ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন তারা। প্রশাসনিক ভবনের ভেতরে আটকে পড়েন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) ফরিদ উদ্দীন খানসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

উপ-উপাচার্য ফরিদ উদ্দীন খান বলেন, "প্রশাসনিক ভবনের ভেতরে আমরা সবাই আটকা পড়েছি। আমরা ভেতরে কার্যক্রম করছি, কিন্তু বাইরে থেকে ভেতরে কিংবা ভেতর থেকে বাইরে কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না।"

তিনি বলেন, "আমাদের এক সহকর্মীর মা অসুস্থ, তাকে বের হতে দেওয়া হয়নি। আরেকজন ডায়াবেটিস রোগী সিঙ্গাড়া আনতে যেতে চাইলেও অনুমতি দেওয়া হয়নি। এটি একটি অগণতান্ত্রিক আচরণ।"

উপ-উপাচার্য আরও বলেন, "শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা পোষ্য কোটা ৪ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করেছি। শিক্ষক ও কর্মকর্তাদের জন্য এই কোটা আর নেই, শুধু সহায়ক কর্মচারীদের জন্য ১ শতাংশ রাখা হয়েছে। কিন্তু তারপরও এ ধরনের আন্দোলন অযৌক্তিক ও অগণতান্ত্রিক। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।"

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, "সম্পূর্ণ কোটা বাতিল না করা হলে আগামী রোববার থেকে পুরো ক্যাম্পাস অচল করে দেওয়া হবে।"

উল্লেখ্য, গতকাল (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোষ্য কোটা ৪ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশে আনা হয়েছে। তবে শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাতে এক প্রেস ব্রিফিংয়ে প্রশাসনিক ভবনে তালা দেওয়ার ঘোষণা দেয়।

লিখিত বক্তব্যে সালাউদ্দিন আম্মার বলেন, "জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল কোটার যৌক্তিক সংস্কার। কিন্তু এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি অযৌক্তিক ও অবৈধ কোটা বহাল রয়েছে, যা আমরা মেনে নিতে পারি না।"

প্রতিবাদে শিক্ষার্থীরা আগামী রোববার থেকে পুরো ক্যাম্পাস অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় / প্রশাসনিক ভবনে তালা / অবস্থান কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • ‘হেয়ার কাট’ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান 
  • তারেক রহমানকে শুভেচ্ছা জানানো শিক্ষকের ব্যানার ছিঁড়লেন রাকসু জিএস, 'মানসিক চিকিৎসার' দাবি ছাত্রদলের
  • পোস্টাল ব্যালটে ‘পক্ষপাতিত্বের’ অভিযোগ: ইসির সামনে ছাত্রদলের অবস্থান
  • বাংলার আকাশে মার্কিন শকুন
  • পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী ৬ ডিন

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net