Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড, প্রবৃদ্ধি ৭.৪২ শতাংশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 January, 2025, 01:40 pm
Last modified: 01 January, 2025, 01:44 pm

Related News

  • সৌদি থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে চীনা জাহাজ ‘এমটি নিনেমিয়া’
  • ডিজেল সংকটে স্থবির চট্টগ্রাম বন্দর: লাইটার জাহাজ চলাচল ও পণ্য খালাস ব্যাহত
  • ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে জাহাজ: খালাস শুরু, কাল ভিড়বে জেটিতে
  • চট্টগ্রামে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ, রাতে আসছে আরও একটি

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড, প্রবৃদ্ধি ৭.৪২ শতাংশ

এই সময়ে ৩২ লাখ ৭৫ হাজারের বেশি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে চট্টগ্রাম বন্দরে
টিবিএস রিপোর্ট
01 January, 2025, 01:40 pm
Last modified: 01 January, 2025, 01:44 pm
চট্টগ্রাম বন্দরে কনটেইনার। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। 

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্দরে ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ টিইইউস কন্টেইনার এবং ১২ কোটি ৩৯ লাখ ৮৬ হাজার ১৪ টন কার্গো হ্যান্ডলিং হয়েছে।

২০২৩ সালের তুলনায় কন্টেইনারে ৭ দশমিক ৪২ শতাংশ, কার্গোতে ৩ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। 

বুধবার (১ জানুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান বন্দরে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বলেন, ২০২৪ সালে চট্টগ্রাম বন্দরে জাহাজ হ্যান্ডলিং হয়েছে ৩ হাজার ৮৬৭টি।  বহির্নোঙরে জাহাজের গড় অপেক্ষার সময় ১ দিনে নেমে এসেছে।

তবে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে  চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার সংখ্যা কমেছে ২৩৬টি। ২০২৪ সালে বন্দরে জাহাজ এসেছে ৩,৮৬৭টি। ২০২৩ সালে এসেছিল ৪,১০৩টি।

বন্দর চেয়ারম্যান বলেন, ২০২৪ সালের পঞ্জিকাবর্ষ অনুযায়ী, রাজস্ব আয় হয়েছে ৫০৫৫ কোটি ৯৯ লাখ টাকা- যা গত বছরের (রাজস্ব আয় ৪১৬৫ কোটি ১৮ লাখ টাকা) তুলনায় ২১ দশমিক ৩৯ বেশি এবং রাজস্ব উদ্বৃত্ত ২০২৪ সালের পঞ্জিকাবর্ষানুসারে ২,৯৪৮ কোটি ৯৭ লাখ হয়েছে- যা গত বছরের (২১৪৩ কোটি ১০ লাখ টাকা) চেয়ে ৩৭ দশমিক ৬০ শতাংশ বেশি।

২০২৪ সালের পঞ্জিকাবর্ষ অনুযায়ী, রাজস্ব ব্যয় ২,১০৭ কোটি ২ লাখ টাকা- যা গত বছরের (রাজস্ব ব্যয় ২০২২ কোটি ৮ লাখ টাকা) তুলনায় ৪ দশমিক ২০ শতাংশ কম।

চট্টগ্রাম বন্দরে ১৪-১৫ বছর যাবত থাকা অতিদাহ্য সোডিয়াম নাইট্রো ক্লোরাইডবাহী ৪টি কন্টেইনার গত ২৭ অক্টোবর নিলামের মাধ্যমে বিডারকে ডেলিভারি দেওয়া হয়েছে। বর্তমানে ১৫২ টিইইউস কন্টেইনারের পণ্য ধ্বংসের অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে শুল্ক বিভাগ কর্তৃক (৬ অক্টোবর থেকে ২৩ ডিসেম্বর) ৫৯ টিইইউস কন্টেইনারের পণ্য ধ্বংস করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

কন্টেইনার / কন্টেইনার হ্যান্ডলিং / চট্টগ্রাম বন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • সৌদি থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে চীনা জাহাজ ‘এমটি নিনেমিয়া’
  • ডিজেল সংকটে স্থবির চট্টগ্রাম বন্দর: লাইটার জাহাজ চলাচল ও পণ্য খালাস ব্যাহত
  • ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে জাহাজ: খালাস শুরু, কাল ভিড়বে জেটিতে
  • চট্টগ্রামে ২৭ হাজার টন ডিজেল নিয়ে ভিড়ল জাহাজ, রাতে আসছে আরও একটি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net