Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
কুষ্টিয়ায় খেলাপি ঋণ আদায়ে গ্রহীতার বাড়ির সামনে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান 

বাংলাদেশ

কুষ্টিয়া প্রতিনিধি
28 December, 2024, 05:25 pm
Last modified: 30 December, 2024, 03:44 pm

Related News

  • কুষ্টিয়ায় পদ্মা নদীতে স্পিডবোটে দুর্বৃত্তদের গুলি, যুবক গুলিবিদ্ধ
  • কুষ্টিয়ায় ট্রেনের স্টাফের বিরুদ্ধে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ২ ঘণ্টা ট্রেন আটকে বিক্ষোভ
  • রাষ্ট্রীয় ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৯ লাখ কোটি টাকা, আদায়ে কঠোর সংস্কারের ঘোষণা
  • ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে বাংলাদেশ ব্যাংক থেকে ৫,০০০ কোটি টাকা ঋণ নিচ্ছে পিকেএসএফ

কুষ্টিয়ায় খেলাপি ঋণ আদায়ে গ্রহীতার বাড়ির সামনে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান 

ব্যাংক কর্মকর্তা মইনুল হোসেন বলেন, শত চেষ্টা করেও ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ আদায় করা সম্ভব হচ্ছে না। সামাজিক চাপ প্রয়োগের জন্যই তারা এ কর্মসূচি হাতে নিয়েছেন।
কুষ্টিয়া প্রতিনিধি
28 December, 2024, 05:25 pm
Last modified: 30 December, 2024, 03:44 pm
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় খেলাপি ঋণ আদায়ে ঋণ গ্রহীতা দুই ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনেই অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

আজ শনিবার ব্যাংক বন্ধ থাকায় কুষ্টিয়ার এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় তাদের হাতে ঋণ গ্রহীতার ছবিযুক্ত ব্যানার দেখা যায়।

ঋণ আদায়ে সামাজিকভাবে চাপ প্রয়োগের উদ্দেশে ব্যতিক্রমী এ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা।

আজ বেলা ১১টা থেকে দুপুর ১টা  পর্যন্ত কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় ঋণ গ্রহীতা রাশিদুল ইসলামের বাড়ি ও পুলিশ লাইন্সের সামনে হাজী গলিতে ইউনুস আলীর বাড়ির সামনে এসব কর্মসূচি পালন করা হয়। তারা দুজনই চালকল ব্যবসায়ী।

ব্যাংকটির কর্মকর্তারা জানান, রাশিদুল চালকল ব্যবসায়ী। কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াশিশা এলাকায় আল্লাহর দান রাইস মিলের সত্ত্বাধিকারী। তিনি রাইস মিলের অনুকূলে ২০১০ সালে ব্যাংক থেকে প্রথমবার এক কোটি টাকা ঋণ নিয়েছিলেন। এরপর তিনি বছর বছর ধরে বিনিয়োগ বাড়াতে থাকেন। কিন্তু ব্যাংককে টাকা ঠিকমতো দেন না। বর্তমানে ব্যাংক তার কাছে ১৮ কোটি ৩৫ লাখ টাকা পাওয়া রয়েছে। ছয় মাস ধরে তিনি কোনো টাকা পরিশোধ করছেন না। বারবার নোটিশ দেওয়া হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।

এদিকে একইভাবে কবুরহাট এলাকার ইফাদ অটো রাইস মিলের সত্ত্বাধিকারী ইউনুস আলী তার চালকলের বিপরীতে ব্যাংক থেকে ২০১৭ সালে ১০ কোটি ৫০ লাখ টাকা ঋণ নেন। বর্তমানে ব্যাংক তার কাছ থেকে ৩৮ কোটি ৩৫ লাখ টাকা পাবে। তিন বছর ধরে তিনি কোনো টাকা দেন না। বারবার নোটিশ দেওয়অ হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।

কর্মসূচি করতে দেখে আশপাশের বাসিন্দারা জড়ো হন। তারা ব্যতিক্রম এই কাজ দেখে কারণ জানতে চান। পরে ব্যাংক কর্মকর্তারা বিষয়টি সবাইকে জানান। বেলা ১১টার দিকে কোর্টপাড়া এলাকায় আধাঘণ্টার অবস্থান কর্মসূচিতে অংশ নেন ৩০ থেকে ৩৫জন ব্যাংক কর্মকর্তা-কর্মচারী।

ব্যাংকটির কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মুহাম্মদ ইউনুছ আলী বলেন, 'রাশিদুল ইসলামের কাছ থেকে টাকা আদায় করতে চিঠি দেওয়া হয়েছে। এমনকি ব্যক্তিগতভাবে তার বাড়ি ও অফিসে গিয়েছিলাম। তিনি কোনো পদক্ষেপ নেননি। তার কারণে শাখায় আমানতকারীদের টাকা দিতে পারছি না। কারণ আমানতের টাকা দিয়েইতো তাদের বিনিয়োগ দেওয়া হয়েছিল।'

রাশিদুল ইসলামকে বাসায় পাওয়া যায়নি। এ জন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বাড়ির অন্য বাসিন্দারা কথা বলতে রাজি হননি।

একইভাবে দুপুর ১২টার দিকে ব্যাংকের কর্মকর্তারা ইউনুস আলীর বাড়ির সামনে একই কর্মসূচি পালন করেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনেও অবস্থান নেন ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা।

ব্যাংক কর্মকর্তা মইনুল হোসেন বলেন, শত চেষ্টা করেও ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ আদায় করা সম্ভব হচ্ছে না। সামাজিক চাপ প্রয়োগের জন্যই তারা এ কর্মসূচি হাতে নিয়েছেন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ঋণ / ঋণ খেলাপি / কুষ্টিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • কুষ্টিয়ায় পদ্মা নদীতে স্পিডবোটে দুর্বৃত্তদের গুলি, যুবক গুলিবিদ্ধ
  • কুষ্টিয়ায় ট্রেনের স্টাফের বিরুদ্ধে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ২ ঘণ্টা ট্রেন আটকে বিক্ষোভ
  • রাষ্ট্রীয় ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১.৮৯ লাখ কোটি টাকা, আদায়ে কঠোর সংস্কারের ঘোষণা
  • ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে বাংলাদেশ ব্যাংক থেকে ৫,০০০ কোটি টাকা ঋণ নিচ্ছে পিকেএসএফ

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net