Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
রোহিঙ্গাদের সমাবেশ: বাংলাদেশের প্রতি ‘ঋণী’, আন্তর্জাতিক সহায়তায় ফিরতে চান

বাংলাদেশ

কক্সবাজার প্রতিবেদক
25 December, 2024, 06:25 pm
Last modified: 28 December, 2024, 03:26 pm

Related News

  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

রোহিঙ্গাদের সমাবেশ: বাংলাদেশের প্রতি ‘ঋণী’, আন্তর্জাতিক সহায়তায় ফিরতে চান

‘ক্যাম্পে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা রোহিঙ্গাদের দায়িত্ব। তবে রোহিঙ্গারা বাংলাদেশে স্থায়ীভাবে থাকতে আসেননি। বাংলাদেশ সরকার আমাদের জমি, ঘর এবং খাবারের ব্যবস্থা করেছে। আমরা তাদের প্রতি আজীবন ঋণী।’
কক্সবাজার প্রতিবেদক
25 December, 2024, 06:25 pm
Last modified: 28 December, 2024, 03:26 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা ক্যাম্পে শরণার্থী জীবনকে খাঁচার পাখির বন্দি জীবনের সঙ্গে তুলনা করেছেন। তাদের দাবি, মিয়ানমারের নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে নিজ দেশে ফিরে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই।

বুধবার (২৫ ডিসেম্বর) উখিয়ার কুতুপালং ১ নম্বর ইস্ট ক্যাম্পে রোহিঙ্গা যুব সংগঠন 'ইসলামি মাহাসা'র উদ্যোগে আয়োজিত এক সমাবেশে রোহিঙ্গা নেতারা এ কথা বলেন। সমাবেশে প্রায় লাখের কাছাকাছি বিভিন্ন বয়সি রোহিঙ্গা উপস্থিত হন।

সমাবেশে অংশগ্রহণকারীরা মিয়ানমারে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা জোরদার করার দাবি জানিয়ে দ্রুত নিজ দেশে ফেরার স্লোগান দেন।

রোহিঙ্গা নেতা ডা. মোহাম্মদ জোবায়ের বলেন, 'রোহিঙ্গারা রাখাইনে ফিরে যেতে প্রস্তুত। জাতিসংঘ ও বাংলাদেশ সরকার সহযোগিতা করলে প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ হবে। মিয়ানমার সরকার আমাদের দাবিগুলো মেনে নিলে আমরা ফিরে যাব।'

তিনি আরও বলেন, 'রাখাইনে আরাকান আর্মিও রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাচ্ছে। এর আগে জান্তা সরকার যে গণহত্যা চালিয়েছে, তার সঠিক বিচার এখনও হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গাদের নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা নিশ্চিত করা।'

ডা. জোবায়ের উল্লেখ করেন, 'ক্যাম্পে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা রোহিঙ্গাদের দায়িত্ব। তবে রোহিঙ্গারা বাংলাদেশে স্থায়ীভাবে থাকতে আসেননি। বাংলাদেশ সরকার আমাদের জমি, ঘর এবং খাবারের ব্যবস্থা করেছে। আমরা তাদের প্রতি আজীবন ঋণী।'

সমাবেশে রোহিঙ্গা নেতা মাওলানা রাহমত করিম বলেন, 'ক্যাম্পের এমন জরাজীর্ণ বন্দি জীবন মানবিক নয়। বাংলাদেশ যে উদারতা দেখিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। তবে বিশ্ববাসীর উচিত আমাদের দ্রুত ন্যায়সঙ্গতভাবে নিজ দেশে ফেরানোর ব্যবস্থা করা।'

সমাবেশে একাধিক রোহিঙ্গা আলেম ও যুবক বক্তব্য রাখেন। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই রোহিঙ্গাদের গণসমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজারের শরাণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, 'ক্যাম্পগুলোতে শান্তিপূর্ণ সহাবস্থান ও অপরাধপ্রবণতা কমানোর লক্ষ্যে এ সমাবেশ আয়োজন করা হয়েছে। আয়োজকেরা সোমবার এ সমাবেশের অনুমতি নিয়েছিলেন।'

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত হয়ে ১২ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্প এবং নোয়াখালীর ভাসানচরে আশ্রয় নিয়েছেন।

সাম্প্রতিক সময়ে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর সংঘাতের কারণে আরও ৬০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন। অনেকে সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা চালাচ্ছেন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

রোহিঙ্গা / রোহিঙ্গা জনগোষ্ঠী / মিয়ানমার / রোহিঙ্গা সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা
  • সাড়ে তিন লাখ তথ্য যাচাই, আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net