Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
ভারী দেখে ভেবেছিলেন বাঘাইড় মাছ, জালে উঠে এল ১০ ফুট লম্বা কুমির

বাংলাদেশ

কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি
24 December, 2024, 07:35 pm
Last modified: 28 December, 2024, 02:46 pm

Related News

  • কুষ্টিয়ার মিরপুরে এক রাতে ৩ সরকারি দপ্তরে চুরি
  • কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
  • কুষ্টিয়ায় পার্ক থেকে মহাবিপন্ন ঘড়িয়াল ও তিনটি কচ্ছপ উদ্ধার
  • কুষ্টিয়ায় চার নির্বাচনি আসনের তিনটিতে জামায়াত, একটিতে বিএনপির বিজয়
  • উৎসবের আমেজে কুষ্টিয়ার চারটি আসনে ভোটগ্রহণ সম্পন্ন

ভারী দেখে ভেবেছিলেন বাঘাইড় মাছ, জালে উঠে এল ১০ ফুট লম্বা কুমির

‘প্রতিদিনের মতো সকালে পদ্মা নদীতে মাছ ধরার জন্য কটের জাল ফেলি। কিছুক্ষণ পর জাল তোলার সময় অনেক ভারী মনে হচ্ছিল...’
কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি
24 December, 2024, 07:35 pm
Last modified: 28 December, 2024, 02:46 pm
কুষ্টিয়ায় পদ্মা নদীতে স্থানীয় এক জেলের জালে মিঠাপানির এই বড় কুমিরটি ধরা পড়েছে। ছবি: ইউএনবি

কুষ্টিয়ার পদ্মা নদীতে মাছ ধরছিলেন জেলে শরীফুল ইসলাম। জাল তোলার সময় বেশ ভারী ঠেকছিল। তিনি হয়তো ভেবেছিলেন, বিশাল দাঁও মেরেছেন। কিন্তু মাছের বদলে তার জালে উঠে এল আস্ত এক কুমির। তাও একেবারে দশাসই চেহারার।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে প্রায় ১০ ফুট লম্বা কুমিরটি ধরেন শরীফুল। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মিঠাপানির কুমির হওয়ায় পদ্মা নদীর গভীরে এটি অবমুক্ত করা হবে।  

বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপি বিকাশ চন্দ্র বলেন, কুমিরটি প্রায় ১০ ফুটের বেশি লম্বা এবং তিন ফুটের বেশি চওড়া। এটি বর্তমানে আমাদের হেফাজতে আছে।

'যেহেতু কুমিরটির আবাস পদ্মা নদীতে, তাই রাতে এটি নদীর গভীরে অবমুক্ত করা হবে,' জানান তিনি।

মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের তালবাড়িয়া বালি ঘাট এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ঘটনাটিকে কেন্দ্র করে অন্য জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

জেলে শরীফুল ইসলাম বলেন, 'প্রতিদিনের মতো সকালে পদ্মা নদীতে মাছ ধরার জন্য কটের জাল ফেলি। কিছুক্ষণ পর জাল তোলার সময় অনেক ভারী মনে হচ্ছিল।'

ছবি: টিবিএস

'তখন বড় বাঘাইড় মাছ মনে করেছিলাম, কিন্তু জাল কাছে আসার পর দেখি এটি কুমির।' প্রথমে ভয় পেলেও কৌশলে ৭–৮ জন মিলে জাল টেনে কুমিরটিকে নদীর পাড়ে নিয়ে আসেন শরীফুল।

আরেক জেলে রিপন বলেন, 'একটি কুমিরকে মাঝেমধ্যেই পাড়ে দেখা যেত। এ নিয়ে স্থানীয়রা আতঙ্কে ছিলেন।'

কুমিরটি তোলার সময় তাদের জাল ছিঁড়ে গেছে বলে জানান এ জেলে। 'এতে আমরা অনেক টাকার ক্ষতির শিকার হয়েছি। বন বিভাগের কাছে আমরা ক্ষতিপূরণের দাবি জানিয়েছি।'  

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহাবউদ্দিন মিলন বলেন, 'বেলা ১টার দিকে জেলেদের কাছ থেকে কুমিরটির বিষয়ে জানতে পেরে বন বিভাগকে নিয়ে ঘটনাস্থলে যাই। পরে বন বিভাগ কুমিরটিকে তাদের হেফাজতে নেয়।'

'কুমিরটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। তবে কুমিরটি শান্ত স্বভাবের এবং আক্রমণাত্মক নয়। কারণ ধরা পড়ার পর থেকেই এটি চুপচাপ ছিল,' বলেন তিনি।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

কুষ্টিয়া / কুমির / জালে কুমির / পদ্মা নদী / জেলে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • কুষ্টিয়ার মিরপুরে এক রাতে ৩ সরকারি দপ্তরে চুরি
  • কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
  • কুষ্টিয়ায় পার্ক থেকে মহাবিপন্ন ঘড়িয়াল ও তিনটি কচ্ছপ উদ্ধার
  • কুষ্টিয়ায় চার নির্বাচনি আসনের তিনটিতে জামায়াত, একটিতে বিএনপির বিজয়
  • উৎসবের আমেজে কুষ্টিয়ার চারটি আসনে ভোটগ্রহণ সম্পন্ন

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net