Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
সড়ক দুর্ঘটনায় বুয়েট-ছাত্র নিহত: মামলা নিতে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 December, 2024, 06:15 pm
Last modified: 21 December, 2024, 06:48 pm

Related News

  • মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেল ১৮ জনের, আহত ৯১২: এইচআরএসএস
  • কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫
  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত
  • বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বসতবাড়ি ভাঙচুর-আগুন

সড়ক দুর্ঘটনায় বুয়েট-ছাত্র নিহত: মামলা নিতে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, সহপাঠী নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন তারা।
টিবিএস রিপোর্ট
21 December, 2024, 06:15 pm
Last modified: 21 December, 2024, 06:48 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় মামলা নিতে পুলিশ অসহযোগিতা করেছে বলে অভিযোগ করেছেন তার সহপাঠীরা।

আজ শনিবার দুপুরে বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে লিখিত এক বিবৃতিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, মামলা নিতে পুলিশ অসহযোগিতা করেছে।

বিবৃতিটি পাঠ করেন নিহত মুহতাসিমের তিন সহপাঠী। তারা সবাই কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী।

বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, সহপাঠী নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, মুহতাসিমকে গাড়িচাপা দেওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পুলিশ প্রাইভেট কারের চালকসহ তিনজনকে প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে রূপগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এবং পরে তাদের রূপগঞ্জ থানায় নেওয়া হয়। শিক্ষার্থীরাও তাদের সঙ্গে থানায় পৌঁছান। থানায় ঘটনার বিবরণ জানার পরে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মামলা নেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন।

তারা বলেন, পরদিন সকাল ৮টায় আরেক দল শিক্ষার্থীসহ বুয়েটের কয়েকজন শিক্ষক, প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও প্রধান নিরাপত্তাকর্মী থানায় যান। তখন থানায় কোনো ওসি ছিলেন না। ঘণ্টাখানেক পর ওসি থানায় আসেন এবং শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন।

তারা আরও অভিযোগ করেন- আসামিপক্ষের আইনজীবী বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। এছাড়া গণমাধ্যমে 'হত্যাকাণ্ড'কে দুর্ঘটনা বলে প্রচার করা হয়েছে।

শিক্ষার্থীরা কর্মসূচি থেকে পাঁচটি দাবি হলো- মুহতাসিম হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, আহতদের চিকিৎসার ব্যয় বিবাদীপক্ষকে বহন করতে হবে, মুহতাসিমের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, তদন্তে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ও ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে সড়কে নিরাপত্তা নিশ্চিত করা। 

জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা লিয়াকত আলী টিবিএসকে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে একটি মামলা দায়ের করে। তারপরও শিক্ষার্থীদের এ অভিযোগ দুঃখজনক।  

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৩০০ ফুট নীলা মার্কেট (কুড়িল-কাঞ্চন সড়ক) এলাকায় সড়ক দুর্ঘটনায় বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মুহতাসিম (২২) নিহত হন। আহত হন মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২)। তারা দুজনও সিএসই বিভাগের শিক্ষার্থী। 

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- প্রাইভেট কারচালক মুবিন আল মামুন (২০), মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরী। তারা তিনজনই শিক্ষার্থী। ডোপ টেস্টে তাদের দুজনের শরীরে অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়েছে।

Related Topics

টপ নিউজ

বুয়েট / দুর্ঘটনা / শিক্ষার্থী / নিহত / পুলিশ / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • মার্চে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেল ১৮ জনের, আহত ৯১২: এইচআরএসএস
  • কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫
  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত
  • বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বসতবাড়ি ভাঙচুর-আগুন

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net