Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
বেতন দিতে না পারায় বেক্সিমকোর কারখানায় সাময়িক ছুটি ঘোষণা 

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
15 December, 2024, 02:15 pm
Last modified: 15 December, 2024, 02:18 pm

Related News

  • ফ্লোর প্রাইস উঠতেই বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের বড় দরপতন; ক্রেতা সংকটে লেনদেন স্থগিত
  • খেলাপি ঠেকাতে বেক্সিমকো সুকুকের মেয়াদ ৬ বছর বাড়ানোর প্রস্তাব
  • এস আলম ও বেক্সিমকোর পাচারকৃত অর্থ ফেরাতে ৬ দেশে আইনি চিঠি, নিয়োগ ৪ বিদেশি প্রতিষ্ঠান
  • ১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা বিটিএমএর
  • ৭০০ কোটি টাকা ঋণ পরিশোধ করেনি বেক্সিমকোসহ ১০ প্রতিষ্ঠান; মামলার সিদ্ধান্ত সরকারের

বেতন দিতে না পারায় বেক্সিমকোর কারখানায় সাময়িক ছুটি ঘোষণা 

ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান
গাজীপুর প্রতিনিধি
15 December, 2024, 02:15 pm
Last modified: 15 December, 2024, 02:18 pm
ছবি: সংগৃহীত

বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন কারখানায় শ্রমিকদের গেল নভেম্বর মাসের বেতন পরিশোধ করতে পারেনি প্রতিষ্ঠানটি। বেতন দিতে বিলম্ব হওয়ার কারণে অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতি এড়াতে গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কারখানা সাময়িক ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

বেতন পরিশোধের পর বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নোটিশ দিয়ে পুনরায় কারখানাগুলো চালু করা হবে বলে জানানো হয়েছে।

ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান। 

জানা যায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের নভেম্বর মাসের বকেয়া বেতন দেওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)। কিন্তু সেদিন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন দেওয়া হলেও সাধারণ শ্রমিকদের বেতন বকেয়া রাখা হয়। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে বেশ কিছু শিল্প কারখানা রয়েছে। এসব কারখানার মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের নভেম্বর মাসের বেতন এখনো পরিশোধ করা সম্ভব হয়নি। এ কারণে শ্রমিকদের মধ্যে এক ধরনের অসন্তোষ সৃষ্টি হয়েছে। 

তিনি বলেন, "মালিকপক্ষের সাথে কথা বলে ধারণা পাওয়া গেছে, তারা হয়তো এ সপ্তাহের শেষ দিকে (বৃহস্পতিবার) শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারবে। এ সময়ের মধ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কারখানার শ্রমিকদের আগামী বৃহস্পতিবার পর্যন্ত সাময়িক ছুটি দেওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, "কারখানার অভ্যন্তরে কয়েকটি সেকশনের কাজ চলমান রয়েছে। বাকিগুলোর কাজ বন্ধ রয়েছে। কারখানার পরিবেশ বর্তমানে শান্তিপূর্ণ।" 

গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, "বকেয়া বেতন নিয়ে যাতে শ্রমিকদের মধ্যে কোনো অসন্তোষ বা আন্দোলন ছড়িয়ে না পড়ে সেজন্য শ্রমিকদেরকে সাময়িকভাবে গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার বেতন পরিশোধের পর মালিকপক্ষ আনুষ্ঠানিকভাবে নোটিশ দিয়ে আবার কারখানা চালু করবে।" 

"এখনো পর্যন্ত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা ধৈর্যের সাথে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছেন। আশা করা যায়, তারা বাকি সময়টুকু ধৈর্য ধরে মালিকপক্ষকে সহযোগিতা করবেন," যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক / বেক্সিমকো / কারখানা বন্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • ফ্লোর প্রাইস উঠতেই বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ারের বড় দরপতন; ক্রেতা সংকটে লেনদেন স্থগিত
  • খেলাপি ঠেকাতে বেক্সিমকো সুকুকের মেয়াদ ৬ বছর বাড়ানোর প্রস্তাব
  • এস আলম ও বেক্সিমকোর পাচারকৃত অর্থ ফেরাতে ৬ দেশে আইনি চিঠি, নিয়োগ ৪ বিদেশি প্রতিষ্ঠান
  • ১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা বিটিএমএর
  • ৭০০ কোটি টাকা ঋণ পরিশোধ করেনি বেক্সিমকোসহ ১০ প্রতিষ্ঠান; মামলার সিদ্ধান্ত সরকারের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net