Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
ঢাকা-গাজীপুর রুটে চালু হলো ৪ জোড়া কমিউটার ট্রেন 

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
15 December, 2024, 10:35 am
Last modified: 15 December, 2024, 12:26 pm

Related News

  • রেললাইন তুলে ফেলায় ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ যোগাযোগ বন্ধ
  • নাখালপাড়ায় রেললাইন মেরামতের কারণে ঢাকায় ট্রেন চলাচল ব্যাহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৫ ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু
  • খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সাথে রেল যোগাযোগ শুরু
  • মোবাইলের টর্চের আলোয় ৮ কিলোমিটার চলল তিতাস কমিউটার ট্রেন

ঢাকা-গাজীপুর রুটে চালু হলো ৪ জোড়া কমিউটার ট্রেন 

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৭টায় গাজীপুর মহানগরীর জয়দেবপুর জংশন স্টেশনে ট্রেন যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
গাজীপুর প্রতিনিধি
15 December, 2024, 10:35 am
Last modified: 15 December, 2024, 12:26 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

'গাজীপুরের বাসায় থেকে ঢাকায় অফিস' এমন শ্লোগানকে সামনে রেখে গাজীপুর থেকে ঢাকা পর্যন্ত রুটে যাতাযাতের জন্য চালু হলো চার জোড়া কমিউটার ট্রেন। 

আজ রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৭টায় গাজীপুর মহানগরীর জয়দেবপুর জংশন স্টেশনে ট্রেন যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

জয়দেবপুর জংশন স্টেশনে উপদেষ্টা রেলওয়ে এবং গাজীপুর জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে সবুজ পতাকা উড়িয়ে ও বাঁশি বাজিয়ে ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন উপদেষ্টা। পরে তিনি অন্যদের সাথে নতুন চালু হওয়া ট্রেন দিয়ে ঢাকার পথে কিছুদূর ভ্রমণ করেন। পরে তারা পরবর্তী ধীরাশ্রম স্টেশনে নেমে যান।

ট্রেন সার্ভিস উদ্বোধনের সময় উপদেষ্টা ফাওজুল করিম খান বলেন, "বিজয় দিবসের প্রাক্কালে ঢাকা-জয়দেবপুর কমিউটার ট্রেনটি চালু করলাম। এটা করার উদ্দেশ্য হলো গাজীপুর নিজের বাসায় থেকে আপনারা যেনো ঢাকায় গিয়ে অফিস করে ফিরতে পারেন। আমরা সব শ্রেণির জন্য যাতায়াতের ব্যবস্থা রেখেছি। এখন অল্প সময়ের মধ্যে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।" 

"আমরা এরপর নরসিংদী-ঢাকা ও নারায়ণগঞ্জ-ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করবো," যোগ করেন উপদেষ্টা। 

এর আগে, গত বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের জনসংযোগের পরিচালক মো. নাহিদ হাসান খানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ঢাকা-গাজীপুর রুটে ২ জোড়া ট্রেন চালু করা হবে। 

সেখানে উল্লেখ করা হয়- ট্রেনগুলো তুরাগ কমিউটার ঢাকা থেকে ছাড়ার সময় ভোর ৫টা আর জয়দেবপুর পৌঁছানোর সময় ৬টা। বিরতি থাকবে বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। জয়দেবপুর কমিউটার ঢাকা থেকে ছাড়বে ৫টা ২৫ মিনিটে, আর জয়দেবপুর পৌঁছাবে ৬টা ২৫ মিনিটে। বিরতি থাকবে তেজগাঁও, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। 

আবার জয়বেদপুর থেকে তুরাগ কমিউটার ছাড়বে সকাল সাড়ে ৬টায়, আর ঢাকা পৌঁছবে সকাল ৭টা ৪০ মিনিটে। বিরতি থাকবে তেজগাঁও, বনানী, বিমানবন্দর, ধীরাশ্রম ও টঙ্গী স্টেশনে। আর জয়দেবপুর কমিউটার জয়দেবপুর থেকে ছাড়বে ৭টা ১০ মিনিটে এবং ঢাকায় আসবে ৮টা ২৫ মিনিটে। বিরতি থাকবে তেজগাঁও, বনানী, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। 

এই ট্রেন আবার ঢাকা থেকে ছেড়ে যাবে বেলা ১১টায় ও পৌঁছাবে ১২টায়। বিরতি থাকবে তেজগাঁও, বনানী, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। একই স্টেশনে বিরতি দিয়ে জয়দেবপুর কমিউটার জয়দেবপুর ছাড়বে সাড়ে ১২টায় ও ঢাকায় আসবে ১টা ৪০ মিনিটে।

অন্যদিকে, তুরাগ কমিউটার ৫টা ২০ মিনিটে জয়দেবপুর ছাড়বে ও ঢাকায় আসবে ৬টা ৪০ মিনিটে। আবার ঢাকা ছাড়বে ৯টা ৪৫মিনিটে ও জয়বেদপুর পৌঁছাবে ১১টা ১৫ মিনিটে।

তুরাগ কমিউটারের সাপ্তাহিক ছুটি শুক্রবার ও জামালপুর কমিউটারের শনিবার। এই ট্রেনগুলোর টিকিট শুধু নির্দিষ্ট স্টেশন থেকে ইস্যু করা হবে।

এদিকে, ঢাকা-গাজীপুর রুটে নতুন এ কমিউটার সার্ভিস চালু করায় উচ্ছ্বসিত এ রুটে চলাচলকারী যাত্রীরা। তারা বলছেন, এই সার্ভিসের ফলে ঢাকায় অফিসে দ্রুততম সময়ে পৌঁছানো যাবে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

কমিউটার ট্রেন / ঢাকা-গাজীপুর / ট্রেন চলাচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • রেললাইন তুলে ফেলায় ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ যোগাযোগ বন্ধ
  • নাখালপাড়ায় রেললাইন মেরামতের কারণে ঢাকায় ট্রেন চলাচল ব্যাহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৫ ঘণ্টা পর লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু
  • খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সাথে রেল যোগাযোগ শুরু
  • মোবাইলের টর্চের আলোয় ৮ কিলোমিটার চলল তিতাস কমিউটার ট্রেন

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net