Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
বিএনপির লক্ষ্য গণতান্ত্রিক, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়া: তারেক রহমান

বাংলাদেশ

ইউএনবি
14 December, 2024, 09:30 pm
Last modified: 14 December, 2024, 09:43 pm

Related News

  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে শিল্পের কাঁচামালের দামে ঊর্ধ্বগতি, শঙ্কা উৎপাদন ব্যাহতের
  • কুমিল্লায় কাগজে স্টেডিয়াম থাকলেও বাস্তবে নেই, উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মনিরুল হক চৌধুরী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

বিএনপির লক্ষ্য গণতান্ত্রিক, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়া: তারেক রহমান

তারেক রহমান বলেন, তার দল বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক ক্ষমতায়ন ও মানবিক মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে তাদের জীবনমান উন্নয়নে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
ইউএনবি
14 December, 2024, 09:30 pm
Last modified: 14 December, 2024, 09:43 pm
তারেক রহমান। ছবি: ইউএনবি

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি গণতান্ত্রিক, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক এবং সবার জন্য বাসযোগ্য ও উপভোগযোগ্য বাংলাদেশ গড়ে তোলা বিএনপির লক্ষ্য বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, 'আসুন আমরা সবাই মিলে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও উদার সমাজের ভিত্তির ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করি। আপনাদের কল্যাণ এবং সাফল্য আমাদের অগ্রাধিকার।'

আজ শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে শারীরিক প্রতিবন্ধী মানুষদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, তার দল বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক ক্ষমতায়ন ও মানবিক মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে তাদের জীবনমান উন্নয়নে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, 'বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম সমন্বয় করতে একটি পৃথক পরিদপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ নেবে।'

তিনি আরও বলেন, 'আমি ও আমার দল বিএনপি স্বীকার করছি যে আপনাদের সমস্যা ও দুর্ভোগ বাস্তব ও গভীর। কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এই লড়াইয়ে আপনি একা নন। আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব। আপনাদের প্রতিবন্ধকতাই আমাদের বাধা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের পেছনে ফেলে আমরা কখনো সামনে এগোতে পারব না।'

বিএনপির এই নেতা বলেন, 'বিএনপি প্রতিবন্ধীসহ সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। আমরা সবাই মিলে যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, তা সবার জন্য সুষ্ঠু, সবার জন্য অন্তর্ভুক্তিমূলক, বাসযোগ্য ও উপভোগ্য হবে।'

তিনি বলেন, 'রাজনীতিবিদ হিসেবে নয়, প্রতিবন্ধী ব্যক্তিদের ভাই, বন্ধু ও অভিভাবক হিসেবে তাদের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার নিয়ে আমি এ ধরনের কর্মসূচিতে যোগ দিয়েছি।'

রাজনৈতিক দায়বদ্ধতার অংশ হিসেবে শারীরিক প্রতিবন্ধীদের প্রতিভা অন্বেষণ ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহযোগিতা করার ইচ্ছা ব্যক্ত করেন তারেক রহমান।

তিনি উল্লেখ করেন, 'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনারা আমাদের সমাজ ও পরিবারের অবিচ্ছেদ্য অংশ। আপনারা দেশকে এগিয়ে নিতে এবং অর্থনীতির চাকা সচল রাখতে অসামান্য ভূমিকা রেখেছেন।'

তারেক রহমান চারজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির অনুপ্রেরণামূলক গল্পও তুলে ধরেন, যারা তাদের স্বপ্নগুলো উপলব্ধি করেছিলেন এবং শারীরিক ও অন্যান্য বাধা অতিক্রম করে সাফল্য অর্জন করেছেন।

তিনি বলেন, 'এ চারজন আমাদের দেখিয়েছেন যে সত্যিকারের ক্ষমতা শরীর দিয়ে পরিমাপ করা হয় না, বরং মনের শক্তি, ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম দিয়ে পরিমাপ করা হয়। তাদের গল্পগুলো আমাদের শেখায় যে বাধা কেবল একটি শব্দ, যা প্রচেষ্টার মাধ্যমে অতিক্রম করা যায়। আমাদের কর্তব্য তাদের সংগ্রামকে সম্মান করা এবং তাদের পাশে দাঁড়ানো। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি মানুষ তার সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার এবং তাদের স্বপ্ন পূরণের সুযোগ পাবেন।'

ভবিষ্যতে বাংলাদেশে শারীরিক সীমাবদ্ধতার কারণে কেউ বৈষম্যের শিকার হবে না বা পেছনে পড়ে থাকবে না বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তিনি বলেন, 'একসঙ্গে কাজ করে আমরা এমন একটি সমাজ গড়ে তুলব, যেখানে প্রতিটি মানুষ তার সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারবে।'

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবার অধিকার নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে তার দল বদ্ধপরিকর।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শারীরিক প্রতিবন্ধী মানুষদের যেসব সমস্যা রয়েছে তা দূর করা, বর্তমানে তারা যে বৈষম্যের শিকার তা দূর করা এবং তাদের সার্বিক কল্যাণ উন্নয়নে চূড়ান্ত পদক্ষেপ নেবে।

প্রতিবন্ধী নাগরিক সংগ্রাম পরিষদের (পিএনএসপি) সাধারণ সম্পাদক সালমা মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে সারা দেশ থেকে দেড় শতাধিক শারীরিক প্রতিবন্ধী মানুষ অংশ নেন।

অনুষ্ঠান থেকে সংগঠনটির পক্ষ থেকে বিশেষ ভাতা বৃদ্ধি, মানসম্মত ও ঝামেলামুক্ত শিক্ষা প্রাপ্তির নিশ্চয়তা, সরকারি সেবা ও অফিসে সহজলভ্য প্রবেশাধিকার, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযোগী পরিবহন ও সেবা চালু, সরকারি স্বীকৃতি ও ইশারা ভাষার ব্যবহার, তাদের অধিকারের জন্য বিশেষ কমিশন গঠন, 'প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন-২০১৩' সময়োপযোগী করাসহ বেশ কয়েকটি দাবি জানানো হয়।

Related Topics

টপ নিউজ

বিএনপি / তারেক রহমান / প্রতিবন্ধী / বাংলাদেশ / অঙ্গীকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে শিল্পের কাঁচামালের দামে ঊর্ধ্বগতি, শঙ্কা উৎপাদন ব্যাহতের
  • কুমিল্লায় কাগজে স্টেডিয়াম থাকলেও বাস্তবে নেই, উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মনিরুল হক চৌধুরী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net