Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
গাজীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিক্সার ৪ যাত্রী নিহত

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
12 December, 2024, 03:20 pm
Last modified: 12 December, 2024, 03:23 pm

Related News

  • বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে কেন বারবার ব্যর্থ হচ্ছে প্রত্যেক সরকার
  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক
  • গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় ৬১৩ কর্মী ছাঁটাই, শ্রমিকদের ক্ষোভ

গাজীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিক্সার ৪ যাত্রী নিহত

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বেপরোয়া গতির ট্রাক সামনে থাকা যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে এটি কাভার্ডভ্যানের পিছনে গিয়ে আটকে চাপা পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
গাজীপুর প্রতিনিধি
12 December, 2024, 03:20 pm
Last modified: 12 December, 2024, 03:23 pm
বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় বিআরটি ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। ছবি: টিবিএস।

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় এলাকায় একটি ট্রাক ধাক্কা দিয়ে একটি যাত্রীভর্তি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দিয়ে সামনে থাকা কাভার্ডভ্যানের সাথে চাপা দিলে অটোরিক্সার ৪ যাত্রী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় বিআরটি ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দুলাল (২৭),মামুন (২৮),মামুন (২৪) এবং সালেহা আক্তার (২৩)। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। নিহত মামুন (২৪) গাজীপুর মহানগরীর বাসন থানার নজরুল ইসলামের ছেলে এবং সালেহা আক্তার মহানগরীর বাসন থানাধীন চান্দনা এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বেপরোয়া গতির ট্রাক সামনে থাকা যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পিছনে গিয়ে আটকে চাপা পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় অটোরিকশা থাকা ৪ জন যাত্রীর মধ্যে নারী যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। অপর ৩ জন গুরুতর আহত  হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল  অফিসার ডা. শেখ ফরহাদ বলেন, রাত ১১ টার দিকে দুজন এবং বারোটার দিকে আরও দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে তিনজন পুরুষ এবং এবং একজন নারী। তাদেরকে মৃত অবস্থায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা রয়েছে। 

গাজীপুর মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ৪ জন মারা গেছে। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Topics

টপ নিউজ

ট্রাক / অটোরিকশা / কাভার্ড ভ্যান / সড়ক দুর্ঘটনা / গাজীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে কেন বারবার ব্যর্থ হচ্ছে প্রত্যেক সরকার
  • কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক
  • গাজীপুরে কেয়া গ্রুপের ৪ কারখানায় ৬১৩ কর্মী ছাঁটাই, শ্রমিকদের ক্ষোভ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net