Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
আগে বিচার, পরে নির্বাচন: নাগরিক কমিটি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 December, 2024, 04:30 pm
Last modified: 10 December, 2024, 07:13 pm

Related News

  • হাসনাতের দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার
  • প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী
  • থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতীর মাটি কাটা হচ্ছে: হাসনাত আবদুল্লাহ
  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার
  • মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

আগে বিচার, পরে নির্বাচন: নাগরিক কমিটি

কর্মসূচিতে বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, 'শহীদের রক্ত শুকানোর আগে অনেক মুরুব্বি আওয়ামী লীগকে ক্ষমার কথা বলছেন, নির্বাচনে আনার কথা বলছেন। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের আগে তাদের পুনর্বাসনের চেষ্টা করলে, সেটি শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।'
টিবিএস রিপোর্ট
10 December, 2024, 04:30 pm
Last modified: 10 December, 2024, 07:13 pm
সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাক আয়োজিত গণজমায়েত। ছবি: টিবিএস।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে সংঘটিত খুন-গুমের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। 

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মায়ের ডাক আয়োজিত গণজমায়েত কর্মসূচিতে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, গত ১৫ বছরে গুম-খুন ঘটনার বিচার নিশ্চিত না করে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগের আমলে যারা খুনি ছিল, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আগে বিচার, পরে নির্বাচন। শহীদ ও আহতদের যদি তাদের বিচারের হিস্যা বুঝিয়ে দিতে না পারি, তবে রাজনীতি বলি, নির্বাচন বলি, যেকোনো পরিস্থিতি ব্যর্থ হবে।'

কর্মসূচিতে বিভিন্ন সময় গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের পাশাপাশি বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। 

কর্মসূচিতে বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, 'শহীদের রক্ত শুকানোর আগে অনেক মুরুব্বি আওয়ামী লীগকে ক্ষমার কথা বলছেন, নির্বাচনে আনার কথা বলছেন। আওয়ামী লীগের বিচার নিশ্চিতের আগে তাদের পুনর্বাসনের চেষ্টা করলে, সেটি শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।'

তিনি বলেন, 'ইতিহাসে কোনো দেশে নাই যেখানে রাজনীতিবিদ, সুশীল সমাজ, কবি,  সাহিত্যিক,  সাংবাদিক, পেশাজীবী, নায়ক  ফ্যাসিস্টদের পক্ষে কথা বলে গেছেন। আমাদের খুঁজে বের করতে হবে কারা খুনিদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে। কারা পুলিশ ভাইদের, বিজিবিকে শিক্ষার্থীদের বিরুদ্ধে গুলির নির্দেশ দিয়েছে। সেই সাংবাদিকদের কলম ভেঙে দিতে হবে যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে লিখে গেছে।'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, 'বাংলাদেশের মানুষ সত্যকে অনুসরন করে, আইনকে অনুসরণ করে, মানবাধিকার অনুসরণ করে। তারা অর্থবিত্তের বিরুদ্ধে গিয়ে মৌলিক অধিকার চায়। যার প্রমাণ জুলাইয়ের অভ্যুত্থান। তারা জীবন দিয়ে গণতন্ত্রকে রক্ষা করেছে। 

সংস্কার চলামন প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, 'আজ যা সংস্কার করা হচ্ছে। আগামীকাল সেটিরও সংস্কার করা লাগতে পারে। সভ্যতার সূচনালগ্ন থেকে এটি চলে আসছে। আমরা বিচার বিভাগ , সংবিধান, প্রশাসনে সংস্কারের কথা বলছি। তবে সবার আগে প্রয়োজন নিজের সংস্কার। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ।'

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, 'বিগত ১৫/১৬ বছর নয় ৭১ সালের পর থেকে আওয়ামী লীগের রাজনীতির কোনো ভিত্তি ছিল না। তারা ভারতের সহায়তায় ক্ষমতা এসেছে। তাদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, জাতীয় ঐক্য নস্যাতের চেষ্টা চলছে।'

ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মন বলেন, 'কেবল আমার মুখকে এমন করেছে তা নয়।  আমার সামনে একজনের গুলি মুখের এক পাশ দিয়ে বিদ্ধ হয়ে অন্যদিকে বের হয়ে গেছে। আমার কথা এখন বুঝতে কষ্ট হচ্ছে। কিন্তু আমাকে বলতে হবেই। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে হাসিনা আমাদের কিছুই করতে পারবে না। আমি হাসিনার কঠিন শাস্তি চাই। তার ফাঁসি চাই।'

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, জামায়াত ইসলামীর সেক্রেটারি গোলাম মিয়া ফরওয়ার, নাগরিক ঐক্যে সভাপতি মাহমুদুর রহমান, গণসংহতির জোনায়েদ সাকি প্রমুখ।

Related Topics

টপ নিউজ

মায়ের ডাক / সোহরাওয়ার্দী উদ্যান / গণজমায়েত / বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন / হাসনাত আব্দুল্লাহ / গুম খুনের শিকার ব্যক্তিদের স্বজন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • হাসনাতের দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার
  • প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী
  • থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতীর মাটি কাটা হচ্ছে: হাসনাত আবদুল্লাহ
  • সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধর: চার পুলিশ সদস্য প্রত্যাহার
  • মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net