Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
জনগণের মাঝে আস্থা ফিরিয়ে আনাই মূল চ্যালেঞ্জ: তারেক রহমান

বাংলাদেশ

ফরিদপুর প্রতিনিধি
07 December, 2024, 07:15 pm
Last modified: 07 December, 2024, 07:18 pm

Related News

  • তারেক রহমানকে ভারতে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে, আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী
  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • করজাল আরও বিস্তৃত এবং জনগণবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের

জনগণের মাঝে আস্থা ফিরিয়ে আনাই মূল চ্যালেঞ্জ: তারেক রহমান

ছাত্রদলের এক নেতার প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পদে দুইবারের বেশি থাকার কোনো সুযোগ নেই। আমরা যে কথা দিয়েছি, তা রাখতে চাই।’
ফরিদপুর প্রতিনিধি
07 December, 2024, 07:15 pm
Last modified: 07 December, 2024, 07:18 pm
তারেক রহমান। ফাইল ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের আস্থা ফিরিয়ে আনাই এখন মূল চ্যালেঞ্জ। এ জন্য দলের নেতাকর্মীদের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান তিনি। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করলেই আস্থা ফিরে আসবে বলে মন্তব্য করেন তিনি।

'জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখতে হবে। কেউ কেউ ভাবছে আমরা ইতোমধ্যেই ক্ষমতায় চলে গেছি। কিন্তু আমরা জানি না ক্ষমতায় যাব কি না। জনগণের সমর্থন পেলে তবেই ক্ষমতায় যাওয়া সম্ভব হবে। এজন্য সবার আগে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।'

শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি' বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'দলের কেউ ভুল করলে তাদের সতর্ক ও সচেতন করতে হবে এবং সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। জনগণের আস্থা ধরে রাখা কঠিন, তবে এটি নেতাকর্মীদের দায়িত্ব। জনগণের সঙ্গে থাকতে হবে এবং তাদের পাশে রাখতে হবে।'

তারেক রহমান আরও বলেন, বিএনপি সবসময় দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে। এজন্য দুই বছর আগেই দলটি রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কথা বলেছে। তৃণমূল পর্যায়ে এ দফাগুলো পৌঁছে দিতে হবে এবং সাধারণ মানুষের সমর্থন আদায় করতে হবে।

ছাত্রদলের এক নেতার প্রশ্নের জবাবে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী পদে দুইবারের বেশি থাকার কোনো সুযোগ নেই। আমরা যে কথা দিয়েছি, তা রাখতে চাই।'

ফ্যাসিস্ট সরকার উৎখাতে সব শ্রেণি-পেশার মানুষের ভূমিকা ছিল উল্লেখ করে তিনি বলেন, 'কোনো বড় কাজ এককভাবে সম্ভব নয়, সবার অংশগ্রহণ প্রয়োজন। বিএনপির প্রতি জনগণের আস্থা আছে এবং তা ধরে রাখতে হবে।'

তারেক রহমান বলেন, 'দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন দরকার। জনগণ যাকে ভোট দেবে, সেই নির্বাচিত হবে এবং আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। এজন্য নেতাকর্মীদের স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা নিতে হবে।'

তিনি আরও বলেন, 'আমরা দেশে জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাই। ইউনিয়ন পর্যায়ের সদস্য থেকে শুরু করে মন্ত্রী-প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। অতীতে জবাবদিহিতা না থাকায় হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। জবাবদিহিতা থাকলে এসব সম্ভব হতো না।'

বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

দিনব্যাপী এ কর্মশালায় ফরিদপুর বিভাগের পাঁচ জেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

তারেক রহমান / বিএনপি / জনগণ / আস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
    নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

Related News

  • তারেক রহমানকে ভারতে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে, আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী
  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • করজাল আরও বিস্তৃত এবং জনগণবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net