Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
বাংলাদেশ এখনও উন্নয়ন প্রকল্পে অপচয়ের ফাঁদে রয়েছে: ফওজুল জ্বালানি উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 December, 2024, 04:05 pm
Last modified: 09 December, 2024, 02:48 pm

Related News

  • ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • ৫জি প্রস্তুতি প্রকল্পে শম্বুকগতি: বিটিসিএলের ভাগ্যে কী আছে?
  • পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

বাংলাদেশ এখনও উন্নয়ন প্রকল্পে অপচয়ের ফাঁদে রয়েছে: ফওজুল জ্বালানি উপদেষ্টা

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে এইচআর কনভেনশনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন মুহাম্মদ ফাওজুল কবির খান।
টিবিএস রিপোর্ট
06 December, 2024, 04:05 pm
Last modified: 09 December, 2024, 02:48 pm
ছবি: টিবিএস

বাংলাদেশ এখনও উন্নয়ন প্রকল্পে অপচয়ের ফাঁদে রয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উন্নয়ন প্রকল্পে অপচয়ের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, 'আমরা কিন্তু এখনও সেই ফাঁদেই আছি। এসব বিষয় বোঝার মতো সম্পদ সরকারের ভেতরে এখনও নেই। আমাদের দাতা সংস্থারা আমাদের যা বোঝান, আমরা সেটাকেই মেনে নিই। এভাবে অপচয় কতদিন চলতে পারে। এর পরিণতি আমরা সবাই জানি। এবার যদি আমরা ফেইল করি তাহলে আরও বড় বিদ্রোহ হবে। অনেকে মনে করে এটা ওয়ান টাইম এপিসোড, কিন্তু এটা কোনো ওয়ান টাইম এপিসোড না।'

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে এইচআর কনভেনশনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন মুহাম্মদ ফাওজুল কবির খান।

এসময় উপদেষ্টা বলেন, 'পাবলিক সেক্টরে দুর্নীতি ও অনিয়মের জন্য আমরা সাধারণত রাজনীতিবিদদের দোষ দিয়ে থাকি। কিন্তু তারা কাদের সহায়তায় করে। ব্যাংকগুলো যে ফাঁকা করেছে, এগুলো কি রাজনীতিবিদরা ভল্ট খুলে নিয়ে গেছে। এগুলোর সহযোগী কারা। এটা একটা গভীর সংকট।'

ফাওজুল কবির বলেন, 'খুলনার রুপসায় একটা ৮ হাজার কোটি খরচ করে বিদ্যুৎকেন্দ্র হয়েছে, কিন্তু সেখানে কোনো গ্যাস নেই। ফেরার পথে পদ্মা রেল ব্রিজে দেখলাম ৪১ হাজার কোটি টাকা খরচ। শেষ মুহুর্তে সেখানে কয়েক হাজার কোটি টাকা খরচ কমানো হয়েছে। রাজস্ব দেখলাম লেখা আছে বছরে ১৪০০ কোটি টাকা। ৬ মাসে দেখলাম আসছে মাত্র ৩৭ কোটি টাকা। এভাবেই প্রকল্প জাস্টিফাই করা হয়েছে। এগুলো অপচয় ছাড়া কিছুই না। এগুলোর দায় শুধু রাজনীতিবিদদের না, এখানে সরকারি কর্মকর্তারাও জড়িত আছে।'

তিনি আরও বলেন, 'জাতি হিসেবে আমাদের এভারেজ মরালিটি খুবই নিম্নমানের। এজন্য আল্লামা ইকবাল বলেছেন পশ্চিমে গেলে ইসলাম দেখি মুসলমান দেখিনা, আবার প্রাচ্যে আসলে মুসলমান দেখি কিন্তু ইসলাম দেখিনা।'

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, ড্যাফোডিল ফ্যামিলি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) চেয়ারম্যান ড. মো. সবুর খান, সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহাবুবুল ইসলাম।

Related Topics

টপ নিউজ

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা / মুহাম্মদ ফাওজুল কবির খান / উন্নয়ন প্রকল্প / অপচয় / দাতা সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

Related News

  • ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • ৫জি প্রস্তুতি প্রকল্পে শম্বুকগতি: বিটিসিএলের ভাগ্যে কী আছে?
  • পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net