Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
ফেসবুকে 'অবমাননামূলক' পোস্ট: সুনামগঞ্জে হিন্দুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 December, 2024, 08:20 pm
Last modified: 04 December, 2024, 08:21 pm

Related News

  • সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজবে শপিং মল ঘেরাও করে ভাঙচুর
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের
  • এজলাসে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

ফেসবুকে 'অবমাননামূলক' পোস্ট: সুনামগঞ্জে হিন্দুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুর

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে রাত প্রায় আড়াইটার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
টিবিএস রিপোর্ট
04 December, 2024, 08:20 pm
Last modified: 04 December, 2024, 08:21 pm
৩ ডিসেম্বর রাতে সুনামগঞ্জে হিন্দুদের আসবাবপত্র, ঘরের জানালা ও একটি স্বর্ণের দোকান ভাঙচুর করে একদল দুর্বৃত্ত। ছবি: সংগৃহীত

স্থানীয় এক যুবকের বিরুদ্ধে ফেসবুকে ধর্ম 'অবমাননামূলক' পোস্ট দেওয়ার অভিযোগে সুনামগঞ্জের দোয়ারাবাজারে হিন্দুদের বেশ কয়েকটি বাড়ি ও দোকানে হামলা ও লুটপাট করেছে স্থানীয় একদল মানুষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে রাত প্রায় আড়াইটার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'রাতেই অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'আমরা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।'

দোয়ারাবাজার লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খোকন রায় বলেন, 'যে যুবকের বিরুদ্ধে ধর্ম অবামনানার অভিযোগ উঠেছে তার বাড়ি উপজেলার মংলারগাও গ্রামে। মঙ্গলবার রাতে ওই গ্রামের অন্তত ত্রিশটি হিন্দু বাড়ি ভাঙচুর করা হয়েছে। এরপর মিছিল নিয়ে বাজারে এসে শতাধিক হিন্দু দোকান ভাঙচুর করা হয় ও ৪/৫ টি স্বর্ণের দোকান লুট করা হয়।'

তিনি দাবি করেন, 'বিক্ষোভরত হামলাকারীরা লোকনাথ মন্দির ভাঙচুর চালিয়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে।'
ওই রাতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা গৌর দাসের বাসভবন ও পারিবারিক মন্দিরে হামলা চালানো হয় ও ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেন খোকন।

তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, কয়েকটি হিন্দু বাড়িতে হামলা হয়েছে। বিষয়টি অত বড় কিছু নয়।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার তনু টিবিএসকে বলেন, 'কিছু ঘরবাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। তবে কী পরিমাণ ঘরবাড়িতে ভাঙচুর, হামলা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।'

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, 'তেমন কিছু হয়নি। একটি মহল পরিকল্পিতভাবে এ ঘটনাকে বড় করার চেষ্টা করছে।  এলাকার পরিস্থিতি এখন প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।'

সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর প্রকাশের পর অন্তর্বর্তী সরকার চাপে পড়েছে।

গত সপ্তাহে ঢাকা বিমানবন্দর থেকে এক হিন্দু ধর্মগুরুকে গ্রেপ্তারের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংখ্যালঘুদের রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায়।

বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে সংখ্যালঘু গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

ভয়েস অব আমেরিকার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ বিশ্বাস করে যে অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের তুলনায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বেশি নিরাপত্তা দিচ্ছে।

Related Topics

টপ নিউজ

সুনামগঞ্জ / হিন্দু সম্প্রদায় / লুটপাট / ভাঙচুর / বাড়িঘর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজবে শপিং মল ঘেরাও করে ভাঙচুর
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের
  • এজলাসে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net