Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
বায়রায় প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচন করতে নির্দেশ হাইকোর্টের 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 December, 2024, 02:50 pm
Last modified: 02 December, 2024, 02:54 pm

Related News

  • অসাধু চক্রের ষড়যন্ত্রে মালয়েশিয়ার শ্রমবাজার আবারও ঝুঁকিতে পড়তে পারে: দাবি বায়রার একাংশের
  • সব বৈধ এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি বায়রার
  • মালয়েশিয়ার শ্রমবাজার আবার খোলার আশা, কিন্তু নতুন করে মাথাচাড়া দিচ্ছে সিন্ডিকেটের ভয়
  • ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার
  • অভিবাসন খাত নিয়ে শ্বেতপত্রের সতর্কবার্তা, তবু সংকুচিত হচ্ছে শ্রমবাজার, বাড়ছে রিক্রুটিং এজেন্সি

বায়রায় প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচন করতে নির্দেশ হাইকোর্টের 

বাণিজ্য সচিবকে চার সপ্তাহের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে
টিবিএস রিপোর্ট
02 December, 2024, 02:50 pm
Last modified: 02 December, 2024, 02:54 pm
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) এর লোগো। ছবি: সংগৃহীত

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে (বায়রা) প্রশাসক নিয়োগ দিয়ে এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বাণিজ্য সচিবকে চার সপ্তাহের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। 

আজ সোমবার (২ ডিসেম্বর) চারটি রিটের নিষ্পত্তি করে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। 

এর আগে, গত ২৪ অক্টোবর বায়রার কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ১০ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। 

গত ৬ নভেম্বর, এ তফসিল ৬ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। 

রিটকারীদের দাবি, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ এর ১৪ বিধি অনুসারে- বিদ্যমান কার্যনির্বাহী কমিটির পরবর্তী কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনের অন্তত ৯০ দিন আগে নির্বাচনী বোর্ড ও ৩ সদস্যের একটি নির্বাচনী আপিল বোর্ড গঠন করার কথা। কিন্তু সেটি না করেই গত ২৪ অক্টোবর তফসিল ঘোষণা করে বায়রা। 

পরে এ তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বায়রার সদস্য ও খন্দকার রিক্রুটিং এজেন্সির মালিক খন্দকার আবু আশফাক। 

Related Topics

টপ নিউজ

বায়রা / প্রশাসক নিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
    কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

Related News

  • অসাধু চক্রের ষড়যন্ত্রে মালয়েশিয়ার শ্রমবাজার আবারও ঝুঁকিতে পড়তে পারে: দাবি বায়রার একাংশের
  • সব বৈধ এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি বায়রার
  • মালয়েশিয়ার শ্রমবাজার আবার খোলার আশা, কিন্তু নতুন করে মাথাচাড়া দিচ্ছে সিন্ডিকেটের ভয়
  • ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার
  • অভিবাসন খাত নিয়ে শ্বেতপত্রের সতর্কবার্তা, তবু সংকুচিত হচ্ছে শ্রমবাজার, বাড়ছে রিক্রুটিং এজেন্সি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

4
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

5
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net