Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 February, 2026, 11:15 am
Last modified: 23 February, 2026, 12:39 pm

Related News

  • ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জে হাইকোর্টে রিট
  • ৬ সিটি করপোরেশনের প্রশাসক পদে বিএনপি নেতারা, কারা তারা?
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
  • সম্ভাব্য মেয়র প্রার্থীদের সংসদ নির্বাচনের মনোনয়ন দেয়নি বিএনপি
  • তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের ধারণা অবাস্তব: সালাহউদ্দিন

ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নিয়োগ কার্যকর থাকবে।
টিবিএস রিপোর্ট
23 February, 2026, 11:15 am
Last modified: 23 February, 2026, 12:39 pm

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৪ অনুযায়ী ঢাকা উত্তর-দক্ষিণসহ দেশের ৬টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে ২২ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

তবে এবার আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নিয়োগ কার্যকর থাকবে।

এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নিয়োগ পেয়েছেন প্রশাসক মো. আব্দুস সালাম। তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়োগ পেয়েছেন মো. শফিকুল ইসলাম খান। তিনি যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

খুলনা সিটি করপোরেশনে নিয়োগপ্রাপ্ত নজরুল ইসলাম মঞ্জু বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ছিলেন।

এদিকে, সিলেট সিটি করপোরেশনের আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট জেলা বিএনপির সভাপতি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মো. সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক।

এছাড়া, গাজীপুর সিটি করপোরেশনে নিয়োগ পেয়েছেন মো. শওকত হোসেন সরকার। তিনি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশোধিত আইনের ২৫(১) ধারা অনুযায়ী প্রশাসকরা মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং দায়িত্ব পালন করবেন। তারা বিদ্যমান সরকারি বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয়, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

সিটি করপোরেশন / স্থানীয় সরকার / প্রশাসক নিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জে হাইকোর্টে রিট
  • ৬ সিটি করপোরেশনের প্রশাসক পদে বিএনপি নেতারা, কারা তারা?
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
  • সম্ভাব্য মেয়র প্রার্থীদের সংসদ নির্বাচনের মনোনয়ন দেয়নি বিএনপি
  • তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের ধারণা অবাস্তব: সালাহউদ্দিন

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net