Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 November, 2024, 12:45 pm
Last modified: 30 November, 2024, 12:51 pm

Related News

  • ককরোচ পার্টির আন্দোলন কি পারবে ভারতের গণতন্ত্রের ক্ষয় রুখতে?
  • ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • সুপ্রিম কোর্টের আদেশের পরও দিল্লি পুলিশের বলপ্রয়োগ: রক্তাক্ত আন্দোলনকারী, সাংবাদিকসহ আটক ১০০
  • নাট্যমঞ্চ থেকে রাজপথে: ভারতের তরুণদের ক্ষোভের নতুন মুখ ‘জেন-জি’ আন্দোলনকারী নেহা বোরা
  • বিক্ষোভ না করার মুচলেকায় সই করার দাবি প্রত্যাখ্যান, আবারও রাজপথে নামার ঘোষণা দীপকের

আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ 

বেলা সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেন
টিবিএস রিপোর্ট
30 November, 2024, 12:45 pm
Last modified: 30 November, 2024, 12:51 pm
ফাইল ছবি: নোমান মাহমুদ/টিবিএস

বাৎসরিক ছুটির টাকাসহ কয়েকটি দাবিতে ঢাকার আশুলিয়ার শ্রীপুর এলাকায় নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রীপুর এলাকায় অবস্থিত জিন্স প্লাস লিমিটেডের শ্রমিকরা সড়কটি অবরোধ করে এই বিক্ষোভ শুরু করেন।

এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে বেলা সাড়ে ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেন।

বিষয়টি নিশ্চিত করে শিল্প পুলিশ-১ এর একজন অতিরিক্ত পুলিশ সুপার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সমস্যা সমাধানে শ্রমিক ও মালিকপক্ষের সাথে আলোচনা চলছে, আশা করছি দ্রুত সমস্যা সমাধান হবে।"

বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, কারখানাটির কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের তিন বছরের ছুটির টাকা পাওনা রয়েছে।

শ্রমিকরা জানান, কারখানাটির মালিকপক্ষ শ্রমিকদের সম্পূর্ণ বাৎসরিক ছুটির টাকা পরিশোধের পরিবর্তে আংশিক প্রদান করে বাকি টাকা বকেয়া রাখা হয়। ৩ বছরের ছুটির টাকা জমা হলে এক বছরের টাকা পরিশোধ করে দুই বছরের টাকা বকেয়া রাখা হয়। 

গত বৃহস্পতিবার কর্তৃপক্ষ শ্রমিকদের ছুটির টাকা পরিশোধের কথা বললেও পরে দেখা যায় শ্রমিকরা আংশিক টাকা পেয়েছেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার শ্রমিকরা কারখানায় কাজ বন্ধ করে আন্দোলন শুরু করেন। পরবর্তীতে মালিকপক্ষ কোনো ঘোষণা ছাড়াই আজ শনিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে বলে জানান তারা।

সকালে কারখানাটির শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ পেয়ে ক্ষুব্ধ হন এবং পরবর্তীতে কারখানা সংলগ্ন নবীনগর-চন্দ্রা সড়কে অবস্থান নিয়ে ছুটির টাকা পরিশোধসহ কয়েকটি দাবিতে আন্দোলন শুরু করেন।

বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু ব্যাপারী বিন্দু টিবিএসকে বলেন, "মূলত কারখানার মালিকপক্ষের কাছে শ্রমিকদের ছুটির টাকা পাওনা রয়েছে। এছাড়াও কারখানার কয়েকজন মিড লেভেল কর্মকর্তাদের বিরুদ্ধে শ্রমিকরা খারাপ আচরণের অভিযোগ তুলেছেন। এসব নিয়েই শ্রমিকরা আন্দোলন করছেন।"

যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির পরিচালক তারেক ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা আছেন, তারা বিষয়টি দেখছেন। আমি সেখানে নেই, কাজেই ঠিক কি সমস্যা হয়েছে সেটি আমার জানা নেই।"

Related Topics

টপ নিউজ

পোশাক শ্রমিক / শ্রমিক বিক্ষোভ / আন্দোলন / নবীনগর-চন্দ্রা সড়ক / সড়ক অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার। ফাইল ছবি: সংগৃহীত
    সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে যা জানাল জেদ্দা কনস্যুলেট
  • ছবি: সংগৃহীত
    ‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’: ফ্রান্সের চলমান বিক্ষোভে আলোচনায় আসা এই অদ্ভুত স্লোগানের অর্থ কী
  • চেলেবি এভিয়েশনের গ্রুপ সিইও ডেভ ডরনার। ছবি: সংগৃহীত
    ঢাকা বিমানবন্দরে বৈদ্যুতিক গ্রাউন্ড ইকুইপমেন্টে বিনিয়োগের ও উন্নত ব্যাগেজ সেবার প্রতিশ্রুতি চেলেবি-র
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    ৭০% পর্যন্ত ছাড়েও জমছে না রাজধানীর পোশাকের বাজার, বিক্রি নেমেছে তিন ভাগের এক ভাগে
  • সৌদি আরবের ক্রাউন প্রিন্স বা প্রধান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফাইল ছবি: এশিয়া টাইমস
    মোহাম্মদ বিন সালমানের সময় কি ফুরিয়ে আসছে?
  • দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: ইউএনবি
    বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪

Related News

  • ককরোচ পার্টির আন্দোলন কি পারবে ভারতের গণতন্ত্রের ক্ষয় রুখতে?
  • ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • সুপ্রিম কোর্টের আদেশের পরও দিল্লি পুলিশের বলপ্রয়োগ: রক্তাক্ত আন্দোলনকারী, সাংবাদিকসহ আটক ১০০
  • নাট্যমঞ্চ থেকে রাজপথে: ভারতের তরুণদের ক্ষোভের নতুন মুখ ‘জেন-জি’ আন্দোলনকারী নেহা বোরা
  • বিক্ষোভ না করার মুচলেকায় সই করার দাবি প্রত্যাখ্যান, আবারও রাজপথে নামার ঘোষণা দীপকের

Most Read

1
নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে যা জানাল জেদ্দা কনস্যুলেট

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’: ফ্রান্সের চলমান বিক্ষোভে আলোচনায় আসা এই অদ্ভুত স্লোগানের অর্থ কী

3
চেলেবি এভিয়েশনের গ্রুপ সিইও ডেভ ডরনার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরে বৈদ্যুতিক গ্রাউন্ড ইকুইপমেন্টে বিনিয়োগের ও উন্নত ব্যাগেজ সেবার প্রতিশ্রুতি চেলেবি-র

4
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

৭০% পর্যন্ত ছাড়েও জমছে না রাজধানীর পোশাকের বাজার, বিক্রি নেমেছে তিন ভাগের এক ভাগে

5
সৌদি আরবের ক্রাউন প্রিন্স বা প্রধান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফাইল ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

মোহাম্মদ বিন সালমানের সময় কি ফুরিয়ে আসছে?

6
দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: ইউএনবি
বাংলাদেশ

বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net