Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
জাতীয় ঐক্য জরুরি, সেই সঙ্গে দরকার দ্রুত সংস্কার করে নির্বাচন: প্রধান উপদেষ্টাকে বিএনপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 November, 2024, 06:00 pm
Last modified: 30 November, 2024, 02:09 pm

Related News

  • বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী, আমানসহ নতুন ৪ সদস্য
  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা
  • খালেদা জিয়ার ৮২তম জন্মদিন কাল: দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা
  • বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কতদিন দায়িত্বে ছিলেন?
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?

জাতীয় ঐক্য জরুরি, সেই সঙ্গে দরকার দ্রুত সংস্কার করে নির্বাচন: প্রধান উপদেষ্টাকে বিএনপি

মির্জা ফখরুল বলেন, ‘গত কয়েকদিনের বিভিন্ন ঘটনার বিষয়ে আমরা উদ্বিগ্ন। আমাদের এ উদ্বেগের কথা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। আমরা আশা করি, তিনি দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন, যাতে দেশে বিভাজন সৃষ্টি না হয়।’
টিবিএস রিপোর্ট
27 November, 2024, 06:00 pm
Last modified: 30 November, 2024, 02:09 pm
ছবি: পিআইডি

দেশের বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গড়ে তোলা। একইসঙ্গে দরকার যথাযথ সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা। অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাতে এ দুটি দিক গুরুত্ব দিয়ে উল্লেখ করেছে বিএনপি।

'এখন জাতীয় ঐক্য গড়ে তোলাই সবচেয়ে প্রয়োজন। আমাদের সামনের বড় চ্যালেঞ্জ — বিশেষ করে যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের হুমকি হয়ে দাঁড়ায় অথবা স্থিতিশীলতা বিনষ্ট করতে চায় — তাদের মোকাবিলায় আমাদের অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলেতে হবে। এ কথাগুলো আমরা [প্রধান উপদেষ্টাকে] বলে এসেছি।'

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে সেই সঙ্গে দ্রুত নির্বাচনি রোডম্যাপ প্রকাশের আহ্বানও জানিয়েছে দলটি। 'আমরা বলেছি, সবচেয়ে জরুরি হচ্ছে নির্বাচনি সংস্কার। এ সংস্কার সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা অত্যন্ত জরুরি,' বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, 'গত কয়েকদিনের বিভিন্ন ঘটনার বিষয়ে আমরা উদ্বিগ্ন। আমাদের এ উদ্বেগের কথা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। আমরা আশা করি, তিনি দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন, যাতে দেশে বিভাজন সৃষ্টি না হয়।'

তিনি আরও জানান, জনগণের দুর্ভোগ, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আলোচনা হয়েছে। টিসিবির ট্রাকের সংখ্যা ও কার্যক্রম বাড়ানোর পাশাপাশি এলাকাভিত্তিক সরবরাহ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

মির্জা ফখরুল বলেন, 'ট্রাক চলাচল নির্বিঘ্ন রাখতে এবং কৃষিক্ষেত্রে বিশেষ করে সার বিতরণে যে সমস্যাগুলো এখনো রয়ে গেছে, তা সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি। ফ্যাসিস্টদের দোসররা এখনো এসব ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। আমরা জনগণের পক্ষে থাকা ব্যক্তিদের এসব কাজে সম্পৃক্ত করার প্রস্তাব দিয়েছি।'

শিল্প উৎপাদন সচল রাখতে সরকারের সহায়তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, শিল্পাঞ্চলে শ্রমিকদের নিয়মিত বেতন দিতে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকারকে ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে সরকারের ঋণ প্রদানের মতো পদক্ষেপ নেওয়া জরুরি।

মির্জা ফখরুল বলেন, 'ইউনিয়ন পরিষদগুলো অধিকাংশই ফ্যাসিস্ট সরকারের চাপিয়ে দেওয়া নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে। সিটি কর্পোরেশন ভেঙে দেওয়ার মতো ইউনিয়ন পরিষদগুলোও ভেঙে দিয়ে নতুন নির্বাচনের আয়োজন করা উচিত।'

এছাড়া ট্রেড বডিসমূহ ভেঙে দিয়ে নির্বাচনের মাধ্যমে নতুন ট্রেড বডি গঠন করতেও প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানিয়েছে বিএনপি।

বুধবার দুপুরে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল দেশের চলমান পরিস্থিতি নিয়ে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবন যমুনায় যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহম্মেদও প্রতিনিধি দলে ছিলেন।

এর আগে ২৩ অক্টোবর যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন বিএনপির তিন শীর্ষ নেতা।

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল / প্রধান উপদেষ্টার বাসভবন / যমুনা / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী, আমানসহ নতুন ৪ সদস্য
  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা
  • খালেদা জিয়ার ৮২তম জন্মদিন কাল: দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা
  • বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কতদিন দায়িত্বে ছিলেন?
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net