Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
ডেমরায় তিন কলেজের সংঘর্ষে কেউ নিহত হননি, আহত ২৫ শিক্ষার্থী: ডিএমপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 November, 2024, 03:25 pm
Last modified: 25 November, 2024, 06:33 pm

Related News

  • মাইলস্টোনের শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার
  • ক্যাম্পাসসংলগ্ন এলাকায় ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত; গ্রেপ্তার তিন
  • শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের অবরোধ ৩ ঘণ্টা পর প্রত্যাহার
  • ডেমরায় কবি নজরুল, সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ডিএমআরসি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
  • হামলার প্রতিবাদে ‘মেগা মানডে’ ঘোষণা কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের

ডেমরায় তিন কলেজের সংঘর্ষে কেউ নিহত হননি, আহত ২৫ শিক্ষার্থী: ডিএমপি

আজ সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সেখানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।
টিবিএস রিপোর্ট
25 November, 2024, 03:25 pm
Last modified: 25 November, 2024, 06:33 pm
ছবি: সংঘর্ষের ভিডিও থেকে সংগৃহীত

ডেমরায় কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।   

আজ সোমবার সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, সংঘর্ষে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজন নিহতের কথা বলে অনেকেই অপপ্রচার চালাচ্ছেন, যা মোটেই সঠিক নয়।

তিনি সংশ্লিষ্ট সবাইকে ডিএমপির পক্ষ থেকে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানান বিজ্ঞপ্তিতে। 

এর আগে ডিএমআরসির ব্যবস্থাপনা পরিচালক আশরাফ সামীরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংঘর্ষে তাদের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছিল।

আজ সকালে তিন কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সেখানে সেনাবাহিনী, পুলিশ ও ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষে হতাহতের বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার মো. সালেহ উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহতের খবর পেয়েছি। তবে কেউ মারা গেছেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।'

ডিএমআরসির ব্যবস্থাপনা পরিচালক আশরাফ সামীরের পাঠানো ওই উল্লেখ করা হয়, 'আজ আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে এক নৃশংস হামলা চালানো হয়েছে। তথাকথিত সাত কলেজ শিক্ষার্থীদের ব্যানারে বহিরাগত একদল সন্ত্রাসী প্রবেশ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এ হামলায় তিন শিক্ষার্থী প্রাণ হারায় এবং শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাদের কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।'

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে ডিএমআরসির প্রশাসনিক কর্মকর্তা ওবায়দুর রহমান মোল্লা জানান, তার কাছে নিহতের বিষয়ে কোনো তথ্য নেই।  তিনি বলেন, আমাদের বহু শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন। আমাদের অধ্যক্ষ একটি বিজ্ঞপ্তি দিয়েছেন, তাতে কোনো হতাহতের কথা উল্লেখ করা হয়নি। 

এদিকে ডেমরায় সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে বলে আজ বিকেলে জানিয়েছিলেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।

গতকাল রোববার (২৪ নভেম্বর) রাজধানী ঢাকায় কলেজ ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে 'মেগা মানডে' কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল কবি নজরুল কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য সকাল থেকে ধীরে ধীরে কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে জড়ো হন শিক্ষার্থীরা।

এ সময় তারা হামলায় জড়িত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কলেজগুলোর শিক্ষার্থীদের বিচারের আওতায় আনার দাবি জানান। দুপুর ১টার দিকে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী তাদের ধাওয়া দিলে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনার আহ্বান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেন, দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব ও সামগ্রিক সমস্যা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা সভা আহ্বান করেছে।

সংগঠনটি আশা করছে- শীঘ্রই ছাত্রসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের মানুষ একটি সুন্দর সমাধান দেখতে পাবে।
 

Related Topics

টপ নিউজ

শিক্ষার্থী নিহত / কবি নজরুল সরকারি কলেজ / শহীদ সোহরাওয়ার্দী কলেজ / ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • মাইলস্টোনের শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার
  • ক্যাম্পাসসংলগ্ন এলাকায় ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত; গ্রেপ্তার তিন
  • শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের অবরোধ ৩ ঘণ্টা পর প্রত্যাহার
  • ডেমরায় কবি নজরুল, সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ডিএমআরসি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
  • হামলার প্রতিবাদে ‘মেগা মানডে’ ঘোষণা কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net