Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
কুমিল্লায় যুদ্ধসমাধি খননে মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ, এক কবরে কিছু নেই

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
23 November, 2024, 10:50 pm
Last modified: 24 November, 2024, 01:04 pm

Related News

  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • জনগণের দাবি হলে কুমিল্লাকে বিভাগ করা হবে: প্রধানমন্ত্রী
  • দিনে আটক, প্রতিবাদে থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ, রাতে ছাড়া পেলেন বিএনপি নেতা

কুমিল্লায় যুদ্ধসমাধি খননে মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ, এক কবরে কিছু নেই

প্রায় ছয় একর ভূমির এ সমাধিস্থলে ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত বার্মায় (অধুনা মিয়ানমার) ব্রিটিশদের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৩টি দেশের ৭৩৮ সেনাকে সমাহিত করা হয়।
কুমিল্লা প্রতিনিধি
23 November, 2024, 10:50 pm
Last modified: 24 November, 2024, 01:04 pm
ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ওয়ার সিমেট্রি (যুদ্ধসমাধি) থেকে ২৪ জাপানি সৈনিকের সমাধি খননের কাজ শেষ হয়েছে।

এর মধ্যে ২৩টি সমাধিতে কিছু কঙ্কাল, মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড় পাওয়া গেছে। তবে একটি সমাধিতে কোনো আলামত মেলেনি।

মুক্তিযুদ্ধ গবেষক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক জানান, ১৩ নভেম্বর থেকে ওয়ার সিমেট্রিতে খনন কাজ শুরু হয়।

'প্রতিটি সমাধি কখনো যন্ত্রপাতি ব্যবহার করে, কখনো হাতে সাবধানতার সঙ্গে খনন করতে হয়েছে। তবে একটি সমাধি থেকে কিছুই পাওয়া যায়নি,' বলেন তিনি।

খনন কাজ ২৪ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

সৈনিকদের দেহাবশেষের বিভিন্ন অংশ ঢাকায় নিয়ে গেছেন জাপানের ফরেনসিক বিশেষজ্ঞ দল।

কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক আরও জানান, ৮১ বছর পরও কিছু আলামত পাওয়া গেছে। 'ধারণা করা হচ্ছে, যে সমাধিতে কোনো আলামত মেলেনি, সে সৈনিকের বয়স খুব কম ছিল।'

২৩টি সমাধি থেকে পাওয়া দেহাবশেষ ফরেনসিক টিম জাপানে নিয়ে পরীক্ষাগারে পাঠাবে। আশা করা হচ্ছে, এতে একটি ইতিবাচক ফল পাওয়া যাবে।

ময়নামতি ওয়ার সিমেট্রি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে কুমিল্লা সেনানিবাস এলাকায় অবস্থিত।

প্রায় ছয় একর ভূমির এ সমাধিস্থলে ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত বার্মায় (অধুনা মিয়ানমার) ব্রিটিশদের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৩টি দেশের ৭৩৮ সেনাকে সমাহিত করা হয়।

এর আগে ১৯৬২ সালে এক সৈনিকের দেহাবশেষ যুক্তরাষ্ট্রে নিয়ে যান তার স্বজনেরা। ফলে বর্তমানে এখানে ৭৩৭ জন সৈনিকের দেহাবশেষ রয়েছে।

এ যুদ্ধসমাধি ক্ষেত্র তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

কুমিল্লা / সিমেট্রি / ওয়ার সিমেট্রি / জাপানি সেনা / দ্বিতীয় বিশ্বযুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • জনগণের দাবি হলে কুমিল্লাকে বিভাগ করা হবে: প্রধানমন্ত্রী
  • দিনে আটক, প্রতিবাদে থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ, রাতে ছাড়া পেলেন বিএনপি নেতা

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net