Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
ঢাকায় ১,৬৪৬টি বাসের রুট পারমিট নেই, ৯৯২টি ফিটনেসবিহীন: ডিটিসিএ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 November, 2024, 10:35 am
Last modified: 22 November, 2024, 10:36 am

Related News

  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, তদন্তে কমিটি
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • ঝড়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে রাজধানীতে নারীর মৃত্যু
  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
  • ঈদে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়ক পরিবহন মন্ত্রী

ঢাকায় ১,৬৪৬টি বাসের রুট পারমিট নেই, ৯৯২টি ফিটনেসবিহীন: ডিটিসিএ

ঢাকায় ১২৮টি সক্রিয় রুটে ৭ হাজার ৯১টি বাস নিবন্ধিত রয়েছে। এর মধ্যে ৩ হাজার ৪২৭টি বাস নিজস্ব রুটে চলাচল করলেও ২ হাজার ১৮টি বাস চলছে অন্য রুটে।
টিবিএস রিপোর্ট
22 November, 2024, 10:35 am
Last modified: 22 November, 2024, 10:36 am
ফাইল ছবি: মুমিত এম

ঢাকা মহানগরীতে অন্তত ১ হাজার ৬৪৬টি বাস কোনো রুট পারমিট ছাড়াই চলাচল করছে বলে জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড (আরআরআর)-এর সঙ্গে মতবিনিময় সভায় উপস্থাপিত প্রেজেন্টেশনে ডিটিসিএ জানায়, কাগজে-কলমে ঢাকায় ১২৮টি সক্রিয় রুটে ৭ হাজার ৯১টি বাস নিবন্ধিত রয়েছে। এর মধ্যে ৩ হাজার ৪২৭টি বাস নিজস্ব রুটে চলাচল করলেও ২ হাজার ১৮টি বাস চলছে অন্য রুটে। পাশাপাশি, ১ হাজার ৬৪৬টি বাস কোনো রুট পারমিট ছাড়াই ঢাকায় চলাচল করছে।

ডিটিসিএ কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সংস্থাটি আরও জানায়, ৭ হাজার ৯১টি বাস নিবন্ধিত থাকলেও বাস্তবে ঢাকায় চলাচলরত বাসের সংখ্যা ৩ থেকে সাড়ে ৪ হাজারের মধ্যে। এছাড়া, নিবন্ধিত বাসগুলোর মধ্যে ৯৯২টি বাস ফিটনেসবিহীন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সংস্থাটির দাবি, শহরের ৭০ শতাংশেরও বেশি বাস রুট কার্যত অচল হয়ে পড়েছে। বর্তমানে বিআরটিএ'র অনুমোদিত ৩৮৮টি রুটের মধ্যে দুটি রুট বাতিল করা হয়েছে। এছাড়া প্রায় ২৫০টির বেশি রুট বন্ধ থাকায় সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

ডিটিসিএ'র উপ-পরিবহন পরিকল্পনাবিদ ধ্রুব আলম বলেন, পরিবহন মালিকরা রুট পারমিট নিয়ে বেশি আয়ের আশায় অন্য রুটে চলে যান। পরবর্তীতে বাসের নাম ও রং পরিবর্তন করে অনুমোদন ছাড়াই ওই রুটে চলাচল করেন। ফলে, কিছু রুটে অতিরিক্ত যানবাহন চলাচল করছে, যা ট্রাফিক জট ও বিশৃঙ্খলা বাড়িয়ে দিচ্ছে।

ডিটিসিএ আরও জানায়, গণপরিবহনে 'ই-টিকিটিং' ব্যবস্থা চালু ও ভাড়া আদায়ের জন্য 'র‍্যাপিড পাস' চালু করা হয়েছে। জাপানের জাইকার কারিগরি সহায়তায় স্বয়ংক্রিয় ভাড়া আদায় ও ব্যবস্থাপনায় সমন্বয়ের লক্ষ্যে ডিটিসিএতে একটি ক্লিয়ারিং হাউজ স্থাপন করা হয়েছে।

মেট্রোরেল, বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি), বাংলাদেশ রেলওয়ে, বিআইডব্লিউটিসি এবং সরকারি-বেসরকারি বাস সেবায় যাত্রীসেবার উন্নয়নে র‍্যাপিড পাস সিস্টেম বাস্তবায়নের কাজ চলছে। রুট ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ডিটিসিএ প্রাথমিকভাবে ৯টি ক্লাস্টার, ২২টি কোম্পানি এবং ৪২টি রুটের প্রস্তাব দিয়েছে। রুট পুনর্বিন্যাসের মাধ্যমে বাস রুট রেশনালাইজেশনের পরিকল্পনা করা হচ্ছে। এর পাশাপাশি বাস-বে, বাস-স্টপ চিহ্নিতকরণ এবং সেগুলোর সংখ্যা নির্ধারণের কাজ চলছে।

Related Topics

টপ নিউজ

বাস / রুট পারমিট / ডিটিসিএ / ফিটনেসবিহীন / ঢাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, তদন্তে কমিটি
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • ঝড়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে রাজধানীতে নারীর মৃত্যু
  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
  • ঈদে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়ক পরিবহন মন্ত্রী

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net