Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে সরকার সাধ্যমতো চেষ্টা করছে: প্রেস সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 November, 2024, 09:30 pm
Last modified: 18 November, 2024, 09:42 pm

Related News

  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার
  • অন্তর্বর্তী সরকারের আমলে আন্তর্জাতিক চুক্তির বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি: জামায়াত আমির
  • শেষ মুহূর্তে ড. ইউনূসকে ভিভিআইপি মর্যাদা, মেয়াদকালের অন্যান্য সুবিধা নিয়েও প্রশ্ন
  • সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে সরকার সাধ্যমতো চেষ্টা করছে: প্রেস সচিব

এদিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান। শিগগিরই এর সুষ্ঠু সমাধানের আশাবাদও জানান তিনি।
টিবিএস রিপোর্ট
18 November, 2024, 09:30 pm
Last modified: 18 November, 2024, 09:42 pm
ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে (বাম থেকে) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ মজুমদার। ছবি: সৌজন্যে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার তার সাধ্যমতো চেষ্টা করছে। 

তিনি বলেন, 'দ্রব্যমূল্য মানুষের নাগালে রাখার জন্য আমরা চেষ্টা করছি। সরকার উদ্যোগ নেওয়ায় ডিমের দাম কমেছে। অন্যান্য দ্রব্যের দামও নিম্নমুখী। গত বছর কাঁচা মরিচের দাম ১২শ' টাকা পর্যন্ত হয়েছিল। আমাদের চেষ্টার অন্ত নেই। আমরা দেখলাম দুটো পত্রিকায় আলুর দাম চারশ টাকা হয়েছে এমন একটা তথ্য দিচ্ছে। মনে হচ্ছে মূল আলুর দামই চারশ টাকা! এটা খণ্ডিত চিত্র, মিসলিডিং প্রতিবেদন।'

আজ সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রেস সচিব।

সম্প্রতি কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এই সরকারের মেয়াদ চার বছরের কম হবে, এমনকি আরও কম হতে পারে।

এবিষয়ে প্রেস সচিব বলেন, বাংলাদেশের অনেক পত্রিকা এ বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে। কেউ কেউ লিখেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন 'অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছর হবে'। প্রকৃত অর্থে তিনি এমন কথা বলেননি। অনেকে ভালোমতো না শুনেই একটা হেডলাইন (শিরোনাম) দিয়ে দিচ্ছেন।

এদিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান। শিগগিরই এর সুষ্ঠু সমাধানের আশাবাদও জানান তিনি।

শফিকুল আলম বলেন, তিতুমীর কলেজের ভাই-বোনদের বলবো, আপনারা শান্ত হন। ৭ কলেজের বিষয়ে কথা চলছে। একটা আশু সমাধান আসবে বলে আমরা আশা করি।

গত বছরের তুলনায় একই সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও জানান প্রেস সচিব শফিক আলম। 

শফিকুল আলম বলেন, 'সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে আমরা খুবই সচেতন। দুর্গাপূজার সময় আমরা সেটি এনশিওর করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি গত বছরের এই সময়ের তুলনায় ভালো অবস্থায় রয়েছে।'

পুলিশের একটি পরিসংখ্যানের উল্লেখ করে তিনি বলেন, 'এই পরিসংখ্যানে আমরা দেখেছি যে, অপরাধের গত বছরের অক্টোবরের তুলনায় এ বছরের অক্টোবরে এসে হত্যার ঘটনা কমেছে।'

'আমরা মনে করি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে,' যোগ করেন তিনি।

পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের সেপ্টেম্বরে দেশে হত্যার ঘটনা ঘটে ২৩৪টি এবং অক্টোবরে ২৫৪টি। আর এ বছরের সেপ্টেম্বরে হত্যার ঘটনা ঘটে ২৭৮টি এবং অক্টোবরে ২৪৪টি।

এছাড়া, গত বছরের অক্টোবরে সারাদেশে ডাকাতির ঘটনায় ২২টি, ধর্ষণ ৪০৭, অপহরণ ৪৮টি সহ মোট ১৫ হাজার ৯৮৫টি মামলা হয়।

এ বছরের অক্টোবরে ডাকাতির ঘটনায় ৬২টি, ধর্ষণ ৩৮৪, অপহরণ ৯৬টি সহ মোট ১৩ হাজার ২৩৭টি মামলা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরের তুলনায় এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে দেশে ডাকাতি, হত্যা, দাঙ্গা, অপহরণের ঘটনা বেড়েছে এবং ধর্ষণ, নারী নির্যাতন, পুলিশ আক্রান্ত, চুরির ঘটনা কমেছে।

এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

প্রেস সচিব / দ্রব্যমূল্য / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • শেখ মুজিব ও তার পরিবারের স্মরণে কোনো জাতীয় দিবস উদযাপন করবে না সরকার
  • অন্তর্বর্তী সরকারের আমলে আন্তর্জাতিক চুক্তির বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি: জামায়াত আমির
  • শেষ মুহূর্তে ড. ইউনূসকে ভিভিআইপি মর্যাদা, মেয়াদকালের অন্যান্য সুবিধা নিয়েও প্রশ্ন
  • সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net