Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
বগুড়ায় গৃহবধূ সালমা হত্যা: বাসার নারী ভাড়াটিয়াসহ তিনজনের স্বীকারোক্তি

বাংলাদেশ

উত্তরাঞ্চল প্রধান 
15 November, 2024, 09:20 pm
Last modified: 15 November, 2024, 09:42 pm

Related News

  • আদাবরে তালিকাভুক্ত ছিনতাইকারী ‘পাংখা রুবেল’ গ্রেপ্তার
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • বগুড়াকে সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন
  • বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি করার উদ্যোগ সরকারের
  • বাগেরহাটে জুসের মান নিয়ে কথা কাটাকাটির জেরে ক্রেতার অস্ত্রের আঘাতে দোকানি নিহত 

বগুড়ায় গৃহবধূ সালমা হত্যা: বাসার নারী ভাড়াটিয়াসহ তিনজনের স্বীকারোক্তি

এর আগে উম্মে সালমাকে হত্যার অভিযোগে গত সোমবার তার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে (১৯) গ্রেপ্তার করে র‌্যাব। তখন র‌্যাব সাংবাদিকদের জানায়, সাদ তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন।
উত্তরাঞ্চল প্রধান 
15 November, 2024, 09:20 pm
Last modified: 15 November, 2024, 09:42 pm
ছবি: টিবিএস

বগুড়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনা নতুন মোড় নিয়েছে। এবার নিহত গৃহবধূর বাসার এক নারী ভাড়াটিয়াসহ তিনজন হত্যাকাণ্ডে জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তারা হলেন, সালমার বাসার চারতলার ভাড়াটিয়া ও দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের উত্তর সাজাপুর গ্রামের আইয়ুব আলীর স্ত্রী মাবিয়া বেগম (৫০), তার সহযোগী গুনাহার ইউনিয়নের তালুচ পশ্চিমপাড়ার আব্দুর রহিমের ছেলে মোসলেম উদ্দিন (২৬) ও একই এলাকার নিখিল রবিদাসের ছেলে ভ্যানচালক সুমন রবি দাস (২৮)।

আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়ার দুপচাঁচিয়া আমলী আদালতে তারা হত্যার দায় স্বীকার করেন বলে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

এর আগে উম্মে সালমাকে হত্যার অভিযোগে গত সোমবার (১১ নভেম্বর) তার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে (১৯) গ্রেপ্তার করে র‌্যাব। তখন র‌্যাব সাংবাদিকদের জানায়, সাদ তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন।

দুপচাঁচিয়া থানা পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার ও মোবাইল ফোনের সূত্র ধরে তারা প্রথমে বাসার ভাড়াটিয়া মাবিয়াকে আটক করেন।

জিজ্ঞাসাবাদে মাবিয়া পুলিশকে জানিয়েছেন, চার মাস আগে সালমার বাসা ভাড়া নিয়ে তিনি মাদক ও অনৈতিক কাজ চালিয়ে আসছিলেন। বিষয়টি টের পাওয়ায় সালমা ও তার স্বামী আজিজুর রহমান তাকে (মাবিয়া) এক মাস ধরে বাসা ছেড়ে দিতে বলছিলেন। তার কাছে দুই মাসের ভাড়াও পাওনা ছিল। এসব নিয়ে সালমার ওপর ক্ষুব্ধ ছিলেন মাবিয়া। তাই তিনি সুমন চন্দ্র সরকার ও মোসলেমকে নিয়ে গত শনিবার উম্মে সালমাকে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী, মাবিয়ার দুই সহযোগী কৌশলে বাসায় ঢুকে চেতনানাশক স্প্রে করে সালমাকে অচেতন করেন। পরে তার নাক মুখ ও হাত বেঁধে বাসার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে বেরিয়ে যান।

পুলিশ সূত্রে আরো জানা গেছে, তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত জিনিস ও ওই বাসা থেকে খোয়া যাওয়া জিনিসগুলো উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত সোমবার সালমা হত্যার ঘটনায় সাদকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান সাংবাদিকদের বলেন, নিহতের স্বামী আজিজুর রহমান, ছেলে সাদ বিন আজিজুর রহমানসহ আরো একজনকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব অফিসে ডাকা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাদ তার মাকে হত্যার কথা স্বীকার করেন। 

হত্যার কারণ হিসেবে র‌্যাব কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে প্রেমঘটিত বিষয় ও হাত খরচের টাকার জন্য সাদ তার মাকে হত্যা করেছে বলে তারা জানতে পেরেছেন। 

বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, সালমা হত্যায় গ্রেপ্তার তিন আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বাকি আসামিদের রিমান্ডের আবেদন করা হয়েছে। তথ্য প্রমাণ সংগ্রহসহ তদন্ত কার্যক্রম চলমান আছে।

ঘটনার সাথে নিহতের ছেলে জড়িত থাকার প্রসঙ্গে তিনি বলেন, এমন কোনো প্রমাণ এখনও আমাদের কাছে নেই। তিনি র‌্যাবের কাছে স্বীকার করলেও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। এরপরে তাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিই। তিনি এখনও রিমান্ডেই আছেন।  

Related Topics

টপ নিউজ

বগুড়া / হত্যা / গ্রেপ্তার / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • আদাবরে তালিকাভুক্ত ছিনতাইকারী ‘পাংখা রুবেল’ গ্রেপ্তার
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • বগুড়াকে সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন
  • বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি করার উদ্যোগ সরকারের
  • বাগেরহাটে জুসের মান নিয়ে কথা কাটাকাটির জেরে ক্রেতার অস্ত্রের আঘাতে দোকানি নিহত 

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net