Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
ফ্যাসিবাদী শেখ পরিবারের বন্দনা পরিহার করা উচিত: উপদেষ্টা মাহফুজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 November, 2024, 01:45 pm
Last modified: 13 November, 2024, 01:49 pm

Related News

  • দিল্লিতে হাসিনার কর্মকাণ্ড প্রধানমন্ত্রীর ভারত সফরের ‘প্রধান চ্যালেঞ্জ’: দ্য হিন্দুকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
  • হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ
  • ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিনে খাবার বিতরণের সময় নারীসহ আটক ৭

ফ্যাসিবাদী শেখ পরিবারের বন্দনা পরিহার করা উচিত: উপদেষ্টা মাহফুজ

শেখের দল ও পরিবারের সদস্যরা যদি ১৯৭১ পরবর্তী গণহত্যা, গুম, দুর্নীতি, দুর্ভিক্ষ এবং অবশ্যই ১৯৭২ সালের সংবিধানের জন্য জনগণের কাছে ক্ষমা চান, তাহলে শেখ স্বাধীনতার আগের ভূমিকার জন্য সম্মান পাবেন।
টিবিএস রিপোর্ট
13 November, 2024, 01:45 pm
Last modified: 13 November, 2024, 01:49 pm
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: সংগৃহীত।

১৯৭১ সালের পর কেউ কোনো অন্যায় করে থাকলে তাকে অবশ্যই বিচার ও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, "শুধু মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল বলে, তাদের ছাড় দেওয়া উচিত নয়।"

শেখ পরিবারের সদস্যদের ছবি সরানো নিয়ে বিভিন্ন বিতর্কের পরিপ্রেক্ষিতে আজ সকালে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ। তার মতে, স্বৈরাচারী শাসন কায়েম করার জন্য শেখ হাসিনার স্বীকারোক্তি দেওয়া উচিত ও ক্ষমা চাওয়া উচিত। তাছাড়া তিনি যে অপরাধ করেছেন তারও শাস্তি পাওয়া উচিত বলে মনে করেন মাহফুজ। 

আর বঙ্গভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনা থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলার জন্য যারা দুঃখপ্রকাশ করছেন, তারা ২০২৪ সালে ৫ আগস্ট হওয়া গণ-আন্দোলন এবং জনগণের চেতনাকে প্রশ্নবিদ্ধ করছেন বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা। তিনি বলেন, "৭১ পরবর্তী সময়ে শেখ মুজিব এবং গত ১৫ বছর শেখ হাসিনার যে ফ্যাসিবাদী আচরণ করেছেন তার জন্য তাদের বিচার হওয়া উচিত এবং শেখ পরিবারের বন্দনা করা থেকেও বিরত থাকা উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া মাহফুজ আলমের স্ট্যাটাসটি পাঠকের জন্য হুবহু বাংলায় অনুবাদ করে তুলে ধরা হলো:

"পতিত শেখেরা!

শেখ মুজিব এবং তার কন্যা (আরেকজন শেখ) তাদের স্বৈরতান্ত্রিক শাসনের জন্য জনগণের রোষের মুখে পড়েছেন। তাদের একমাত্র পার্থক্য হলো, শেখ মুজিব শেখ হাসিনার মতো ছিলেন না। শেখ মুজিব একসময় পূর্ব বাংলার মানুষের মাঝে জনপ্রিয় নেতা ছিলেন। জনগণ তাকে পাকিস্তানি নিপীড়নের বিরুদ্ধে অনুসরণ করেছিল। কিন্তু ১৯৭১ সালের পর তিনি নিজেই একনায়কে পরিণত হন। মুজিববাদের প্রতি তার সমর্থন ও পৃষ্ঠপোষকতার কারণে বাংলাদেশ স্বাধীনতার পর পঙ্গু ও বিভক্ত হয়ে পড়ে। তার স্বৈরাচারী ভূমিকার জন্য ১৯৭৫ সালে তার মৃত্যুতে জনগণ শোক প্রকাশ করেনি।

তবে শেখের দল ও পরিবারের সদস্যরা যদি ১৯৭১ পরবর্তী গণহত্যা, গুম, দুর্নীতি, দুর্ভিক্ষ এবং অবশ্যই ১৯৭২ সালের সংবিধানের জন্য জনগণের কাছে ক্ষমা চান, তাহলে শেখ স্বাধীনতার আগের ভূমিকার জন্য সম্মান পাবেন। কারণ এ সংবিধান বাকশালের পথকে প্রশস্ত করেছিল। তাছাড়া শেখ মুজিবের কন্যা শেখ হাসিনাকেও তার স্বৈরাচারী শাসনের জন্যও স্বীকারোক্তি দিয়ে ক্ষমা চাইতে হবে এবং বিচারের সম্মুখীন হতে হবে (যদিও তিনি শেখ মুজিবকে উপহাস ও বিদ্রূপের বস্তুতে পরিণত করেছেন)। তাদের মুজিববাদ এবং শেখ পরিবারের বন্দনাও ত্যাগ করা উচিত।

১৯৭১ পরবর্তী স্বৈরাচারী শাসনের জন্য শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলা হয়েছে (যদিও কর্মকর্তারাই তা করেছেন)। শেখ হাসিনা তার বাবার নাম ব্যবহার করে মানুষের ওপর অত্যাচার করেছেন। কিন্তু জুলাইয়ের গণ-আন্দোলনের পর বাংলাদেশের জনগণ তাদের ছবি, মূরাল এবং ভাস্কর্য সব নামিয়ে দিয়েছে।

তাই কেউ যদি শেখদের ছবি সরিয়ে ফেলায় দুঃখ প্রকাশ করেন, তাহলে তাকে গণ-আন্দোলন এবং জনগণের চেতনার বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

আমাদের মনে রাখতে হবে, ইতিহাস মুছে ফেলা যায় না। আমরা এখানে ঐতিহাসিক ত্রুটি ও ভুল প্রয়োগকে সংশোধন করতে এসেছি। মনে রাখবেন, '৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের সাধারণ জনগণের। আবার, যেকোনো মুক্তিযোদ্ধা যদি '৭১ সালের পর কোনো অন্যায় করে থাকে, তাহলে তার বিচার ও শাস্তি হওয়া উচিত। মুক্তিযুদ্ধে ভূমিকা রাখার জন্য তাদের ছাড় দেওয়া উচিত নয়।

বাংলাদেশের মানুষের উচিত, শাসক পরিবারকে দেবতুল্য না ভেবে এসবের ঊর্ধ্বে নিজেদের নিয়ে আসা। ৪৭ ও ৭১ সালের পাশাপাশি জুলাইয়ের চেতনাও আমাদের মধ্যে জীবিত থাকা উচিত।"

Related Topics

টপ নিউজ

শেখ মুজিবুর রহমান / শেখ হাসিনা / অন্তর্বর্তী সরকার / উপদেষ্টা / মাহফুজ আলম / ফ্যাসিবাদী দল / শেখ পরিবার / বন্দনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • দিল্লিতে হাসিনার কর্মকাণ্ড প্রধানমন্ত্রীর ভারত সফরের ‘প্রধান চ্যালেঞ্জ’: দ্য হিন্দুকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
  • হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ
  • ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিনে খাবার বিতরণের সময় নারীসহ আটক ৭

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net