Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
বাংলাদেশি শিক্ষার্থীদের ফুল ফান্ডেড স্কলারশিপ দেবে আল-আজহার বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 November, 2024, 06:25 pm
Last modified: 12 November, 2024, 06:44 pm

Related News

  • ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে সৌদি আরব, তুরস্ক, মিশরসহ আরও ৭ দেশ
  • ফিলিস্তিনিদের মিশর হয়ে গাজা ছাড়ার সুযোগ দিতে রাফাহ ক্রসিং খুলে দেবে ইসরায়েল
  • ইসরায়েলের পর মিশরে পৌঁছেছেন ট্রাম্প, অংশ নেবেন গাজা যুদ্ধবিরতি শীর্ষ সম্মেলনে 
  • মিশরে গাজা যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন, যৌথ সভাপতিত্ব করবেন ট্রাম্প ও সিসি
  • গাজা যুদ্ধ বন্ধে মিশরে হামাস-ইসরায়েল বৈঠক; দ্রুত সমাধানের আশা ক্ষীণ

বাংলাদেশি শিক্ষার্থীদের ফুল ফান্ডেড স্কলারশিপ দেবে আল-আজহার বিশ্ববিদ্যালয়

এসময় মিশরের প্রখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানান বিশ্ববিদ্যালয়টির গ্র্যান্ড ইমাম ড. আহমেদ এলতায়েব।
টিবিএস রিপোর্ট
12 November, 2024, 06:25 pm
Last modified: 12 November, 2024, 06:44 pm
মঙ্গলবার (১২ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুর রিটজ কার্লটন হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং আল-আজহার আল-শরিফের গ্র্যান্ড ইমাম ড. আহমেদ এলতায়েবের বৈঠক। ছবি: সংগৃহীত

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ [পূর্ণাঙ্গ অর্থায়নসহ বৃত্তি ] দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির গ্র্যান্ড ইমাম ড. আহমেদ এলতায়েব।

মঙ্গলবার (১২ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুর রিটজ কার্লটন হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন।

এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যতের বিষয়েও আস্থা প্রকাশ করেন অন্যতম মর্যাদাপূর্ণ ইসলামী প্রতিষ্ঠানের প্রধান।

বৈঠকে গ্র্যান্ড ইমাম এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটিতে বক্তৃতা দেওয়ার জন্য ড. ইউনূসকে আমন্ত্রণ জানান।

তিনি বলেন, 'আপনার [ড. ইউনূস] নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী। আপনি একজন জ্ঞানী মানুষ।'

বাংলাদেশ তার চলমান সংস্কারের মাধ্যমে নতুন অর্জনের জন্য প্রস্তুত বলে উল্লেখ করে গ্র্যান্ড ইমাম আরও বলেন, 'এমন একটি বিচক্ষণ পন্থা অবলম্বন করার জন্য আমি আপনাকে স্যালুট জানাই।'

ড. ইউনুস এই আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গ্র্যান্ড ইমামকে বাংলাদেশ সফরের এবং ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের ফলে হওয়া উল্লেখযোগ্য পরিবর্তনের সাক্ষী হওয়ার আমন্ত্রণ জানান।

ড. ইউনূস এসময় অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারের নেওয়া নানা সংস্কার উদ্যোগ নিয়ে আলোচনা করেন। 

গ্র্যান্ড ইমাম আশা প্রকাশ করেন, বাংলাদেশ সফলভাবে এই সংস্কার বাস্তবায়ন করবে।

এছাড়া তিনি ড. ইউনূসের নেতৃত্ব, তার সমাজ সেবা এবং ক্ষুদ্রঋণ ও দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংকের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন।

ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরুর সময় সহায়তার জন্য আল-আজহারকে ধন্যবাদ জানান।

তিনি স্মরণ করেন, ১৯৮০ এর দশকে শীর্ষ সুন্নি ইসলামী কর্তৃপক্ষ ঘোষণা করেছিল; ব্যাংকের ক্ষুদ্র-ঋণ মুনাফা মডেল ইসলামী শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক নয়।

শুভেচ্ছার নিদর্শন হিসেবে প্রধান উপদেষ্টা বিপ্লবের দেয়ালচিত্র ও গ্রাফিতি চিত্রের একটি সংকলন 'দ্য আর্ট অব ট্রায়াম্ফ'-এর একটি কপি গ্র্যান্ড ইমামকে উপহার দেন। 

এলতায়েব বাংলাদেশি শিক্ষার্থীদের শৈল্পিক প্রতিভার প্রশংসা করেন এবং বর্তমানে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রশংসা করেন।

Related Topics

টপ নিউজ

মিশর / আল আজহার বিশ্ববিদ্যালয় / ফুল ফান্ডেড স্কলারশিপ / বাংলাদেশি শিক্ষার্থী / ড. আহমেদ এলতায়েব / গ্র্যান্ড ইমাম / ড.মুহাম্মদ ইউনূস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে সৌদি আরব, তুরস্ক, মিশরসহ আরও ৭ দেশ
  • ফিলিস্তিনিদের মিশর হয়ে গাজা ছাড়ার সুযোগ দিতে রাফাহ ক্রসিং খুলে দেবে ইসরায়েল
  • ইসরায়েলের পর মিশরে পৌঁছেছেন ট্রাম্প, অংশ নেবেন গাজা যুদ্ধবিরতি শীর্ষ সম্মেলনে 
  • মিশরে গাজা যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন, যৌথ সভাপতিত্ব করবেন ট্রাম্প ও সিসি
  • গাজা যুদ্ধ বন্ধে মিশরে হামাস-ইসরায়েল বৈঠক; দ্রুত সমাধানের আশা ক্ষীণ

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net