Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ইউনূস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 November, 2024, 06:55 pm
Last modified: 07 November, 2024, 02:30 pm

Related News

  • হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে কাজ করছে যুক্তরাষ্ট্র: দাবি ট্রাম্পের
  • হরমুজে খুব খারাপ কাজ করছে ইরান, ফি আদায় এখনই বন্ধ করা উচিত: ট্রাম্প
  • ইরান যুদ্ধের পর ন্যাটো থেকে সরে আসার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের
  • নেতানিয়াহুর প্রতিশ্রুতির ফাঁদে পা! যেভাবে আমেরিকাকে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ইউনূস

‘শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতি আমাদের অঙ্গীকারের প্রেক্ষিতে, বাংলাদেশ সরকার এবং [এর] শান্তিকামী জনগণ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির লক্ষ্যে আপনার প্রচেষ্টায় একত্রে কাজ করতে আগ্রহী।’
টিবিএস রিপোর্ট
06 November, 2024, 06:55 pm
Last modified: 07 November, 2024, 02:30 pm
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (বামে) ও নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় তিনি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন।

'বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আপনার বিজয়ের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত,' চিঠিতে বলেন ইউনূস।

'আপনাকে দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত করা প্রতিফলিত করে যে, আপনার নেতৃত্ব এবং দৃষ্টিভঙ্গি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের কাছে অনুরণিত হয়েছে। আমি আশাবাদী, আপনার নেতৃত্বে যুক্তরাষ্ট্র আরও উন্নতির পথে এগিয়ে যাবে এবং বিশ্বব্যাপী দেশগুলোকে অনুপ্রাণিত করবে,' বলেন তিনি।

চিঠিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা ভাগাভাগি করে আসছে জানিয়ে ড. ইউনূস বলেন, 'আপনার [ট্রাম্পের] পূর্ববর্তী মেয়াদকালে এ সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হয়েছে।'

এ সময় প্রধান উপদেষ্টা নতুন মার্কিন সরকারের সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

'আমি আমাদের এ অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি। আমার বিশ্বাস, আমাদের দুটি বন্ধুপ্রতিম দেশের সম্পর্ক নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

'শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতি আমাদের অঙ্গীকারের প্রেক্ষিতে, বাংলাদেশ সরকার এবং [এর] শান্তিকামী জনগণ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির লক্ষ্যে আপনার প্রচেষ্টায় একত্রে কাজ করতে আগ্রহী।'

ডোনাল্ড ট্রাম্পের সাফল্য কামনা করে শুভকামনা জানিয়ে চিঠিটি শেষ করেন ড. মুহাম্মদ ইউনূস।

এদিকে বুধবার এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলের সঙ্গেই মুহাম্মদ ইউনূসের সুসম্পর্ক আছে জানিয়ে আগামীদিনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদার হবে বলে প্রত্যাশা করেন।

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে তিনি বলেন, '[এ বিষয়ে] ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে।'

৭৮ বছর বয়সি ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টির বেশি ইলেক্টোরাল ভোট অর্জন করেছেন। তবে এখনো নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ড. মুহাম্মদ ইউনূস / অভিনন্দন বার্তা / মার্কিন নির্বাচন ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে কাজ করছে যুক্তরাষ্ট্র: দাবি ট্রাম্পের
  • হরমুজে খুব খারাপ কাজ করছে ইরান, ফি আদায় এখনই বন্ধ করা উচিত: ট্রাম্প
  • ইরান যুদ্ধের পর ন্যাটো থেকে সরে আসার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের
  • নেতানিয়াহুর প্রতিশ্রুতির ফাঁদে পা! যেভাবে আমেরিকাকে ইরান যুদ্ধে জড়ান ট্রাম্প
  • ইরানের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net