Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
আগামীকাল থেকে বান্দরবানের ৪ উপজেলা পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে

বাংলাদেশ

বান্দরবান প্রতিনিধি
06 November, 2024, 03:50 pm
Last modified: 06 November, 2024, 04:02 pm

Related News

  • পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের
  • টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি
  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ
  • পর্যটকদের ‘অশোভন’ আচরণে অতিষ্ঠ স্থানীয়রা, ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল করল জাপানের শহর

আগামীকাল থেকে বান্দরবানের ৪ উপজেলা পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে

বুধবার (৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'বান্দরবান পার্বত্য জেলার পর্যটন স্পটসমূহ উন্মুক্তকরণ বিষয়ক'- শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।
বান্দরবান প্রতিনিধি
06 November, 2024, 03:50 pm
Last modified: 06 November, 2024, 04:02 pm
আজ (৬ নভেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে‘বান্দরবান পার্বত্য জেলার পর্যটন স্পটসমূহ উন্মুক্তকরণ বিষয়ক’- প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

বান্দরবানের চার উপজেলা আগামীকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে পর্যটক ভ্রমণের জন্য খুলে দেওয়া হচ্ছে। আর বাকী তিন উপজেলার পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'বান্দরবান পার্বত্য জেলার পর্যটন স্পটসমূহ উন্মুক্তকরণ বিষয়ক'- শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

পর্যটক ভ্রমণের জন্য খুলে দেওয়া উপজেলাগুলো হলো- বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি উপজেলাসমূহ, নীলগিরি ও চিম্বুক এলাকা।

তবে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার পর্যটন স্পটনসমূহ আপাতত বন্ধ থাকছে।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, 'প্রশাসনও চায় না কখনো পর্যটন বন্ধ থাকুক। তবে আমরা সবার আগে চাই সবার নিরাপত্তা নিশ্চিত হোক। সরকার ও প্রশাসন চায় না কোনো প্রাণ ঝরে যাক। এসব বিবেচনা করে; পরিস্থিতি মূল্যায়ন করে কিছু দিনের জন্য বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণের জন্য বিরত থাকতে বলা হয়েছিল। এখন থেকে অনুমোদিত পর্যটন স্পটে পর্যটকরা নিরাপদে ঘুরে বেড়াতে পারবে।'

তিনি আরও বলেন, 'আগামী ৭ নভেম্বর থেকে এই চার উপজেলায় পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।'

তিন উপজেলা বন্ধ রাখার বিষয়ে শাহ মোজাহিদ উদ্দিন বলেন, 'কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। রুমা, রোয়াংছড়ি ও থানচিতে কেএনএফ ইস্যু রয়েছে। তাই প্রশাসনের দায়িত্ব প্রত্যেকটা মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া।'

তিনি আরও বলেন, 'আমরা চায় না জনগণের নিরাপত্তায় কোনো ঘাটতি হোক বা বিঘ্ন ঘটুক। এসব বিষয়ে মূল্যায়ন করা হচ্ছে, সিদ্ধান্ত পেলে জানানো হবে।'

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহিদুল কাউছার, সেনা-বিজিবির প্রতিনিধি এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

Related Topics

টপ নিউজ

বান্দরবান / পর্যটক / নাইক্ষ্যংছড়ি / নীলগিরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের
  • টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি
  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যে ভারতে বিদেশি পর্যটক কমেছে ৯ শতাংশ
  • পর্যটকদের ‘অশোভন’ আচরণে অতিষ্ঠ স্থানীয়রা, ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল করল জাপানের শহর

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net