Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
রাষ্ট্রপতি এবং সংবিধান অভ্যুত্থানের মধ্য দিয়ে অকার্যকর হয়ে গেছে: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 October, 2024, 07:35 pm
Last modified: 23 October, 2024, 07:41 pm

Related News

  • সরকার ক্ষমতার স্বার্থে জনগণের রক্তের কথা ভুলে রাবণে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম
  • চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
  • জনগণের রায়কে অসাংবিধানিক বললে সংসদকে কলঙ্কিত করা হবে: আখতার হোসেন
  • আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়ে যাইয়েন না: তরুণ প্রজন্মের উদ্দেশে সংসদে পার্থ

রাষ্ট্রপতি এবং সংবিধান অভ্যুত্থানের মধ্য দিয়ে অকার্যকর হয়ে গেছে: তথ্য উপদেষ্টা

নাহিদ ইসলাম বলেন, 'শেখ হাসিনা তো নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেন নাই। এটাতো আমাদের সকলের কাছে স্পষ্ট। তার পতন হয়েছে...
টিবিএস রিপোর্ট
23 October, 2024, 07:35 pm
Last modified: 23 October, 2024, 07:41 pm
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ছবি: টিবিএস

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, 'রাষ্ট্রপতি এবং সংবিধান অভ্যুত্থানের মধ্য দিয়ে অকার্যকর হয়ে গেছে। রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষার করার জন্য আমরা তার (রাষ্ট্রপতির) অধীনে দায়িত্ব গ্রহণ করেছি। কিন্তু, যদি প্রয়োজন হয় সেটাকেও আমরা নতুন করে ভাবতেছি।'

আজ বুধবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে ৫টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত 'গণঅভ্যুত্থানের সরকার: প্রত্যাশা ও প্রাপ্তি' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাবির জহির রায়হান মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেখানে নাহিদ ইসলাম বলেন, 'শেখ হাসিনা তো নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেন নাই। এটাতো আমাদের সকলের কাছে স্পষ্ট। তার পতন হয়েছে।  তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তাকে ক্ষমতাচ্যুত করেছে, বাংলাদেশের ছাত্র-জনতা। তাহলে আপনি বলতে পারেন কেন সংবিধানের অধীনে সরকার গঠিত হলো? সেই সময়ে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতা। রাষ্ট্রপতি এবং সংবিধান অভ্যুত্থানের মধ্য দিয়ে অকার্যকর হয়ে গেছে। রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষার করার জন্য আমরা তার (রাষ্ট্রপতির) অধীনে দায়িত্ব গ্রহণ করেছি। কিন্তু, যদি প্রয়োজন হয় সেটাকেও আমরা নতুন করে ভাবছি।'

এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিগত তত্ত্বাবধায়ক সরকার এক নয় উল্লেখ করে তিনি বলেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার  বা অভ্যুত্থান থেকে সরকার, এই সরকারকে অনেকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে তুলনা করার চেষ্টা করে। আমি মনে করি, এই তুলনাটা একেবারে ভুল। একটি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব নেয়  এবং নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করে। এবারের সরকার অভ্যুত্থানের যে প্রত্যাশা বা কিছু মৌলিক সংস্কার যদি করে যেতে না পারে– তাহলে গণতন্ত্রের রূপান্তরের পথটি মসৃণ হবে না। ফলে আমাদের অবশ্যই কিছু মৌলিক সংস্কার করে যেতে হবে।  এই সংস্কারের ভিতরে আছে রাজনৈতিক বন্দোবস্ত। রাজনৈতিক বন্দোবস্ত মানে রাষ্ট্রের চরিত্রটা কী হবে, রাষ্ট্রে কারা রাজনীতি করতে পারবে, কারা পারবে না, রাষ্ট্রের আদর্শ, জাতীয় সংস্কৃতি এই জিনিসগুলো নির্ধারণ করা।

উপদেষ্টা বলেন, কোনো ব্যক্তি পরিবর্তনের লড়াই করে এতোগুলো মানুষ শহীদ হয় নাই। এটা এরকম না যে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হলো, এবং ড. ইউনূসকে সে জায়গায় বসিয়ে দেওয়া হলো। আমরা চাই ব্যবস্থাপনার পরিবর্তন।  যাতে ওই ব্যবস্থার মধ্যে যেই আসুক না কেন– সে যেন আরেকজন শেখ হাসিনা হয়ে উঠতে না পারে। এটা এই সরকারকে নিশ্চিত করতে হবে।

আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতি করার অধিকার থাকবে কি-না এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, 'যাকে ক্ষমতাচ্যুত করা হলো সেই আওয়ামী লীগের নতুন বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকবে কি থাকবে না— এই বিষয়ে কোনো দ্বিধা রাখার সুযোগ নেই। যদি আওয়ামী লীগকে আমরা একটা ফ্যাসিস্ট দল বলি, যাদের আমরা ফ্যাসিস্ট বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলছি, তাহলে একটা ফ্যাসিস্ট দল গণতান্ত্রিক কাঠামোতে কীভাবে রাজনীতি করতে পারে? তাকে ফ্যাসিস্ট বললে তার রাজনীতি করার অধিকার থাকে না।  আর কেউ যদি বলে, আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে— তাহলে দয়া করে তাকে (আওয়ামী লীগকে) ফ্যাসিস্ট বলবেন না।' 

তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ যে মতাদর্শ দিয়ে, যে প্রক্রিয়ায় রাজনীতি করেছে — অবশ্যই এইভাবে আওয়ামী লীগ আর কখনোই আসবে না। যদি আসে সেটা এই অভ্যুত্থানের শহীদদের কাছে প্রতারণার শামিল হবে। এবং অবশ্যই আমরা আমাদের জীবন থাকতে – এটা হতে দেব না।'

Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম / তথ্য ও সম্প্রচার উপদেষ্টা / রাষ্ট্রপতি / সংবিধান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • সরকার ক্ষমতার স্বার্থে জনগণের রক্তের কথা ভুলে রাবণে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম
  • চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
  • জনগণের রায়কে অসাংবিধানিক বললে সংসদকে কলঙ্কিত করা হবে: আখতার হোসেন
  • আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়ে যাইয়েন না: তরুণ প্রজন্মের উদ্দেশে সংসদে পার্থ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net