Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
ঝালকাঠিতে যেভাবে চালু হলো ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’

বাংলাদেশ

বরিশাল প্রতিবেদক
20 October, 2024, 09:00 pm
Last modified: 22 October, 2024, 04:28 pm

Related News

  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
  • দখলবাজি-চাঁদাবাজি করতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা: জামায়াত
  • সংকট ও দুঃসময়ে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে: নজরুল ইসলাম
  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে: রিজভী
  • ককটেল বিস্ফোরণ ইস্যুতে নাসিরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

ঝালকাঠিতে যেভাবে চালু হলো ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’

ঝালকাঠি পৌর শহরের ব্রাক মোড়ে একমাস আগে চালু হয় এই হোটেল। ইতোমধ্যে হোটেলটি ক্রেতা আগ্রহের কেন্দ্রে চলে এসেছে।
বরিশাল প্রতিবেদক
20 October, 2024, 09:00 pm
Last modified: 22 October, 2024, 04:28 pm
ছবি: টিবিএস

খাবারের আইটেমে খুব বিলাসিতা নেই, মানও সাধারণ। নিম্ন মধ্যবিত্তের জন্য প্রতি বেলায় রান্না হয় ভাত, সবজি, মাছ ও মাংস। কিন্তু প্রতি বেলায় হোটেলটিতে ভিড় লেগেই থাকে। শুধু আশপাশের এলাকার লোক নয়, দূর-দূরান্ত থেকেও মানুষ খাবার খেতে আসেন এই হোটেলে। ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছে ঝালকাঠির 'হাউন আঙ্কেলের ভাতের হোটেল'।

ঝালকাঠি পৌর শহরের ব্রাক মোড়ে একমাস আগে চালু হয় এই হোটেল। ইতোমধ্যে হোটেলটি ক্রেতা আগ্রহের কেন্দ্রে চলে এসেছে।

পিরাজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকরি বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা নূর নবী বলেন, 'ব্যবসার জন্য বিভিন্ন জেলায় যাওয়া হয়। গত সপ্তাহে গিয়েছিলাম বরিশাল। আসার পথে বড় বড় সাইনবোর্ডে দেখলাম হাউন আঙ্কেলের ভাতের হোটেল লেখা। নামটি দেখেই হাসি আসলো। কৌতূহল নিয়ে এক বেলা খেয়েছি। অন্যসব হোটেলের মতই সাধারণ খাবার। তবে সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নামটা দিয়েছে ভাল।'

ঝালকাঠি ব্রাক মোড় এলাকার আবুল কালাম আজাদ বলেন, 'খাবার মান যেমনই হোক, নামটায় চমক দেখিয়েছে। যে এই সাইনবোর্ড দেখে, সেই আলোচনা করে।'

ছবি: টিবিএস

ঝালকাঠির ষাটপাকিয়া এলাকার কলেজ ছাত্র ফয়সাল হোসেন বলেন, 'ফেসবুকে হাউন আঙ্কেলের ভাতের হোটেলের ছবি দেখেছি। পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদ তার কার্যালয়ে আসামিদের ভাত খাওয়াতেন। সেই ছবি আবার ফেসবুকে দিতেন। এতে অনেকে ডাকত হারুনের ভাতের হোটেল। ওখান থেকেই এই নামের কনসেপ্ট নেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'একবেলা খেয়েছি হাউন আঙ্কেলের ভাতের হোটেলে। শুরুতেই সবাই যেমন চিনেছে, ক্রেতা ধরে রাখতে হলে খাবার মান বাড়াতে হবে।'

হোটেল মালিক ইমন চৌধুরী বলেন, 'আগে ঠিকাদারি করতাম। দেশের অস্থিরতার সময়ে কাজের ব্যাপক ক্ষতি হয়। বেঁচে থাকার জন্য হোটেল ব্যবসায় নামার সিদ্ধান্ত নেই। হোটেলের নাম কি দেবো এটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছিলাম না। বিষয়টি নিয়ে কয়েকজনকে আলোচনা করলে তারা হাউন আঙ্কেলের ভাতের হোটেল নাম দিতে বলেন। যে কোনো কারণেই হোক, সবাই এই নামটি দিতে বলেছিল আমায়। আমিও সেটাই ঠিক করলাম। এখন দেখেছি নামের জন্য অনেক মানুষ খাবার খেতে আসছেন। আমি খুব খুশি।'

ছবি: টিবিএস

উল্লেখ্য, ডিএমপির সাবেক গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ গত ৩০ জুলাই বিএনপির এক জ্যেষ্ঠ নেতাকে আটক করে নিয়ে যাওয়ার পর, নিজ কার্যালয়ে বসে ভাত খাওয়ান। এরপর আবার তিনি নিজেই এই ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে দেন।

এরপর আবার গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছয় সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়া হয়। প্রথমে অস্বীকার করা হলেও পরে জানানো হয় জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেসময় ছয় সমন্বয়ককে নিয়ে হারুনকে ডিবি কার্যালয়ে খেতে দেখা যায়। এবারও তিনিই এই ঘটনার একাধিক ছবি ছড়িয়ে দেন।

ছবি: টিবিএস

মানুষকে ভাত খাওয়ানো এবং ছবি-ভিডিও প্রকাশ করায় সেই থেকে ডিবি কার্যালয়কে 'হারুনের ভাতের হোটেল' বলে সমালোচনা শুরু হয়।

এর আগেও বিভিন্ন সময় ডিবি কার্যালয়ে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে বসে তার ভাত খাওয়ার ছবি দেখা গেছে। যেমন: চিত্রনায়িকা অপু বিশ্বাস, গানবাংলা (জিবি) টিভির প্রধান নির্বাহী (সিইও) কৌশিক হোসেন তাপস, শামীম ওসমান, শাহজাহান ওমর, হিরো আলম প্রভৃতি।

এছাড়া, এক শিশু শিল্পী ডিবি হারুনকে 'হাউন আঙ্কেল' বলে সম্বোধন করায় সেই ভিডিও ব্যাপক ভাইরাল হয়।

Related Topics

টপ নিউজ

ডিবি হারুন / হাউন আঙ্কেলের ভাতের হোটেল / বিএনপি / ঝালকাঠি / ডিএমপি / সাবেক গোয়েন্দা প্রধান / হারুন অর রশিদ / বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন / সমন্বয়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে
  • বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
    জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: বাসস
    নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া
  • ছবি: ভিডিও থেকে নেয়া
    ‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

Related News

  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
  • দখলবাজি-চাঁদাবাজি করতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা: জামায়াত
  • সংকট ও দুঃসময়ে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে: নজরুল ইসলাম
  • জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে: রিজভী
  • ককটেল বিস্ফোরণ ইস্যুতে নাসিরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

3
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

4
বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

5
ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া

6
ছবি: ভিডিও থেকে নেয়া
বাংলাদেশ

‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net