Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
কুষ্টিয়ায় ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে ইলিশ ফেলে পালালেন বিক্রেতা

বাংলাদেশ

কুষ্টিয়া প্রতিনিধি
20 October, 2024, 08:35 pm
Last modified: 22 October, 2024, 04:28 pm

Related News

  • কুষ্টিয়ায় যুবককে হাত-পা বেঁধে শরীরে পেরেক ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • কুষ্টিয়ার মিরপুরে এক রাতে ৩ সরকারি দপ্তরে চুরি
  • কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
  • কুষ্টিয়ায় পার্ক থেকে মহাবিপন্ন ঘড়িয়াল ও তিনটি কচ্ছপ উদ্ধার

কুষ্টিয়ায় ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে ইলিশ ফেলে পালালেন বিক্রেতা

রোববার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির প্রবেশপথে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া প্রতিনিধি
20 October, 2024, 08:35 pm
Last modified: 22 October, 2024, 04:28 pm
ফাইল ছবি: টিবিএস

কুষ্টিয়ার কুমারখালীতে ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে ইলিশ ফেলে পালিয়ে গিয়েছেন এক বিক্রেতা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রায় ৬ কেজি ইলিশ মাছ, পরিমাপের যন্ত্র, সিলভারের গামলা জব্দ করেছেন।

রোববার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির প্রবেশপথে এ ঘটনা ঘটে।

বিক্রেতার পরিচয় জানা যায়নি।

এছাড়া, বিকাল ৫ টার দিকে পদ্মা নদীর শিলাইদহ ঘাট এলাকা মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় প্রায় দুই কেজি ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিম খানায় দিয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত এসব তথ্য নিশ্চিত করেছেন।

ছবি: টিবিএস

উপজেলা জ্যেষ্ঠা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এসময় ইলিশ ধরা, আরোহন, পরিবহন ও বিক্রয় নিষেধ। আইন অমান্যকারীকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা করার বিধান রয়েছে। এছাড়াও উভয় দণ্ডও হতে পারে।

তিনি জানান, কুমারখালী উপজেলায় পদ্মা নদীর প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে মা ইলিশের প্রজনন রয়েছে। নিষেধাজ্ঞা প্রতিপালনে নিয়মিত অভিযান পরিচালনা করছেন তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে যাওয়ার পথে রবীন্দ্র কুঠিবাড়ি প্রবেশ পথ থেকে প্রায় ৬ কেজি ইলিশ, পরিমাপ যন্ত্র ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। তবে বিক্রেতাকে পাওয়া যায়নি।

ছবি: টিবিএস

তিনি আরও বলেন, এদিন বিকেল থেকে সন্ধা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালানো হয়। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে একজন পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আরও প্রায় দুই কেজি ইলিশ ও প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। 

জব্দ করা জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে এবং মাছ এতিমখানায় দেওয়া হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Related Topics

টপ নিউজ

ইলিশ / কুষ্টিয়া / ম্যাজ্রিস্ট্রেট / বিক্রেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • কুষ্টিয়ায় যুবককে হাত-পা বেঁধে শরীরে পেরেক ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • কুষ্টিয়ার মিরপুরে এক রাতে ৩ সরকারি দপ্তরে চুরি
  • কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
  • কুষ্টিয়ায় পার্ক থেকে মহাবিপন্ন ঘড়িয়াল ও তিনটি কচ্ছপ উদ্ধার

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net