Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
চট্টগ্রাম সিটি করপোরেশন বাদ রেখে সংশোধিত প্রজ্ঞাপন জারি, সোমবার শপথ নিতে পারেন শাহাদাত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 October, 2024, 07:05 pm
Last modified: 22 October, 2024, 02:21 pm

Related News

  • ভারতের সহকারী হাইকমিশনারের সাথে সাক্ষাৎ মেয়র শাহাদাতের, ভিসা সহজের আহ্বান
  • মেয়াদ শেষেও চেয়ার ছাড়তে নারাজ চসিক মেয়র, আইনি বিতর্ক
  • নিজ খরচে বিদেশ সফর, সরকারি অর্থে নয়: লন্ডন থেকে চসিক মেয়রের বিবৃতি
  • ঘষামাজায় ৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকি: চসিকের ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত, তিনজনকে অব্যাহতি
  • চট্টগ্রামে ময়লা সংগ্রহে গ্রাহকের কাছ থেকে ৭০ টাকার বেশি নিলে কার্যাদেশ বাতিল: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশন বাদ রেখে সংশোধিত প্রজ্ঞাপন জারি, সোমবার শপথ নিতে পারেন শাহাদাত

এর আগে ১ অক্টোবর চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খাইরুল আমীন ডা. শাহাদাত হোসেনকে বিজয়ী ঘোষণা করে ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন।
টিবিএস রিপোর্ট
18 October, 2024, 07:05 pm
Last modified: 22 October, 2024, 02:21 pm
ডা. শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে ডা. শাহাদাত হোসেনের শপথ গ্রহণের বাধা দূর হয়েছে। ১৯ আগস্ট জারি করা সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে 'চট্টগ্রাম' বাদ দিয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

ফলে মেয়র হিসেবে ডা. শাহাদাত হোসেনের শপথ নিতে আর কোনো আইনি বাধা রইল না।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুবা আইরিনের স্বাক্ষরিত ওই সংশোধিত প্রজ্ঞাপনে চট্টগ্রাম সিটি করপোরেশনের অংশ বিলুপ্ত বলে জানানো হয়।

আগামী সোমবার শপথ গ্রহণের প্রস্তুতি চলছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ১৩ (ক) প্রয়োগ করে দেশের সিটি করপোরেশন মেয়রদের অপসারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এখন ওই প্রজ্ঞাপনের ক্রমিক নম্বর ৩ বিলুপ্ত করে সংশোধন করা হলো।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম জানান, 'মেয়র অপসারণ সংক্রান্ত প্রজ্ঞাপনের সংশোধন এসেছে। সোমবার শপথ গ্রহণ হতে পারে। মন্ত্রণালয় থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে।'

এর আগে ১ অক্টোবর চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ খাইরুল আমীন ডা. শাহাদাত হোসেনকে বিজয়ী ঘোষণা করে ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন।

৮ অক্টোবর নির্বাচন কমিশন সাবেক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর স্থলে ডা. শাহাদাতকে মেয়র ঘোষণা করে গেজেট সংশোধনী জারি করে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন গোলাগুলি, সংঘর্ষ, ও হামলার ঘটনা ঘটে। 

নির্বাচনের পর আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত ফলাফল প্রত্যাখান করে পুনরায় নির্বাচনের দাবি জানান।

পরে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনি ট্রাইব্যুনালে কারচুপির অভিযোগে ৯ জনকে বিবাদী করে মামলা করেন নগর বিএনপির সাবেক এ আহ্বায়ক।

Related Topics

টপ নিউজ

চসিক নির্বাচন / চসিক মেয়র / চসিক নির্বাচন ২০২১ / চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) / ডা. শাহাদাত হোসেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • ভারতের সহকারী হাইকমিশনারের সাথে সাক্ষাৎ মেয়র শাহাদাতের, ভিসা সহজের আহ্বান
  • মেয়াদ শেষেও চেয়ার ছাড়তে নারাজ চসিক মেয়র, আইনি বিতর্ক
  • নিজ খরচে বিদেশ সফর, সরকারি অর্থে নয়: লন্ডন থেকে চসিক মেয়রের বিবৃতি
  • ঘষামাজায় ৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকি: চসিকের ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত, তিনজনকে অব্যাহতি
  • চট্টগ্রামে ময়লা সংগ্রহে গ্রাহকের কাছ থেকে ৭০ টাকার বেশি নিলে কার্যাদেশ বাতিল: চসিক মেয়র

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net