Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
খুলনা শহরের দুই স্থানকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা

বাংলাদেশ

খুলনা ব্যুরো
16 October, 2024, 05:15 pm
Last modified: 20 October, 2024, 02:31 pm

Related News

  • চট্টগ্রামে কমছেই না হামের প্রকোপ: ৯ ওয়ার্ড হটস্পট, আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

খুলনা শহরের দুই স্থানকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা

বুধবার সকালে খুলনা সিটি কর্পোরেশনের জিআইজেড সভাকক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ কমিটির চতুর্থ সভায় এই তথ্য জানানো হয়। সভায় খুলনা বিভাগের স্থানীয় সরকার দপ্তরের পরিচালক মো. তবিবুর রহমান সভাপতিত্ব করেন।
খুলনা ব্যুরো
16 October, 2024, 05:15 pm
Last modified: 20 October, 2024, 02:31 pm
খুলনা সিটি কর্পোরেশনের ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ কমিটির সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার দপ্তরের পরিচালক মো. তবিবুর রহমান । ছবি: সংগৃহীত।

খুলনা শহরের দোলখোলা এবং রায়পাড়া এলাকা দুইটিকে ডেঙ্গু হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই এই দুই এলাকাসহ সিটি কর্পোরেশনের অন্যান্য জনবহুল স্থানগুলোতে মাইকিংসহ অন্যান্য প্রচার কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

বুধবার সকালে খুলনা সিটি কর্পোরেশনের জিআইজেড সভাকক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ কমিটির চতুর্থ সভায় এই তথ্য জানানো হয়।

সভায় খুলনা বিভাগের স্থানীয় সরকার দপ্তরের পরিচালক মো. তবিবুর রহমান সভাপতিত্ব করেন।

তিনি বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই। ডেঙ্গু পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। খুলনা শহর একটি আদর্শ হেলথ সিটি। সুতরাং বর্তমান ডেঙ্গু পরিস্থিতিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকে তার দায়িত্ব সঠিকভাবে পালন করলে এ প্রকোপ থেকে রেহাই পাওয়া যাবে।

সভায় কেসিসির প্রধান বর্জ্যব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে ওয়ার্ডভিত্তিক ক্রাশ প্রোগ্রাম চালু রয়েছে। এ প্রোগ্রামের আওতায় মশা নিধনে প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন দুই শিফটে কাজ করা হচ্ছে। প্রথম শিফটে লার্ভিসাইড বা কালো তেলের যে কোন একটি স্প্রে করা হয় এবং বিকালে এ্যাডাল্টিসাইড ফগিং করা হয়। এ কাজে ৫৬টি ফগার মেশিন ও ৪৭টি হ্যান্ড স্প্রে মেশিন ব্যবহার করা হচ্ছে। এছাড়া বিভিন্ন ডোবা, নালার আবর্জনা ও ড্রেনের পেরি কাদা অপসারণ করা হচ্ছে।

সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, কেসিসির সচিব শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, খুলনা ডেপুটি সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেনসহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশন এলাকায় জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ৩৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, তবে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।

Related Topics

টপ নিউজ

খুলনা / ডেঙ্গু / হটস্পট / দোলখোলা / রায়পাড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • চট্টগ্রামে কমছেই না হামের প্রকোপ: ৯ ওয়ার্ড হটস্পট, আক্রান্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net