Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামিক গান: অভিযুক্ত ২ জনের জামিন মঞ্জুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 October, 2024, 09:35 pm
Last modified: 15 October, 2024, 09:41 pm

Related News

  • তোফাজ্জল হত্যা: আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী
  • আপসের শর্তে নারী উদ্যোক্তার ৮০ কোটি টাকা আত্মসাৎ মামলার ২ আসামির জামিন
  • জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু
  • মুক্তি পেলেন আনিস আলমগীর  
  • দুদকের মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, কারামুক্তিতে বাধা নেই 

চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামিক গান: অভিযুক্ত ২ জনের জামিন মঞ্জুর

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেএম সেন হল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। কমিটি থেকে বর্তমানে বহিষ্কৃত সজল দত্ত চট্টগ্রাম কালচারাল একাডেমির শিল্পীদের আমন্ত্রণ জানান পারফর্ম করার জন্য।
টিবিএস রিপোর্ট
15 October, 2024, 09:35 pm
Last modified: 15 October, 2024, 09:41 pm
চট্টগ্রামের জেএম সেন হলের দুর্গাপূজা মন্ডপের মঞ্চে গান পরিবেশন করছেন চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয়জন সদস্য। ১০ অক্টোবর, ২০২৪। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

দুর্গাপূজা মণ্ডপে ইসলামি গান পরিবেশনার মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম কালচারাল অ্যাকাডেমির দুই সদস্যের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম মহানগর হাকিম কাজী শরিফুল ইসলাম শুনানি শেষে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক শহিদুল করিম ও নুরুল ইসলামের জামিন মঞ্জুর করেন। আদালতে বাদী ও আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (প্রসিকিউশন) এ এম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রিমান্ড শুনানির সময় উভয় পক্ষের আইনজীবীরা আদালতে তর্ক-বিতর্কে লিপ্ত হন। শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলিউল্লাহ রিমান্ড আবেদনটি নামঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শহিদুল করিম ও নুরুল ইসলামকে আটক করা হয়। এরপর শুক্রবার, মহানগর পূজা কমিটির অর্থ সম্পাদক সুকান্ত বিকাশ মহাজন কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

মামলায় পূজা কমিটির সাবেক যুগ্ম সম্পাদক সজল দত্ত এবং চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহিদুল করিম, নুরুল ইসলাম, আবদুল্লাহ ইকবাল, মো. রনি, গোলাম মোস্তফা ও মো. মামুনের নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেএম সেন হল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। কমিটি থেকে বর্তমানে বহিষ্কৃত সজল দত্ত চট্টগ্রাম কালচারাল একাডেমির শিল্পীদের আমন্ত্রণ জানান পারফর্ম করার জন্য।

সে সময় ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয়জন সদস্য দুটি গান পরিবেশন করেন। যার মধ্যে একটির শিরোনাম ছিল 'শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম'।

এরপর পূজামণ্ডপে এ গান গাওয়ার ফলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টির অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

সে রাতে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম মণ্ডপ পরিদর্শন করে ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করার আশ্বাস দেন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

জেএম সেন হলের পূজামণ্ডপ / পূজামণ্ডপ / দুর্গাপূজা / জামিন মঞ্জুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • তোফাজ্জল হত্যা: আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী
  • আপসের শর্তে নারী উদ্যোক্তার ৮০ কোটি টাকা আত্মসাৎ মামলার ২ আসামির জামিন
  • জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু
  • মুক্তি পেলেন আনিস আলমগীর  
  • দুদকের মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, কারামুক্তিতে বাধা নেই 

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net