Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ ফাইভ সিলেট বোর্ডে, বেড়েছে পাসের হার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 October, 2024, 03:30 pm
Last modified: 15 October, 2024, 03:35 pm

Related News

  • এইচএসসিতে ১২ ক্যাডেট কলেজে ৫৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৮৭ জন
  • কেন এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে মাত্র ৫৮.৮৩ শতাংশ?
  • ২০০৪ সালের পর এবারই এইচএসসিতে পাসের হার সবচেয়ে কম
  • মাদ্রাসা বোর্ডে সর্বোচ্চ ৭৫.৬১% পাস, কারিগরি বোর্ডে ৬২.৬৭%
  • এ বছর এইচএসসিতে জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪ জন

এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ ফাইভ সিলেট বোর্ডে, বেড়েছে পাসের হার

এ শিক্ষা বোর্ডে মোট ৬ হাজার ৬৯৮ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছেন।
টিবিএস রিপোর্ট
15 October, 2024, 03:30 pm
Last modified: 15 October, 2024, 03:35 pm
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস

এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রেকর্ড সংখ্যক জিপিএ ফাইভ অর্জন করেছে সিলেট শিক্ষা বোর্ড।

এ শিক্ষা বোর্ডে মোট ৬ হাজার ৬৯৮ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছেন। গত বছর জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৬৯৯ জন।

জিপিএ ফাইভের রেকর্ড ছাড়াও সিলেট শিক্ষা বোর্ডের সামগ্রিক পাসের হার বৃদ্ধি পেয়েছে। এ বছর পাশের হার ৮৫.৩৯ শতাংশ, যা গত বছরের ৭১.৬২ শতাংশ পাসের হারের তুলনায় ১৩.৭৭ শতাংশ বেশি।

আজ (১৫ অক্টোবর) সিলেট শিক্ষা বোর্ডের বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জাকির আহমাদ আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন এবং ফলাফল সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল।

উপস্থিতি, পাসের হার, এবং জিপিএ ফাইভ অর্জনের দিক থেকে ছাত্রীরা ছাত্রদের থেকে এগিয়ে আছেন।

৪৯ হাজার ৩৫৪ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন, যার মধ্যে ৪২ জন ৬৬১ জন পাস করেছেন। মোট পাসের হার ৮৬.০৪ শতাংশ। এছাড়াও জিপিএ ফাইভ পেয়েছেন ৩ হাজার ৮২৯ জন ছাত্রী। 

তুলনামূলকভাবে, ছাত্রদের পাসের হার ছিল ৮৩.৮৫ শতাংশ। মোট ৩৩ হাজার ৮১১ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২৮ হাজার ৩৫১ জন। জিপিএ ফাইভ পেয়েছেন মোট ২ হাজার ৮৬৯ জন ছাত্র।

উল্লেখ্য, এ বছরের এইচএসসি এবং সমমানের পরীক্ষার সবগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কিছু পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর বাকি পরীক্ষা বাতিল করা হয়। বাতিল হওয়া পরীক্ষাগুলোর নম্বর শিক্ষার্থীদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হয়।

Related Topics

টপ নিউজ

এইচএসসি / জিপিএ ফাইভ / সিলেট শিক্ষা বোর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • এইচএসসিতে ১২ ক্যাডেট কলেজে ৫৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৮৭ জন
  • কেন এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে মাত্র ৫৮.৮৩ শতাংশ?
  • ২০০৪ সালের পর এবারই এইচএসসিতে পাসের হার সবচেয়ে কম
  • মাদ্রাসা বোর্ডে সর্বোচ্চ ৭৫.৬১% পাস, কারিগরি বোর্ডে ৬২.৬৭%
  • এ বছর এইচএসসিতে জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪ জন

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net