Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হেলপারের মারধর, রাজধানী পরিবহনের ২৪ বাস আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 October, 2024, 09:05 pm
Last modified: 08 October, 2024, 09:12 pm

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে জেট ফুয়েলের দাম আকাশছোঁয়া, বাড়তে পারে বিমানভাড়া
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১
  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ৬ষ্ঠ শ্রেণিতে উঠে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা: বই সংকট ও নতুন-পুরোনো পাঠের চাপে শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হেলপারের মারধর, রাজধানী পরিবহনের ২৪ বাস আটক

স্টুডেন্ট ভাড়া ২০ টাকা দিতে চাইলে বাসের হেলপার দুর্ব্যবহার করেন। একপর্যায়ে আমাকে লাঠি দিয়ে মারধর করেন। এ সময় তুফন নামের এক যাত্রীও আমাকে মারধর করেন। ছাত্রীরা তাদের আটকাতে ঠেকাতে গেলে তাদেরও লাঞ্ছিত করা হয়।  
টিবিএস রিপোর্ট
08 October, 2024, 09:05 pm
Last modified: 08 October, 2024, 09:12 pm
শিক্ষার্থীদের মারধর ও লাঞ্ছনার ঘটনায় রাজধানী পরিবহনের ২৪টি বাস আটক করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: টিবিএস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে মারধর ও লাঞ্ছিতের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী রাজধানী পরিবহনের ২৪টি বাস আটক করেছে শিক্ষার্থীরা। 

আজ মঙ্গলবার (৮অক্টোবর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাসগুলো আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে বিকেল ৪টার দিকে বাস কর্তৃপক্ষের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন  মুচলেকা নিয়ে বাসগুলো ছেড়ে দেন।

মারধরের শিকার শিক্ষার্থীর নাম সায়েদ মুয়াজ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী। এছাড়াও আরও তিন ছাত্রী লাঞ্ছিতের শিকার হয়েছেন।

ভুক্তভোগী ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে মিরপুর-২ এলাকা থেকে রাজধানী পরিবহনের একটি বাসে করে ক্যাম্পাসে আসছিলেন ওই চার শিক্ষার্থী। তারা স্টুডেন্ট ভাড়া ২০ টাকা দিতে চাইলে হেলপার হান্নান ২৫ টাকা চান। শিক্ষার্থীরা তাকে ২০ টাকাই হাফ ভাড়া বলে জানালে তিনি দুর্ব্যবহার ও গালিগালাজ করেন। 

তখন শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দিলেও হান্নান বিশ্ববিদ্যালয় নিয়েও গালিগালাজ শুরু করেন। 

এর প্রতিবাদ করায় হান্নান বাসে থাকা লাঠি দিয়ে মুয়াজকে পেটাতে শুরু করেন। এ সময় বাসে থাকা তুফান নামে আরেক যাত্রীও তার সঙ্গে যোগ দিয়ে মুয়াজকে মারধর করেন। মুয়াজের সাথে থাকা তিন ছাত্রী প্রতিবাদ করতে গিয়ে তারাও লাঞ্ছনার শিকার হন। 

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানী পরিবহনের বাস আটকাতে শুরু করেন এবং হান্নানসহ ওই বাসটিকে ক্যাম্পাসে নিয়ে আসেন। পরে বাস কর্তৃপক্ষ প্রশাসনের সাথে আলোচনা করে  মুচলেকা দিলে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

মুয়াজ বলেন, স্টুডেন্ট ভাড়া ২০ টাকা দিতে চাইলে বাসের হেলপার দুর্ব্যবহার করেন। একপর্যায়ে আমাকে লাঠি দিয়ে মারধর করেন। এ সময় তুফন নামের এক যাত্রীও আমাকে মারধর করেন। ছাত্রীরা তাদের আটকাতে ঠেকাতে গেলে তাদেরও লাঞ্ছিত করা হয়।  

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শামীমা নাসরীন জলি বলেন, বাস কর্তৃপক্ষ এসেছিল। তাদের কাছে শিক্ষার্থীরা কয়েকটি দাবি জানিয়েছে। যে হেল্পার অপরাধ করেছে, সে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়েছে। তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, যে যাত্রী শিক্ষার্থীকে মারধর করেছে, তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হবে। 

Related Topics

টপ নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / মারধর / বাস / আটক / শিক্ষার্থী / ভাড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • ইরান যুদ্ধের প্রভাবে জেট ফুয়েলের দাম আকাশছোঁয়া, বাড়তে পারে বিমানভাড়া
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১
  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ৬ষ্ঠ শ্রেণিতে উঠে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা: বই সংকট ও নতুন-পুরোনো পাঠের চাপে শিক্ষার্থীরা

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net