Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ পাচ্ছে জাপান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 October, 2024, 11:05 am
Last modified: 08 October, 2024, 11:07 am

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • জলবায়ু-সহনশীল কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • অর্থবছরের ১০ মাসে এডিপির অর্ধেক টাকাও খরচ করতে পারেনি মন্ত্রণালয়-বিভাগগুলো
  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ পাচ্ছে জাপান

টিবিএস রিপোর্ট
08 October, 2024, 11:05 am
Last modified: 08 October, 2024, 11:07 am
পাখির চোখে অ্যাপ্রোচ চ্যানেলের উত্তর দিকে ২ হাজার ১৫০ মিটার এবং দক্ষিণে ৬৭০ মিটার লম্বা ব্রেকওয়াটার; ছবি- টিবিএস

দীর্ঘদিন স্থগিত থাকা মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। চীন বা ভারত নয়, সমুদ্রবন্দরটি নির্মাণের কাজ পাচ্ছে জাপান।

গতকাল সোমবার (৭ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে একনেকের এ সভা অনুষ্ঠিত হয়।

মাতারবাড়ী সমুদ্রবন্দর নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, 'এই বন্দরটি চীন করবে না ভারত করবে, এটা নিয়ে টানাপোড়েন চলছিল। এটা ভূরাজনৈতিক তাৎপযপূর্ণ প্রকল্প। পরে কৌশলে সরকার নিরাপদ উন্নয়ন সহযোগী সংস্থা হিসাবে পরিচিত জাপানের মাধ্যমে এই বন্দর নির্মাণের কৌশল নিয়েছে।'

পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, 'জাপান ও কোরিয়া আমাদের সবচেয়ে সহজ শর্তে ঋণ দেয়। জাপানি অর্থায়নের প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হয়। যেমন মেট্রোরেল এমআরটি লাইন-৬ (উত্তর-কমলাপুর), ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্প। 

'এছাড়া জাপানের একটা আইনি কাঠামো আছে। তাদের কোনো প্রতিষ্ঠান যদি অন্য দেশে দুর্নীতির সাথে জড়িত হয়, তাহলে তারা ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। জাপানের মতো কোরিয়াতেও এই আইন আছে। পশ্চিমা কিছু দেশেও আছে। জাপানের প্রকল্পে দেশীয় ঠিকাদার দুর্নীতি করেছে, তার প্রমাণ পাওযা যায় না। এ কারণে জাপান আমাদের কাছে নিরাপদ।'

একনেক সভায় মাতারবাড়ী বন্দর উন্নয়নের ব্যয় ১৭ হাজার ৭৭৭ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৪ হাজার ৩৮১ কোটি টাকায় উন্নীত করার একটি সংশোধিত প্রস্তাবও অনুমোদন হয়েছে।

মাতারবাড়ী বন্দরের গভীরতা ১৮ মিটার হওয়ায় ১ লাখ টন ধারণক্ষমতার মাদার ভেসেল (বড় জাহাজ) সহজেই এখানে নোঙর করতে পারবে বলে আশা করা হচ্ছে। 

বর্তমানে চট্টগ্রাম বন্দরে ৩০–৩৫ হাজার টন ধারণক্ষমতার জাহাজ নোঙর করছে, কিন্তু মাতারবাড়ী বন্দরে তিনগুণ বেশি ধারণক্ষমতার জাহাজ ভিড়তে পারবে। ফলে পরিবহন খরচ ও শিপিং সময় কমে আসবে।  

২০২০ সালে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতাসহ বিভিন্ন কারণে বাস্তবায়নে অগ্রগতি হয়নি। অন্যদিকে ডলারের মূল্য বৃদ্ধিসহ বিভিন্ন কারণে নির্মাণব্যয় সাড়ে ৬ হাজার কোটি টাকার বেশি বেড়েছে।

Related Topics

টপ নিউজ

মাতারবাড়ী / মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর / মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর / গভীর সমুদ্রবন্দর / বন্দর / প্রকল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • জলবায়ু-সহনশীল কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি সই
  • অর্থবছরের ১০ মাসে এডিপির অর্ধেক টাকাও খরচ করতে পারেনি মন্ত্রণালয়-বিভাগগুলো
  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net