Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
সামিট গ্রুপের সঙ্গে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল চুক্তি বাতিল করল সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 October, 2024, 08:25 am
Last modified: 08 October, 2024, 08:27 am

Related News

  • বিশ্ববাজারে দাম বৃদ্ধি: আগাম মজুত জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন খরচ সামাল দিচ্ছে সামিট
  • ১১০ কোটি ডলারের সম্পত্তি নিয়ে ফোর্বসের তালিকায় সিঙ্গাপুরের ৪৯তম ধনী আজিজ খান
  • সামিট গ্রুপের ৫৬ কোটি টাকার বিদেশি বিনিয়োগ অবরুদ্ধ
  • সরকার শীঘ্রই স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে: প্রেস সচিব
  • চতুর্থ এফএসআরইউ নির্মাণে কাতারের অংশগ্রহণ চায় বাংলাদেশ: জ্বালানি উপদেষ্টা

সামিট গ্রুপের সঙ্গে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল চুক্তি বাতিল করল সরকার

টিবিএস রিপোর্ট
08 October, 2024, 08:25 am
Last modified: 08 October, 2024, 08:27 am
ছবি: সংগৃহীত

সামিট গ্রুপের সঙ্গে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ-৩) স্থাপনের চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কোনোরকম দরপত্র ছাড়াই বিশেষ আইনের আওতায় চলতি বছরে ৩০ মার্চ চুক্তিটি করেছিল আওয়ামী লীগ সরকার।

এ টার্মিনালটি বাংলাদেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল এবং সামিট গ্রুপ পরিচালিত দ্বিতীয় টার্মিনাল হওয়ার কথা ছিল। কোম্পানিটির প্রথম এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) মহেশখালীতে অবস্থিত। 

পেট্রোবাংলার সচিব রুচিরা ইসলাম স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে সামিট গ্রুপের সঙ্গে বিশেষ আইনের আওতায় করা চুক্তিটি বাতিলের আদেশ জারি করা হয়েছে। 

২০২৩ সালের ৬ ডিসেম্বর সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কক্সবাজারের মহেশখালীতে দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনালের খসড়া চুক্তি অনুমোদন করে। 

চুক্তির শর্ত অনুযায়ী, টার্মিনাল চালু হওয়ার পর থেকে ১৫ বছরের জন্য দৈনিক ৩ লাখ ডলার (চুক্তিতে উল্লেখিত বিনিময় হার অনুযায়ী প্রায় ৩.৩১ কোটি টাকা) রিগ্যাসিফিকেশন চার্জ পাওয়ার কথা ছিল সামিট গ্রুপের। 

সামিটের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, দায়িত্বশীলতার সঙ্গে ও স্বচ্ছভাবে বাংলাদেশে দীর্ঘমেয়াদি অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের প্রমাণিত রেকর্ড রয়েছে গ্রুপটির। 

বিবৃতিতে সামিট আরও বলেছে, গতকাল সন্ধ্যায় তারা এফএসআরইউ টার্মিনাল ব্যবহার চুক্তি (টিইউএ) বাতিলের নোটিশ পেয়েছে। তারা মনে করে, এটি অযৌক্তিক এবং পর্যালোচনার জন্য আপিল করা হবে।

সম্প্রতি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সামিটের চেয়ারম্যান আজিজ খান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে সরকার।

Related Topics

টপ নিউজ

সামিট / এলএনজি টার্মিনাল / ভাসমান এলএনজি টার্মিনাল / এফএসআরইউ / সামিট গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • বিশ্ববাজারে দাম বৃদ্ধি: আগাম মজুত জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন খরচ সামাল দিচ্ছে সামিট
  • ১১০ কোটি ডলারের সম্পত্তি নিয়ে ফোর্বসের তালিকায় সিঙ্গাপুরের ৪৯তম ধনী আজিজ খান
  • সামিট গ্রুপের ৫৬ কোটি টাকার বিদেশি বিনিয়োগ অবরুদ্ধ
  • সরকার শীঘ্রই স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে: প্রেস সচিব
  • চতুর্থ এফএসআরইউ নির্মাণে কাতারের অংশগ্রহণ চায় বাংলাদেশ: জ্বালানি উপদেষ্টা

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net