Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
অবৈধ মজুত ও পণ্যের মূল্য তদারকিতে টাস্কফোর্স গঠন করল বাণিজ্য মন্ত্রণালয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 October, 2024, 07:45 pm
Last modified: 08 October, 2024, 02:57 pm

Related News

  • ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • ১১ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ আমদানি এলসি খোলার রেকর্ড

অবৈধ মজুত ও পণ্যের মূল্য তদারকিতে টাস্কফোর্স গঠন করল বাণিজ্য মন্ত্রণালয়

টাস্কফোর্সের মূল কাজ হবে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখা।
টিবিএস রিপোর্ট
07 October, 2024, 07:45 pm
Last modified: 08 October, 2024, 02:57 pm
প্রতীকী ছবি: টিবিএস/ফাইল

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে এবার বাণিজ্য মন্ত্রণালয় বাজার, বড় আড়ত, গোডাউন, কোল্ড স্টোরেজ এবং সাপ্লাই চেইনের অন্যান্য ধাপগুলোতে পণ্যের বাড়তি মজুত ঠেকাতে মনিটরিংয়ের জন্য একটি টাস্কফোর্স গঠন করেছে।

সোমবার (৭ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে টাস্কফোর্স গঠনের কথা জানানো হয়।

সরকার এমন সময় এ টাস্কফোর্স গঠন করেছে যখন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। ঢাকায় বেশিরভাগ সবজির দামই ৮০–১০০ টাকার মধ্যে রয়েছে, বেগুনের দাম ১২০ টাকায় উঠেছে

টাস্কফোর্সে অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে নয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক বা তার প্রতিনিধি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তা, ক্যাবের প্রতিনিধি, শিক্ষার্থীদের মধ্যে দুইজন প্রতিনিধি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।

ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা এ টাস্কফোর্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রতিটি জেলায় এ কমিটি কাজ করবে।

টাস্কফোর্সের মূল কাজ হবে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখা। এজন্য এটি নিয়মিতভাবে বাজার, আড়ত, গোডাউন এবং কোল্ড স্টোরেজগুলো পরিদর্শন করবে।

এছাড়াও উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত দামের পার্থক্য ন্যূনতম রাখার বিষয়টি নিশ্চিত করতে এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবে টাস্কফোর্স।

প্রতিদিনের মনিটরিং শেষে এ টাস্কফোর্স বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা সেল এবং ভোক্তা অধিদপ্তরে তথ্য প্রদান করবে। সেই তথ্য যাচাই-বাছাই করে মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

সম্প্রতি চালের দাম মানভেদে কেজি প্রতি ৬–৮ টাকা বেড়েছে। তবে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ডিমের দাম, যা এক মাসের ব্যবধানে প্রতি ডজন ১৬০–১৬৫ টাকা থেকে বেড়ে ১৮০–১৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

Related Topics

টপ নিউজ

নিত্যপণ্য / নিত্যপ্রয়োজনীয় পণ্য / টাস্কফোর্স / বাজার মনিটরিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • ১১ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ আমদানি এলসি খোলার রেকর্ড

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net