Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাড়ে ৩ ঘণ্টা অবরোধের পর ছাড়লেন চন্দ্রা–নবীনগর সড়ক

বাংলাদেশ

গাজীপুর প্রতিনিধি
07 October, 2024, 05:40 pm
Last modified: 07 October, 2024, 05:46 pm

Related News

  • গাজীপুরের ২০% কারখানায় ৪ দিনের ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল
  • শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • মানবিক দৃষ্টান্ত: বন্যার্তদের সহায়তায় গাজীপুরের ৫ এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দান
  • এআই ও স্মার্ট প্রযুক্তিতে সাজছে গাজীপুর: ১৬০ কোটি টাকায় শুরু হচ্ছে ‘সেফ সিটি’ প্রকল্প

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাড়ে ৩ ঘণ্টা অবরোধের পর ছাড়লেন চন্দ্রা–নবীনগর সড়ক

শ্রমিক আব্দুল মোমিন জানান, কারখানা কর্তৃপক্ষ গত সপ্তাহে দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করেনি। তিনি বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত কারখানার মালিক কারখানায় এসে দাবি মেনে নেওয়ার ঘোষণা দেবেন, ততক্ষণ আন্দোলন চলবে।’
গাজীপুর প্রতিনিধি
07 October, 2024, 05:40 pm
Last modified: 07 October, 2024, 05:46 pm
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর জিরানী এলাকায় সোমবার (৭ অক্টোবর) দুপুরে হাজিরা, বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।

বিক্ষোভের সময় তারা চন্দ্রা–নবীনগর সড়কে তাদের কারখানার সামনে অবস্থান নিয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধ সৃষ্টি করেন। এতে উভয়দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে সড়কটিতে চলাচলকারীরা চরম দুর্ভোগে পড়েন।

শ্রমিক ও শিল্প পুলিশের সূত্রে জানা যায়, রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড নামের ওই পোশাক কারখানার শ্রমিকেরা গত সপ্তাহের শুরুতে হাজিরা, বোনাস বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে বিক্ষোভ করেন।

তখন কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও, তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ শ্রমিকদের।

এ কারণে সোমবার দুপুরে টিফিন বিরতির সময় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা চন্দ্রা–নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।

পরে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরানো হয় বলে জানান গাজীপুর শিল্প পুলিশের বেক্সিমকো জোনের সহকারী পুলিশ সুপার দীপক কুমার মজুমদার।

বেলা ১টা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে জিরানী বাজার এলাকা থেকে উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

শ্রমিক আব্দুল মোমিন জানান, কারখানা কর্তৃপক্ষ গত সপ্তাহে দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করেনি।

তিনি বলেন, 'যতক্ষণ না পর্যন্ত কারখানার মালিক কারখানায় এসে দাবি মেনে নেওয়ার ঘোষণা দেবেন, ততক্ষণ আন্দোলন চলবে।'

জিরানী বাজারের ব্যবসায়ী এনামুল ইসলাম বলেন, 'বেশ কিছুদিন ধরে শ্রমিকেরা দাবির পক্ষে সড়ক অবরোধ করছেন, এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।'

'সড়ক অবরোধের একটি প্রতিকার হওয়া উচিত, যাতে কোনো অযথা কারণে সড়ক অবরোধ করা না যায়,' মন্তব্য করেন এ ব্যবসায়ী।

গাজীপুর শিল্প পুলিশের বেক্সিমকো জোনের সহকারী পুলিশ সুপার দীপক কুমার মজুমদার বলেন, শ্রমিকেরা বিভিন্ন দাবি নিয়ে দুপুর ১টার দিকে আন্দোলন শুরু করেন।

'পরবর্তীসময়ে তারা চন্দ্রা–নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। সাড়ে চারটার দিকে তাদের বোঝানো হলে তারা সড়ক ছেড়ে কারখানায় ফিরে যান।'

তিনি আরও জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। শ্রমিকরা সড়ক থেকে সরে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

Related Topics

টপ নিউজ

গাজীপুর / শ্রমিক বিক্ষোভ / তৈরি পোশাক কারখানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • গাজীপুরের ২০% কারখানায় ৪ দিনের ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল
  • শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • স্বর্ণের দাম কমছে কেন এবং আরো কমার সম্ভাবনা কতটুকু?
  • মানবিক দৃষ্টান্ত: বন্যার্তদের সহায়তায় গাজীপুরের ৫ এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দান
  • এআই ও স্মার্ট প্রযুক্তিতে সাজছে গাজীপুর: ১৬০ কোটি টাকায় শুরু হচ্ছে ‘সেফ সিটি’ প্রকল্প

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net