Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
দুর্নীতি, সরকারি প্রাতিষ্ঠানের বাধার কারণে এনজিওগুলো নির্বিঘ্নে কাজ করতে পারে না: দেবপ্রিয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 October, 2024, 04:55 pm
Last modified: 07 October, 2024, 05:03 pm

Related News

  • এই সরকার আদৌ নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারবে কি না সে প্রশ্ন উঠেছে: দেবপ্রিয় ভট্টাচার্য
  • গণভোটে 'হ্যাঁ' এর পক্ষে প্রচারণা, ৪০০ এনজিও নিয়ে কর্মশালা
  • ডিজিটাল মাধ্যম কর্মসংস্থানে সুযোগের পাশাপাশি ‘নতুন বৈষম্য’ সৃষ্টি করছে: দেবপ্রিয় ভট্টাচার্য
  • শুধু ভোটার নন, রাজনীতিবিদরাও বিপন্নতার মধ্যে: দেবপ্রিয় ভট্টাচার্য
  • পুলিশ কমিশন ও এনজিও বিষয়ে আইন নিয়ে তড়িঘড়ি না করার আহ্বান বিএনপির

দুর্নীতি, সরকারি প্রাতিষ্ঠানের বাধার কারণে এনজিওগুলো নির্বিঘ্নে কাজ করতে পারে না: দেবপ্রিয়

আজ সোমবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ৭৮টি এনজিও’র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
টিবিএস রিপোর্ট
07 October, 2024, 04:55 pm
Last modified: 07 October, 2024, 05:03 pm
ফাইল ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো (এনজিও) কার্যকরভাবে কাজ করতে গিয়ে সবচেয়ে বড় বাধায় পড়ে দুর্নীতির কারণে। সরকারি প্রাতিষ্ঠানিক বাধাও রয়েছে। ডিসি, সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলাবাহিনী এবং সরকারি ব্যবস্থাপনাকে দুর্নীতি মুক্ত করতে হবে। 

আজ সোমবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ৭৮টি এনজিও'র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিশিষ্ট এই অর্থনীতিবিদের মতে, অনেক সময় সরকারি কর্মকর্তাদের সহায়তায় এসব দুর্নীতি ও বাধা সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেছেন এনজিও প্রতিনিধিরা।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশের উন্নয়নে বড় অবদান রয়েছে বেসরকারি এনজিওগুলোর। তা সত্ত্বেও তাদের কখনও স্বীকৃতি মেলেনি। যে কোনো কাজের উৎসাহ না দিলে সেই কাজ ভালো হয় না। এনজিওরা উন্নয়নে অনেক অবদান রাখলেও তাদের কোনো স্বীকৃতি ছিল না। ফলে দেশের মানুষও তাদের অবদান সম্পর্কে জানতে পারেনি।

এনজিও প্রতিনিধিদের বক্তব্য তুলে ধরে ড. দেবপ্রিয় বলেন, দেশের উন্নয়নে তাদের ভূমিকাকে স্বীকৃতি দিতে হবে। দেশের উন্নয়নে তাদের অংশগ্রহণে অন্তরায় হিসেবে এনজিওগুলো বলেছে, সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি, প্রশাসনের অসহযোগিতা, বিদেশে থাকা দূতাবাসগুলোর অসহযোগিতার কথা। তাদের মতামত তুলে ধরে সরকারের করণীয় পরামর্শ আকারে শ্বেতপত্রে অন্তর্ভুক্ত হবে।

কার্যক্রম ছোট করে আনতেও নানা মহল থেকে চাপ দেয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে এখনও কার্যক্রম পরিচালনায় বিদ্বেষের শিকার হচ্ছেন অনেক এনজিও কর্মী।

তিনি আরও বলেন, নারী ও বিভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধ বিদ্বেষমূলক প্রচারণা হয়। এটি উন্নয়নের পথে বাধা বলে মনে করে এনজিওগুলো। এসব বিষয় শ্বেতপত্রে অন্তর্ভুক্ত করা হবে।

বৈঠকে আরও বলা হয়েছে, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে প্রতিবন্ধী, সমতল ও পাহাড়ি আদিবাসী, ধর্মীয় সংখ্যালঘু, শিশু শ্রম ও বাল্যবিবাহের জন্য ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য নানা কর্মসূচি গ্রহণ করতে হবে। পাশাপাশি টাকা লেনদেনের ডিজিটাল পদ্ধতি, ভাতা প্রদান এবং উপবৃত্তিসহ বিভিন্ন সরকারি আর্থিক সেবা প্রদানে যে দুর্নীতি আছে– সেগুলো দূর করতে হবে। এক কথায়, সরকারি ব্যবস্থাপনা স্বচ্ছ, কার্যকর ও দক্ষ করে গড়ে তুলতে হবে।

Related Topics

টপ নিউজ

শ্বেতপত্র প্রণয়ন কমিটি / ড. দেবপ্রিয় ভট্টাচার্য / এনজিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • এই সরকার আদৌ নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারবে কি না সে প্রশ্ন উঠেছে: দেবপ্রিয় ভট্টাচার্য
  • গণভোটে 'হ্যাঁ' এর পক্ষে প্রচারণা, ৪০০ এনজিও নিয়ে কর্মশালা
  • ডিজিটাল মাধ্যম কর্মসংস্থানে সুযোগের পাশাপাশি ‘নতুন বৈষম্য’ সৃষ্টি করছে: দেবপ্রিয় ভট্টাচার্য
  • শুধু ভোটার নন, রাজনীতিবিদরাও বিপন্নতার মধ্যে: দেবপ্রিয় ভট্টাচার্য
  • পুলিশ কমিশন ও এনজিও বিষয়ে আইন নিয়ে তড়িঘড়ি না করার আহ্বান বিএনপির

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net