Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
সরকারের সঙ্গে সংলাপে নির্বাচনের আয়োজন, রোডম্যাপে গুরুত্ব দেবে বিএনপি

বাংলাদেশ

জয়নাল আবেদীন শিশির
05 October, 2024, 11:35 am
Last modified: 05 October, 2024, 11:39 am

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

সরকারের সঙ্গে সংলাপে নির্বাচনের আয়োজন, রোডম্যাপে গুরুত্ব দেবে বিএনপি

সংস্কারের উদ্দেশ্যে ৬ কমিশন নিয়ে আজ (৫ অক্টোবর) তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিস্তারিত আলাপ-আলোচনা করবেন প্রধান উপদেষ্টা
জয়নাল আবেদীন শিশির
05 October, 2024, 11:35 am
Last modified: 05 October, 2024, 11:39 am

শনিবার (৫ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর তৃতীয় দফা সংলাপে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেবে বিএনপি। দলীয় সূত্র এমনটিই জানিয়েছে।

সংস্কারের উদ্দেশ্যে ৬ কমিশন নিয়ে আজ রাজনৈতিক দলগুলোর সাথে বিস্তারিত আলাপ-আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। এ সংলাপে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের আয়োজন, রোডম্যাপ, দিনক্ষণ ইত্যাদি বিষয় সবচেয়ে গুরুত্ব পাবে বলে জানা গেছে।

বিএনপি সূত্র জানায়, দলটি চাচ্ছে আগামী ১ থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া হোক। কোনোভাবেই এরচেয়ে বেশি সময় দিতে চাচ্ছে না দলটি। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, "সংলাপে মূলত রাষ্ট্র পরিচালনা এবং নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে বক্তব্য থাকবে বিএনপির।"

দেশ-জনগণ এবং দল ও রাষ্ট্র পরিচালনার স্বার্থে বিএনপির নির্দিষ্ট কিছু প্রস্তাবনা, বিভিন্ন সংস্কারের বিষয়েও প্রস্তাব দেওয়া হবে বলে তিনি জানান।

বিএনপির বেশ কয়েকজন নেতা টিবিএসকে জানান, নির্বাচন বেশি দেরি হলে বাংলাদেশে বিদেশি শক্তির মদদে আরেকটি ওয়ান ইলেভেন ঘটার পরিস্থিতি তৈরি হতে পারে।

আজ শনিবার বেলা আড়াইটায় বিএনপির সাথে বৈঠক দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবেন প্রধান উপদেষ্টা। বিকাল তিনটায় জামায়াতে ইসলামী, বিকাল সাড়ে তিনটায় গণতন্ত্র মঞ্চ এবং বিকাল চারটায় বাম গণতান্ত্রিক জোট, বিকালে সাড়ে চারটায় হেফাজতে ইসলাম, পাঁচটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সাড়ে ৫টায় এবি (আমার বাংলাদেশ) পার্টির সঙ্গে সংলাপ করবে সরকার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, "অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আমরা যাব। এই মুহূর্তে এরচেয়ে বেশি কিছু বলার নেই।"

দায়িত্ব গ্রহণের পর এর আগে দুই দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেছে অন্তর্বর্তী সরকার। এটি তৃতীয় দফা সংলাপ।

সংস্কার ও নির্বাচনকে সমান গুরুত্ব দিচ্ছে জামায়াত

জামায়াতে ইসলামী সূত্র জানায়, দলটিও চাচ্ছে দেড় থেকে ২ বছরের মধ্যে নির্বাচন দেওয়া হোক। তবে তার আগে খুবই দ্রুততা ও দক্ষতার সাথে রাষ্ট্র সংস্কারটিও সম্পন্ন করতে হবে। সংস্কার করতে গিয়ে অতিরিক্ত সময় যেন না নেওয়া হয়, সেটিও মাথায় রাখছে দলটি।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ টিবিএসকে বলেন, "সংস্কারের উদ্যোগকে স্বাগত জানাই। কেননা রাজনৈতিক দলগুলোই হচ্ছে প্রধান অংশীজন। তাদের মতামত নিয়ে এগোলে সংস্কারের প্রক্রিয়া আরও ভালো হবে। তবে  জামায়াতে ইসলাম নির্বাচনকে সবচেয়ে বেশি প্রধান্য দিচ্ছে।"

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলন, "আমরা জানতে চাইবো যে, সরকার তো সংস্কার কমিশন করেছে অনেকদিন হয়ে গেল; কিন্তু প্রজ্ঞাপন জারি হয়নি। কমিশন ১ অক্টোবর থেকে কাজ শুরুর কথা থাকলেও সেটি পারেনি। কমিশনের কাজ কী হবে?" 

"অন্তর্বর্তী সরকার তার রাজনৈতিক জার্নিটা কোথায়–কীভাবে শেষ করবেন একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে, সে বিষয়ে জানার আগ্রহ থাকবে। আমরা নির্বাচন কমিশনের ব্যাপারে কথা বলব। কেননা এখন নির্বাচন কমিশন নেই। সেটি কীভাবে গঠন করা যায়, সে বিষয়েও কথা বলব। প্রয়োজনীয় সংস্কার এবং ভোটার তালিকা হালনাগাদ করার বিষয়েও কথা বলব। যদিও এসব সময়সাপেক্ষ ব্যাপার," যোগ করেন তিনি।

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে স্বাভাবিক করা, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণসহ পুলিশ বাহিনীর সংস্কারের বিষয়েও আলোচনা হতে পারে বলে জানান সাইফুল হক।
 

Related Topics

টপ নিউজ

বিএনপি / রাজনীতি / প্রধান উপদেষ্টা / সংলাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net