Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
বাংলাদেশি কর্মী ভিসার ব্যাকলগ নিষ্পত্তি করবে ইতালি

বাংলাদেশ

বাসস
02 October, 2024, 06:40 pm
Last modified: 02 October, 2024, 06:41 pm

Related News

  • বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • জ্বালানি সহায়তা দিতে আগ্রহী ভারত ও চীন
  • ৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল সরকার
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, ইতিবাচক সাড়া রাষ্ট্রদূতের

বাংলাদেশি কর্মী ভিসার ব্যাকলগ নিষ্পত্তি করবে ইতালি

আজ বুধবার (২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতালির রাষ্ট্রদূত আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মত পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস দেন।
বাসস
02 October, 2024, 06:40 pm
Last modified: 02 October, 2024, 06:41 pm
ছবি: বাসস

বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো ঢাকায় তার দূতাবাস শিগগির রোমের জোরালো সহযোগিতায় ইতালি যেতে আগ্রহী অপেক্ষমাণ বাংলাদেশি নাগরিকদের জন্য কাজের অনুমতিপত্র বা কর্মী ভিসা প্রক্রিয়াকরণে জমে থাকা বিপুল বকেয়া কাজের (ব্যাকলগ) সমস্যা নিষ্পত্তির পদক্ষেপ নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

আজ বুধবার (২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতালির রাষ্ট্রদূত আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মত পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস দেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ থেকে ইতালিতে নিয়মিত ও প্রাণবন্ত অভিবাসন বাধাগ্রস্ত করে এমন সব ধরনের অনিয়ম রোধে অন্তর্বর্তী সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা অবহিত করেন।

রাষ্ট্রদূত প্রতিশ্রুতির জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং বর্তমানে কাজের ভিসা জমে থাকা নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেন।

উপদেষ্টা ও রাষ্ট্রদূত উভয়েই একটি শক্তিশালী এবং নিয়মিত অভিবাসন পরিকাঠামো নিশ্চিত করার জন্য শিগগির একটি দ্বিপক্ষীয় অভিবাসন ও ভ্রমণ বিষয়ক চুক্তিতে উপনীত হতে কাজ করতে সম্মত হন।

রাষ্ট্রদূত ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসা, শিল্প, চলচ্চিত্র নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের পারস্পরিক আর্থ-সামাজিক কল্যাণে সম্পৃক্ততা ও সাফল্যের প্রশংসা করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় সম্পর্ক নিবিড় উল্লেখ করে জনগণ-জনগণ, ব্যবসা, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে ক্রমবর্ধমান বহুমুখী সম্পৃক্ততার ইঙ্গিত দেন।

ইতালির রাষ্ট্রদূত তৈরি পোশাকসহ বিভিন্ন সেক্টরে সুদৃঢ় ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে বাংলাদেশকে ইতালির প্রধান অর্থনৈতিক অংশীদার হিসেবে রাখার বিষয়ে উপদেষ্টার বক্তব্যের পুনরুক্তি করেন।

রাষ্ট্রদূত ইতালির প্রতি বাংলাদেশে ব্যাপক ক্ষেত্রে ব্যবসার সুযোগ তুলে ধরে দীর্ঘদিনের অংশীদার দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের জন্য আহ্বান জানান।

রোহিঙ্গা ইস্যুতে উভয় পক্ষই অধিকার ও নিরাপত্তাসহ রোহিঙ্গাদের তাদের নিজ ভূমি মিয়ানমারে স্থায়ীভাবে প্রত্যাবাসনের ওপর গুরুত্ব আরোপ করেন।

ইতালির রাষ্ট্রদূত পররাষ্ট্র উপদেষ্টাকে বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

Related Topics

টপ নিউজ

ইতালি / রাষ্ট্রদূত / বাংলাদেশি কর্মী / ভিসা / আন্তোনিও আলেসান্দ্রো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে চায় চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • জ্বালানি সহায়তা দিতে আগ্রহী ভারত ও চীন
  • ৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল সরকার
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, ইতিবাচক সাড়া রাষ্ট্রদূতের

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net